শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফরিদপুরে চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

ফরিদপুরে চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

ফরিদপুরে ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শহরের হালিমা গার্লস স্কুল ও কলেজ প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ বলেন, সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য করা এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই এ ধরনের উদ্যোগের মূল লক্ষ্য। অর্থনৈতিক কারণে যেন কোনো মানুষ প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, ফরিদপুর পৌরসভার ২৭টি ওয়ার্ড ও সদর উপজেলার ১২টি ইউনিয়নে পর্যায়ক্রমে বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। স্থানীয় পর্যায়ে চিকিৎসক, স্বেচ্ছাসেবী সংগঠন ও সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগের মাধ্যমে এ কার্যক্রমকে আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এ সময় বক্তব্য দেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, ফরিদপুর ডায়াবেটিক সমিতির আহ্বায়ক ডা. মোস্তাফিজুর রহমান শামীম, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ এবং আলমস কেয়ার গিভারের পরিচালক সুস্মিতা কথা আক্তার।

আলোচনা সভায় বক্তারা বলেন, সাধারণ মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ বাড়ানোর লক্ষ্যে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে মেডিকেল ক্যাম্পের চিকিৎসাসেবা কার্যক্রম শুরু হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মোস্তাফিজুর রহমান।

ক্যাম্পে ডায়াবেটিস, মেডিসিন, শিশু, গাইনি ও প্রসূতি, চক্ষু এবং নিউরোলজি বিভাগে চিকিৎসাসেবা দেওয়া হয়। এতে ১২ জন বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নেন। আয়োজকদের দাবি, দিনব্যাপী প্রায় দুই হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়েছে।

কর্মসূচির সার্বিক সহযোগিতায় ছিলেন ফরিদপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি এস এম কৌশিক আহমেদ (অনিক), ফজলুল হামিদ তামিম, আলমস কেয়ার গিভারের পরিচালক সুস্মিতা কথা ও মো. রাকিবুল ইসলাম।

এ সময় ফরিদপুর জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, চিকিৎসাসেবা নিতে আসা মানুষসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও

বান্দরবানে পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

সারা দেশ

বান্দরবানে পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি, নির্বাহী কমিটি ও প...

২০২৬-০৯-১২ ১৫:৫০

ফেনীতে প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন

সারা দেশ

ফেনীতে প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন

প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬ উপলক্ষে ফেনীতে আয়োজিত কর্মসূচির শুভ উদ্বোধন করেন...

২০২৬-০৯-১২ ১৫:৪৯

কুয়াকাটায় শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দের আনন্দভ্রমণ

সারা দেশ

কুয়াকাটায় শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দের আনন্দভ্রমণ

পেশাগত ব্যস্ততা আর সংবাদ সংগ্রহের দৌড়ঝাঁপ থেকে খানিকটা দূরে গিয়ে সহকর্মীদের সঙ্গে আনন্দঘন সময় কাটাতে কুয়াকাটায় আনন্দভ্রম...

২০২৬-০৯-১২ ১৫:৪৬

নীলফামারীতে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু

সারা দেশ

নীলফামারীতে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু

নীলফামারীতে তিন মাসব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ শুরু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ভিডিও...

২০২৬-০৯-১২ ১৫:৪৫

জামায়াতের কারণে আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল করার সাহস পাচ্ছে : রাশেদ খাঁন

সারা দেশ

জামায়াতের কারণে আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল করার সাহস পাচ্ছে : রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, গুলশানে বিক্ষোভ মিছিল করেছে রাজনৈতিক কর্মকান্ড নিষিদ্ধ আওয়ামী লীগ। জামা...

২০২৬-০৯-১২ ১৫:৪৪