সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

পাউবোর জমি থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

পাউবোর জমি থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

লক্ষ্মীপুরের রায়পুরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জমিতে গড়ে তোলা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) দিনব্যাপী জেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলার চরবংশী স্টিল ব্রিজ এলাকায় এ অভিযান চালানো হয়।

পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, দীর্ঘদিন ধরে পাউবোর জমি দখল করে দোকাঘরসহ অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছিল। এতে সরকারি সম্পত্তি বেদখলের পাশাপাশি পানি উন্নয়ন সংক্রান্ত কার্যক্রম ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দেয়। এ অবস্থায় সরকারি জমি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় শতাধিক অবৈধ স্থাপনা ও দুইটি অবৈধ সেতু (ব্রিজ) উচ্ছেদ করা হয়।

অভিযানে রায়পুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ও পানি উন্নয়ন বোর্ডের রায়পুর-লক্ষ্মীপুর অঞ্চলের উপ-বিভাগীয় প্রকৌশলী গোকুল চন্দ্র পাল উপস্থিত ছিলেন।

পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী গোকুল চন্দ্র পাল বলেন, পাউবোর জমিতে থাকা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এর আগে স্থাপনাগুলো সরিয়ে নিতে মাইকিং করে প্রচারণা চালানো হয়। সরকারি জমি দখলমুক্ত রাখতে এবং ভবিষ্যতে কেউ যেন অবৈধভাবে স্থাপনা নির্মাণ করতে না পারে, সে লক্ষ্যে অভিযান অব্যাহত থাকবে।

আরও

চট্টগ্রামে স্বর্ণালংকার চুরির অভিযোগে গ্রেপ্তার ২

সারা দেশ

চট্টগ্রামে স্বর্ণালংকার চুরির অভিযোগে গ্রেপ্তার ২

চট্টগ্রামে বাসার তালা ভেঙে ৬ ভরি স্বর্ণালংকার চুরির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) দুপুরে নগরের...

২০২৬-০৮-১৬ ২২:২২

সাতক্ষীরায় বিএনপি কার্যালয় থেকে ককটেল উদ্ধার

সারা দেশ

সাতক্ষীরায় বিএনপি কার্যালয় থেকে ককটেল উদ্ধার

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নে বিএনপির কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে। এ সময় ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত...

২০২৬-০৮-১৬ ২০:০৭

ফরিদপুরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন ও পুরস্কার বিতরণ

সারা দেশ

ফরিদপুরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন ও পুরস্কার বিতরণ

ফরিদপুরের নগরকান্দায় উৎসবমুখর পরিবেশে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।আজ রোববার ন...

২০২৬-০৮-১৬ ১৯:৪৩

মুক্তিপণ দিয়েও মেলেনি মুক্তি, ফরিদপুরে শিকলবন্দি নিলয় উদ্ধার

সারা দেশ

মুক্তিপণ দিয়েও মেলেনি মুক্তি, ফরিদপুরে শিকলবন্দি নিলয় উদ্ধার

বিদেশে চাকরি দেওয়ার প্রলোভনে অর্থ নেওয়ার পর এক ব্যক্তিকে অপহরণ করে মুক্তিপণ দাবি এবং নয় দিন শিকলবন্দি করে রাখার অভিযোগে...

২০২৬-০৮-১৬ ১৯:৪১