বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

পার্বতীপুরে ছয় আদিবাসী পরিবারের মাঝে বকনা বাছুর বিতরণ

পার্বতীপুরে ছয় আদিবাসী পরিবারের মাঝে বকনা বাছুর বিতরণ

দিনাজপুরের পার্বতীপুরে অতি দরিদ্র আদিবাসী পরিবারের আর্থিক স্বাবলম্বিতা ও টেকসই জীবিকা নিশ্চিত করতে আয়বর্ধনমূলক কর্মসূচির আওতায় ছয়টি পরিবারের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে পার্বতীপুর উপজেলার মন্মথপুরে কাম টু ওয়ার্ক (সিটিডব্লিউ) চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপকারভোগীদের হাতে বকনা বাছুর তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাদ্দাম হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাম টু ওয়ার্ক (সিটিডব্লিউ)-এর নির্বাহী পরিচালক মো. মতিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পবিত্র কুমার। কর্মসূচির সার্বিক তত্ত্বাবধান করেন ম্যাপ ইন সিবিআর প্রকল্পের অফিসার সাজ্জাদুর রহমান।

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় এবং কাম টু ওয়ার্ক (সিটিডব্লিউ)-এর বাস্তবায়নে পরিচালিত এ কর্মসূচির আওতায় পার্বতীপুর উপজেলার বারোকোনা চন্ডিপুর গ্রামের ছয়জন অতি দরিদ্র আদিবাসী নারীর মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়।

বকনা বাছুর পাওয়া উপকারভোগীরা হলেন—মারসানী হেম্ব্রম, নীলা মার্ডি, দুলালী টুডু, আরতি পাউরিয়া, নকশী হাসদা ও সোনামনি হেম্ব্রম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গাভী পালন কর্মসূচির মাধ্যমে অতি দরিদ্র পরিবারগুলোর নিয়মিত আয়ের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি দুধ উৎপাদন ও গবাদিপশু লালন-পালনের মাধ্যমে উপকারভোগীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন এবং টেকসই জীবিকা নিশ্চিত করা সম্ভব হবে।

তারা আরও বলেন, এ ধরনের আয়বর্ধনমূলক উদ্যোগ গ্রামীণ দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও

ফেনীতে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর খাবার বিক্রি, শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি; কঠোর নির্দেশ প্রশাসনের

সারা দেশ

ফেনীতে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর খাবার বিক্রি, শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি; কঠোর নির্দেশ প্রশাসনের

ফেনীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে ফুচকা, চটপটি, বেলপুরি, হালিমসহ বিভিন্ন খাবার বি...

২০২৬-১০-০৭ ১৬:৪৫

বাইসাইকেলে স্কুল, সেলাই মেশিনে স্বাবলম্বিতা

সারা দেশ

বাইসাইকেলে স্কুল, সেলাই মেশিনে স্বাবলম্বিতা

কারও স্কুলে যাওয়া নির্ভর করত ভ্যান-রিকশা পাওয়ার ওপর, কারও পরিবারের সামর্থ্য ছিল না প্রতিদিনের যাতায়াত খরচ জোগানোর। আবার...

২০২৬-১০-০৭ ১৬:৪২

নিষেধাজ্ঞার আগের দিনও চড়া ইলিশের বাজার, রাত ১২টা পর্যন্ত বেচাকেনা

সারা দেশ

নিষেধাজ্ঞার আগের দিনও চড়া ইলিশের বাজার, রাত ১২টা পর্যন্ত বেচাকেনা

২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শুরুর আগের দিন বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশের সরবরাহ বেড়েছে। সাগর ও...

২০২৬-১০-০৭ ১৬:৪১

পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট

সারা দেশ

পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট। বুধব...

২০২৬-১০-০৭ ১৬:৩৮

ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ অধিদপ্তরের অভিযান: কালো ধোঁয়া নির্গমনে যাত্রীবাহী বাসকে জরিমানা

সারা দেশ

ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ অধিদপ্তরের অভিযান: কালো ধোঁয়া নির্গমনে যাত্রীবাহী বাসকে জরিমানা

ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় নির্ধা...

২০২৬-১০-০৭ ১৬:৩৬

রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪

সারা দেশ

রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪

রংপুর বিভাগের দিনাজপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হারুন (৪৮) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে রংপুর...

২০২৬-১০-০৭ ১৫:৩৩