বৃহস্পতিবার (৭ মে) পানামায় অনুষ্ঠিত ‘মেরিটাইম কনভেনশন অব দ্য আমেরিকাস’-এ তিনি এ তথ্য জানান।
গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইল ও যুক্তরাষ্ট্রের ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর তেহরান পুরো অঞ্চলে পালটা পদক্ষেপ নেয়। এর অংশ হিসেবে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে অবরোধ আরোপ করা হয়। বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে বিশ্বের বিপুল পরিমাণ তেল ও পণ্য পরিবহন হয়ে থাকে।
আইএমও প্রধান বলেন, ‘এই মুহূর্তে প্রায় ২০ হাজার নাবিক এবং প্রায় ১,৫০০ জাহাজ আটকা পড়ে আছে।’
তিনি আরও জানান, বিশ্বে ব্যবহৃত মোট পণ্যের ৮০ শতাংশের বেশি সামুদ্রিক পথে পরিবহন করা হয়।
আটকা পড়া নাবিকদের প্রসঙ্গে ডোমিঙ্গেজ বলেন, ‘এরা নিরীহ মানুষ, যারা প্রতিদিন নিজেদের কাজ করে অন্য দেশের মানুষের উপকার করে যাচ্ছেন। কিন্তু নিজেদের নিয়ন্ত্রণের বাইরে থাকা ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে তারা এখন আটকা পড়েছেন।’
তথ্যসূত্র: মিডল ইস্ট আই