বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

তামিলনাড়ুতে নতুন নাটকীয়তা, কাল শপথ হচ্ছে না থালাপতি বিজয়ের

তামিলনাড়ুতে নতুন নাটকীয়তা, কাল শপথ হচ্ছে না থালাপতি বিজয়ের

তামিলনাড়ুর রাজনীতি ও সরকার গঠন প্রক্রিয়া নতুন মোড় নিয়েছে। আলাদা চারটি দল থালাপতি বিজয়ের টিভিকে-কে সমর্থন জানালেও এখনও তিনি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি বলে জানিয়েছেন সেখানকার রাজ্যপাল।

এতে করে কাল শনিবার (৯ মে) থালাপতি বিজয় ও তার নেতৃত্বাধীন সরকারের শপথ অনুষ্ঠান হচ্ছে না বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

এনডিটিভি বলেছে, আজ শুক্রবার আবারও রাজ্যপালের সঙ্গে দেখা করেন বিজয়। কিন্তু রাজ্যপাল জানান তিনি তার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারেননি। ফলে তাকে শপথ গ্রহণের আমন্ত্রণ জানানো হয়নি।

তামিলনাড়ুর বিধানসভার আসন সংখ্যা হলো ২৩৪টি। সংখ্যাগরিষ্ঠতার জন্য সেখানে একটি দলকে ১১৮টি আসনে জিততে হবে। মোট চারটি দল বিজয়কে সমর্থন জানান বলে জানায় ভারতীয় সংবাদমাধ্যমগুলো। এতে টিভিকে জোটের আসন সংখ্যা দাঁড়ায় ১২০-এ। কিন্তু তা সত্ত্বেও তাকে সরকার গঠনের আমন্ত্রণ জনানো হয়নি।

সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, চারটি দলের সমর্থন সত্ত্বেও থালাপতি বিজয়ের জোটের আসন সংখ্যা দাঁড়িয়েছে ১১৬-তে। ফলে তিনি সংখ্যাগরিষ্ঠতা অর্জন থেকে এখনো দুই আসন দূরে আছেন।

ভিসিকে নামে একটি দল থালাপতিকে সমর্থন জানিয়েছে। কিন্তু সূত্রটি বলেছে ভিসেকে এবং আইইউএমএল নামে আরেকটি দলের সমর্থনের চিঠি রাজ্যপালকে দেখাতে পারেননি তামিলনাড়ুর এ সুপারস্টার।

আইইউএমএল পরবর্তীতে এক বিবৃতিতে জানায় তারা টিভিকে-কে সমর্থন করবে না। টিটিভি নামে আরেকটি দলও জানিয়েছে তারা বিজয়কে সরকার গঠনে নিজেদের সমর্থন দেবে না।

এরআগে শুক্রবার সন্ধ্যায় রাজ্যপালের সঙ্গে টানা তিনদিনের মতো দেখা করেন থালাপতি বিজয়।

গত ৪ মে প্রকাশিত ফলাফলে দেখা গেছে বিজয়ের টিভিকে ১০৮টি আসনে জয় পেয়েছে। সরকার গঠনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে তাদের আরও ১০ বিধায়কের সমর্থন প্রয়োজন হয়।

সূত্র: এনডিটিভি

আরও

সৌদিতে বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা

আন্তর্জাতিক

সৌদিতে বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা

সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলা, নিরাপদ প্রবাসজীবন নিশ্চিত করা এবং আইনি জটিলতা এড়িয়ে চলতে বিশেষ সতর্...

২০২৬-০৯-২৮ ২০:৩৭

সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলনের’ ডাক -ককরোচ জনতা পার্টির

আন্তর্জাতিক

সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলনের’ ডাক -ককরোচ জনতা পার্টির

মুম্বাইয়ের শিবাজী পার্কে বিক্ষোভ সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলন’ বা গণগ্রেপ্তার কর্মসূচির ঘোষণা দিয়েছে ভারতের...

২০২৬-০৯-২৮ ১৭:৫১

শুভেন্দুর মৃত্যু কামনা, বিতর্কে হুমায়ুন কবির

আন্তর্জাতিক

শুভেন্দুর মৃত্যু কামনা, বিতর্কে হুমায়ুন কবির

পশ্চিমবঙ্গে নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। রোববার (২...

২০২৬-০৯-২৭ ১৮:১৫

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

আন্তর্জাতিক

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

কানাডার বৃহত্তম রাজ্য কুইবেকে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত হয়েছেন। গত কাল শনিবার রাজধানী মন্ট্রিল থেকে...

২০২৬-০৯-২৭ ১৩:০৮