বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

শিক্ষা-ক্যাম্পাস

পাবলিক পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ দুইবার সুযোগ: শিক্ষামন্ত্রী

পাবলিক পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ দুইবার সুযোগ: শিক্ষামন্ত্রী

পাবলিক পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ দুইবার পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ রাখার কথা জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার (১১ এপ্রিল) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, কোনো শিক্ষার্থী একাধিকবার ফেল করার পরও বারবার তাকে পড়ানো, নিবন্ধন করা এবং পরীক্ষার সুযোগ দেওয়ার বর্তমান পদ্ধতি প্রশ্নের মুখে পড়েছে।

তিনি প্রশ্ন তুলে বলেন, বারবার ফেল করা শিক্ষার্থীদের পাস করানোই কি আমাদের প্রধান লক্ষ্য, নাকি শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নেওয়াই হওয়া উচিত।

তিনি আরও বলেন, বর্তমানে বিপুল সংখ্যক (প্রায় ৫৬ ধরনের) প্রশ্নপত্র তৈরি করে শিক্ষার্থীদের পাস করানোর প্রবণতা দেখা যাচ্ছে। এতে শিক্ষার মানোন্নয়ন বাধাগ্রস্ত হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

শিক্ষামন্ত্রী জোর দিয়ে বলেন, শুধুমাত্র ফেল করা শিক্ষার্থীদের পাস করানোর দিকে গুরুত্ব না দিয়ে, সার্বিক শিক্ষার মান উন্নয়নে মনোযোগ দেওয়া প্রয়োজন।

আরও

চুয়েটের নতুন উপাচার্যকে ‘রেড কার্ড’ দেখিয়ে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের

শিক্ষা-ক্যাম্পাস

চুয়েটের নতুন উপাচার্যকে ‘রেড কার্ড’ দেখিয়ে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে ‘রেড কার্ড’ দেখিয়ে প্র...

২০২৬-০৯-২৬ ১৫:১০

ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট ২০২৬ রানার্স আপ বাংলাদেশ ইউনিভার্সিটি

শিক্ষা-ক্যাম্পাস

ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট ২০২৬ রানার্স আপ বাংলাদেশ ইউনিভার্সিটি

‘ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট টুর্নামেন্ট’-এর অষ্টম আসরে রানার্স আপ হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি ক্রিকেট দল। গতকাল বৃহস্পতিব...

২০২৬-০৯-২৫ ১৬:১২