শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

অস্বাস্থ্যকর পরিবেশে জুস তৈরি, সুপারভাইজারকে জেল

অস্বাস্থ্যকর পরিবেশে জুস তৈরি, সুপারভাইজারকে জেল

বগুড়ায় অনুমোদন ছাড়াই রাসায়নিক ব্যবহার করে অস্বাস্থ্যকর পরিবেশে জুস উৎপাদনের দায়ে একটি কারখানার সুপারভাইজারকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৬ মে) দুপুরে সদর উপজেলার চাঁদপুর এলাকায় পরিচালিত অভিযানে এ দণ্ড দেওয়া হয়।


জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে ড্রাগন ফুড অ্যান্ড বেভারেজ জুস কারখানার সুপারভাইজার আরিফুর রহমান (৩১)-কে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নিরাপদ খাদ্য আইনে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এবং তাকে কারাগারে পাঠানো হয়েছে।


অভিযানকালে কারখানায় অননুমোদিত রাসায়নিক ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে জুস উৎপাদন, মান নিয়ন্ত্রণকারী সংস্থার সনদ ছাড়াই উৎপাদন কার্যক্রম চালানো এবং অনুমোদনহীনভাবে পণ্যের মোড়কে সিল ও লোগো ব্যবহার করার প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের ভিত্তিতেই আদালত দণ্ডাদেশ প্রদান করেন।


এ সময় কারখানা থেকে ৩৭০ কেস অস্বাস্থ্যকর জুস জব্দ করা হয় এবং তা জনসম্মুখে ধ্বংস করা হয়। অভিযানে নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল ও খাদ্য পরিদর্শক মো. সিদ্দিকুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া জেলা কার্যালয়ের কর্মকর্তা মোহাম্মদ রাসেল জানান, জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ভবিষ্যতে সরকারি আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

সারা দেশ

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন...

২০২৬-১০-১৩ ১৮:০৯

ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

সারা দেশ

তরুণ প্রজন্মকে ভূমিকম্প, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে নিজে সচেতন হতে হবে ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে ফেনীতে ভূমিকম্প ও অ...

২০২৬-১০-১৩ ১৭:১৮

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

সারা দেশ

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরলখা উচ্চ বিদ্যালয়ে বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষক রশিদুল আলমসহ ৬জন শিক্ষার্থী আহত হয়...

২০২৬-১০-১৩ ১৭:০৯

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

সারা দেশ

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর বাজারসংলগ্ন একটি পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩...

২০২৬-১০-১৩ ১৭:০৭

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

সারা দেশ

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

বিদ্যালয়ে শাসন করার জেরে ছুটির পর পথে এক শরীরচর্চা শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধ...

২০২৬-১০-১৩ ১৬:৫২