শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

অসুস্থ শিক্ষক আইয়ুব আলী স্যারের সুস্থতা কামনায় সাবেক শিক্ষার্থীদের দোয়া,সফল পিতা’ সম্মাননায় ভূষিত

অসুস্থ শিক্ষক আইয়ুব আলী স্যারের সুস্থতা কামনায় সাবেক শিক্ষার্থীদের দোয়া,সফল পিতা’ সম্মাননায় ভূষিত

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের বাদে করিমপুর গ্রামের কৃতী সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ ও ভানুগাছ চৌমুহনী সরকারি প্রাথমিক বিদ্যালয় (মডেল স্কুল)-এর সাবেক গণিত শিক্ষক আইয়ুব আলী স্যার বর্তমানে বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় দিন কাটাচ্ছেন। শারীরিক অসুস্থতার কারণে তিনি এখন আর বাসার বাইরে বের হতে পারেন না। এছাড়া দৃষ্টিশক্তিও প্রায় হারিয়ে ফেলেছেন।

দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি ভানুগাছ চৌমুহনী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। সবচেয়ে বেশি সময় তিনি বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। কঠোর শৃঙ্খলা, আন্তরিকতা এবং সহজভাবে গণিত শেখানোর দক্ষতার কারণে তিনি হাজারো শিক্ষার্থীর কাছে আজও শ্রদ্ধা, ভালোবাসা ও অনুপ্রেরণার নাম।

একজন আদর্শ শিক্ষক হওয়ার পাশাপাশি তিনি একজন সফল পিতাও। তার এক ছেলে চিকিৎসক, দুই মেয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং দুই জামাতা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। এই অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ গত ১০ জুলাই কমলগঞ্জ উপজেলার হীড বাংলাদেশ কার্যালয়ে শাহিদা পারভীন ওয়েলফেয়ার ট্রাস্ট-এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ২০ জন সফল বাবার সঙ্গে তাকেও ‘সফল পিতা’ সম্মাননা প্রদান করা হয়।

বর্তমানে প্রিয় এই শিক্ষকের অসুস্থতার খবরে তার অসংখ্য সাবেক শিক্ষার্থী, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা মহান আল্লাহর কাছে দোয়া করেছেন, যেন আইয়ুব আলী স্যারকে দ্রুত সুস্থতা, দীর্ঘ নেক হায়াত এবং শান্তিময় জীবন দান করেন।

 

আরও

নিরাপত্তা ঝুঁকি থাকলেও কাতারের দেওয়া বিমানে আয়ারল্যান্ড যাবেন ট্রাম্প

সারা দেশ

নিরাপত্তা ঝুঁকি থাকলেও কাতারের দেওয়া বিমানে আয়ারল্যান্ড যাবেন ট্রাম্প

কাতারের দেওয়া নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’ বিমানেই আগামী সপ্তাহে আয়ারল্যান্ড সফরে যাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ত...

২০২৬-০৯-০৫ ২০:৩২

গাইবান্ধায় জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা : বর্ণাঢ্য র‌্যালি

সারা দেশ

গাইবান্ধায় জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা : বর্ণাঢ্য র‌্যালি

গাইবান্ধা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন জেলা শাখার (রেজি: নং রাজ-১৩১৮) উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে ।

২০২৬-০৯-০৫ ২০:২৪

শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন করতে হবে: ত্রানমন্ত্রী দুলু

সারা দেশ

শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন করতে হবে: ত্রানমন্ত্রী দুলু

শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সঠিক গতিবিধি পর্যবেক্ষণের জন্য প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ে সিসি ক্যামেরা স্থাপন এবং শিক...

২০২৬-০৯-০৫ ২০:২৩

পাংশায় ছেলেকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু

সারা দেশ

পাংশায় ছেলেকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু

রাজবাড়ীর পাংশায় রেললাইনে উঠে পড়া তিন বছরের শিশুসন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মনিরা খাতুন নামে এক নারীর মৃত্যু হয়...

২০২৬-০৯-০৫ ২০:০২

গাইবান্ধায় শিশু শিক্ষার্থী ধর্ষণ চেষ্টা মামলায় কারাগারে বৃদ্ধ মজিবর

সারা দেশ

গাইবান্ধায় শিশু শিক্ষার্থী ধর্ষণ চেষ্টা মামলায় কারাগারে বৃদ্ধ মজিবর

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় চকলেট খাওয়ানোর প্রলোভন দিয়ে আট বছরে এক শিশুকে ধর্ষণ চেষ্টা অভিযোগে মজিবর রহমান ( ৬৫) ন...

২০২৬-০৯-০৫ ১৯:৫০