রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩-০ হার, কোথায় ভুল করল বাংলাদেশ?

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩-০ হার, কোথায় ভুল করল বাংলাদেশ?

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে বড় আত্মবিশ্বাস নিয়েই চট্টগ্রামে গিয়েছিল বাংলাদেশ দল। তবে ভেন্যু আর ফরম্যাট বদলের সঙ্গে পরিবর্তন হয়ে গেছে টাইগারদের পারফরম্যান্সও। তিন ম্যাচেই ব্যাটারদের ধারবাহিক ব্যর্থতা ছিল চোখে পড়ার মতোই।

সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ আগেই হেরে যায় বাংলাদেশ দল। তাই আজকের ম্যাচটি ছিল মান বাঁচানোর লড়াই। কিন্তু এখানেও ব্যর্থ টাইগাররা। ৫৪ বল হাতে রেখে ৭ উইকেটের বড় জয়ে টাইগারদের হোয়াইটওয়াশ করল অজিরা।

সিরিজ শেষ। তাই খুঁজতে শুরু করা যায় অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে কোথায় ভুল করল বাংলাদেশ দল। হিসেবে কষে দেখা গেল, ব্যাটারদের দায়িত্বহীনতা। বিশেষ করে তিন ম্যাচে টপ অর্ডার ব্যাটাররা করেছেন মোটে ১৪১ রান। টি-টোয়েন্টি ক্রিকেটে টপ অর্ডার ব্যাটারদের ওপর থাকে বড় দায়িত্ব, যেখানে টাইগার ব্যাটাররা দিয়েছে ব্যর্থতার পরিচয়।

টপ অর্ডারের সঙ্গে আরো বাজেভাবে ব্যাটিং করেছেন ফিনিশার হিসেবে দায়িত্ব থাকা ক্রিকেটাররা। বিশেষ করে শামীম হোসেন ৩ ম্যাচ খেলে করেছেন মোটে ৮ রান। প্রতিটি ম্যাচেই নিজেকে হারিয়ে খুঁজেছেন। এছাড়া নুরুল হাসান সোহান ১ ম্যাচ খেলে করেছেন ৬ রান।

এদিকে বোলাররাও নির্দিষ্ট সময়ে দলকে ব্রেক থ্রু এনে দিতে পারেননি। রানের লাগাম টানার সময়ে রান বিলিয়েছেন। এমন হার হতাশাজনক দাবি করে সংবাদ সম্মেলনে কথা বলেছেন টাইগারদের প্রধান কোচ ফিল সিমন্স।

এ সময় তিনি বলেন, ‘আমাদের সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজগুলোতে যেভাবে খেলেছি, সে হিসেবে এটা অত্যন্ত হতাশাজনক। গত ম্যাচে হারার পরও দলের এটিটিউড দেখে আমি খুশি ছিলাম। অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে লক্ষ্য তাড়া করতে নেমে ১৯০ রান ভালো লড়াই। তবে প্রথম ম্যাচ ও আজকের ম্যাচ, বিশেষ করে ব্যাটিং ইউনিট… খুব হতাশার। বোলারদের জেতানোর মতো কিছুই দিতে পারিনি।’

এই সিরিজে বার্তা কী সিমন্স জানালেন, ‘এটা সিরিজ নিয়ে কথা নয়, ব্যাপার হলো আমরা কীভাবে খেলতে চাই। আমরা অবশ্যই দ্রুত রান করতে চাই। তবে পরিস্থিতি বুঝেও খেলতে হবে। তামিমের উইকেটের পর আমরা সবাই উইকেট বিলিয়ে দিয়ে এসেছি। দায়িত্ব নিতে হবে তো মাঝখানে কাউকে। আজ শুধু হৃদয়ই নিয়েছে।’

আরও

২২৮ রানের লিড নিয়ে শেষ বাংলাদেশের প্রথম ইনিংস

খেলাধুলা

২২৮ রানের লিড নিয়ে শেষ বাংলাদেশের প্রথম ইনিংস

তৃতীয় দিনের সকালের সেশনে হাসান মাহমুদ ও তাইজুল ইসলাম ফিরে গেলেন। তারপরও অনড় অবস্থানে মেহেদী হাসান মিরাজ। এবার তাসকিন আহম...

২০২৬-০৮-১৫ ০৯:৫৫

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার বিরল ‘নো বল’

খেলাধুলা

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার বিরল ‘নো বল’

ডারউইন টেস্টে বেশ ব্যাকফুটে অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। সফরকারী বাংলাদেশের বিপক্ষে কোনো সেশনেই তারা সেভাবে নিয়ন্ত্রণটা ন...

২০২৬-০৮-১৫ ০৯:১২

২১৯ রানের লিড নিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ

খেলাধুলা

২১৯ রানের লিড নিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ

অস্ট্রেলিয়ায় অবিশ্বাস্য ভালো খেলছে বাংলাদেশ। তৃতীয় দিনের প্রথম সেশন শেষেও টিকে আছে তাদের দাপট। মেহেদী হাসান মিরাজ ও তাসক...

২০২৬-০৮-১৫ ০৯:১১

মিরাজের ফিফটি, বাংলাদেশের চারশ ও লিড ২০০ রানের

খেলাধুলা

মিরাজের ফিফটি, বাংলাদেশের চারশ ও লিড ২০০ রানের

১২৬তম ওভারে পঞ্চম বলে ফাঁকা মিড অনের দিকে বল মেরেই দৌড়। হয়ে গেল ১২তম টেস্ট ফিফটি। অস্ট্রেলিয়ার মাটিতে চলতি ইনিংসে বাংলাদ...

২০২৬-০৮-১৫ ০৮:৩৫

ইনফান্তিনোর উদ্দেশ্যে খোলা চিঠি, এএফসির বিরুদ্ধে কাতারের চ্যালেঞ্জ

খেলাধুলা

ইনফান্তিনোর উদ্দেশ্যে খোলা চিঠি, এএফসির বিরুদ্ধে কাতারের চ্যালেঞ্জ

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোকে নিয়ে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি), উয়েফা এবং কনকাকাফ...

২০২৬-০৮-১৪ ২২:৪৭