শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

অস্ত্র, পাহাড় দখল আর সন্ত্রাস: কে এই ইয়াসিন?

অস্ত্র, পাহাড় দখল আর সন্ত্রাস: কে এই ইয়াসিন?

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এখন আতঙ্ক ও ভীতির আরেক নাম। পাহাড়ঘেরা দুর্গম এ জনপদে কার্যত নিজস্ব শাসনব্যবস্থা গড়ে তুলেছেন মো. ইয়াসিন ওরফে ‘জামাই ইয়াসিন’। এলাকাজুড়ে তার সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণ এতটাই শক্তিশালী যে, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও সেখানে প্রবেশ করতে চরম ঝুঁকি নিতে হয়।

সম্প্রতি আলীনগর এলাকায় যৌথ বাহিনীর ক্যাম্পে সশস্ত্র হামলার ঘটনায় আবারও আলোচনায় এসেছে ইয়াসিন বাহিনী। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, অন্তত ৩০০ জনের সশস্ত্র দল পরিকল্পিতভাবে এ হামলা চালায় এবং এতে একে-৪৭সহ অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়।

কে এই ‘জামাই ইয়াসিন’?

স্থানীয় সূত্র ও আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, মো. ইয়াসিন মূলত নোয়াখালীর বাসিন্দা। ২০০৩ সালে চট্টগ্রামে এসে প্রথমে একটি জুট মিলে চাকরি করলেও পরে জঙ্গল আলীনগর এলাকায় বসবাস শুরু করেন। জঙ্গল সলিমপুরে বিয়ে করার কারণে এলাকায় তিনি ‘জামাই ইয়াসিন’ নামে পরিচিতি পান।

সময়ের সঙ্গে সঙ্গে তিনি অপরাধ জগতের সঙ্গে জড়িয়ে পড়েন। পাহাড় কেটে প্লট বাণিজ্য, ভূমি দখল, অবৈধ বসতি নিয়ন্ত্রণ এবং অপরাধীদের আশ্রয় দেওয়ার মাধ্যমে গড়ে তোলেন নিজস্ব সশস্ত্র বাহিনী। ধীরে ধীরে পুরো এলাকাকে পরিণত করেন সন্ত্রাসীদের নিরাপদ ঘাঁটিতে।

গ্রেফতার হলেও থামেননি

২০২২ সালের জুলাইয়ে সরকারি কর্মকর্তাদের বহরে হামলা ও ইউপি সদস্যকে মারধরের অভিযোগে ইয়াসিনকে গ্রেফতার করেছিল পুলিশ। তার বিরুদ্ধে অস্ত্র, গুম, নাশকতা ও সন্ত্রাসসহ ১৫টির বেশি মামলা রয়েছে।

তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর জামিনে মুক্তি পেয়ে আবারও সক্রিয় হয়ে ওঠেন তিনি। স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন সময়ে ক্ষমতাসীন রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় থেকেই তিনি এলাকায় আধিপত্য বজায় রেখেছেন।

পাহাড় কেটে গড়ে ওঠা অপরাধ সাম্রাজ্য

জঙ্গল সলিমপুরের ৩ হাজার ১০০ একর খাসজমি দীর্ঘদিন ধরে বিভিন্ন ভূমিদস্যু ও সন্ত্রাসী গোষ্ঠীর নিয়ন্ত্রণে। অভিযোগ রয়েছে, সরকারি পাহাড় কেটে অবৈধ প্লট তৈরি, বসতি স্থাপন এবং ইউটিলিটি সেবা নিয়ন্ত্রণের মাধ্যমে কোটি কোটি টাকার অর্থনৈতিক নেটওয়ার্ক গড়ে তুলেছে ইয়াসিন বাহিনী।

এলাকাটিতে প্রবেশের জন্য পর্যন্ত বিশেষ পরিচয়ের প্রয়োজন হয়। পাহাড়ি রাস্তাজুড়ে থাকে সশস্ত্র পাহারা। স্থানীয়দের দাবি, কার্যত সেখানে আলাদা এক ‘সন্ত্রাসী প্রশাসন’ চালু রয়েছে।

রাজনৈতিক পরিচয় বদলের অভিযোগ

স্থানীয় সূত্র বলছে, ইয়াসিন সুযোগ বুঝে রাজনৈতিক পরিচয় পরিবর্তন করেন। একসময় তিনি আওয়ামী লীগ ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। বর্তমানে নিজেকে বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর অনুসারী হিসেবে পরিচয় দেন।

তবে আসলাম চৌধুরী প্রকাশ্যে এ ধরনের সম্পর্ক অস্বীকার করেছেন। একইভাবে প্রতিদ্বন্দ্বী রোকন বাহিনীও নিজেদের বিএনপির অনুসারী বলে দাবি করে।

র‍্যাব কর্মকর্তা হত্যা ও যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা

২০২৬ সালের জানুয়ারিতে জঙ্গল সলিমপুরে অভিযান চালাতে গেলে ইয়াসিন বাহিনীর হামলায় র‍্যাব-৭-এর উপসহকারী পরিচালক মোতালেব হোসেন ভূঁইয়া নিহত হন। ওই ঘটনায় প্রধান আসামি করা হয় ইয়াসিনকে।

সবশেষ ২৪ মে গভীর রাতে আলীনগরে যৌথ বাহিনীর ক্যাম্পে আবারও হামলা চালায় সন্ত্রাসীরা। আইনশৃঙ্খলা বাহিনীর ভাষ্য অনুযায়ী, হামলায় অংশ নেওয়া সন্ত্রাসীরা পাশের ঘরের টিন ফুটো করে গুলি চালায় এবং বুলডোজার দিয়ে নির্মাণাধীন ক্যাম্প গুঁড়িয়ে দেয়। প্রায় দুই ঘণ্টা ধরে থেমে থেমে গোলাগুলির ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

‘কাউকে ছাড় দেওয়া হবে না’

র‍্যাব ও পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, ইয়াসিন ও রোকন বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনতে যৌথ অভিযান চলছে।

চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, পাহাড় কেটে গড়ে ওঠা কোটি টাকার প্লট বাণিজ্য ও আধিপত্য ধরে রাখতেই সন্ত্রাসীরা আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা চালাচ্ছে।

অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জঙ্গল সলিমপুর পরিদর্শন শেষে বলেছেন, “রাষ্ট্রকে চ্যালেঞ্জ করার দুঃসাহস যারা দেখিয়েছে, তাদের সম্পূর্ণ নির্মূল করা হবে।”

বর্তমানে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের সমন্বয়ে জঙ্গল সলিমপুরে ইয়াসিন বাহিনীকে ধরতে সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।

আরও

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

সারা দেশ

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন...

২০২৬-১০-১৩ ১৮:০৯

ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

সারা দেশ

তরুণ প্রজন্মকে ভূমিকম্প, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে নিজে সচেতন হতে হবে ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে ফেনীতে ভূমিকম্প ও অ...

২০২৬-১০-১৩ ১৭:১৮

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

সারা দেশ

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরলখা উচ্চ বিদ্যালয়ে বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষক রশিদুল আলমসহ ৬জন শিক্ষার্থী আহত হয়...

২০২৬-১০-১৩ ১৭:০৯

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

সারা দেশ

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর বাজারসংলগ্ন একটি পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩...

২০২৬-১০-১৩ ১৭:০৭

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

সারা দেশ

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

বিদ্যালয়ে শাসন করার জেরে ছুটির পর পথে এক শরীরচর্চা শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধ...

২০২৬-১০-১৩ ১৬:৫২