মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

অর্থনৈতিক চ্যালেঞ্জে ব্যবসায়ীদের সঙ্গে ফের বৈঠকে প্রধানমন্ত্রী

অর্থনৈতিক চ্যালেঞ্জে ব্যবসায়ীদের সঙ্গে ফের বৈঠকে প্রধানমন্ত্রী

দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং ব্যবসা-বিনিয়োগ পরিবেশ উন্নয়নে শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে আবারও বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৩ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সকাল ১১টা থেকে শুরু হয়ে তিন ধাপে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে মোট ১৫ জন ব্যবসায়ী প্রতিনিধি অংশ নেন। বৈঠকে প্রধানমন্ত্রীর অর্থ, বাণিজ্য ও বিদ্যুৎ উপদেষ্টারাও উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, প্রথম ধাপের বৈঠকে অংশ নেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সিইও পারভেজ সাইফুল ইসলাম, ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমান, করপোরেট ফাইন্যান্স পরিচালক আব্দুল্লাহ আল মামুন, কাজী ফার্মস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান, পরিচালক কাজী জাহিন হাসান, ব্র্যাক এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদ এবং ব্র্যাকের সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের অ্যাসোসিয়েট ডিরেক্টর আজিজুল হক।

দ্বিতীয় ধাপের বৈঠকে অংশ নেন আকিজ ভেঞ্চার গ্রুপের চেয়ারম্যান এস কে শামীম উদ্দিন, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সিইও সাইয়েদ জহুরুল আলম, লাল তীর সিডস লিমিটেডের পরিচালক তাজওয়ার এম আওয়াল এবং প্যারাগন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান।

তৃতীয় ধাপে অংশ নেন প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী, নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আমিনুল ইসলাম এবং টিকে গ্রুপের পরিচালক মোহাম্মদ মোস্তফা হায়দার ও তারিক আহমেদ।

বৈঠকে দেশের বিনিয়োগ পরিবেশ, শিল্প খাতের চ্যালেঞ্জ এবং জ্বালানি সংকটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

এর আগে গত ৪ এপ্রিলও দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী। ওই বৈঠকেও অর্থনীতি ও বিনিয়োগসংক্রান্ত বিভিন্ন বিষয় গুরুত্ব পেয়েছিল।

আরও

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর এখনো চূড়ান্ত নয়: পররাষ্ট্র উপদেষ্টা

জাতীয়

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর এখনো চূড়ান্ত নয়: পররাষ্ট্র উপদেষ্টা

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র...

২০২৬-০৪-১৩ ২১:৪৪

রাজধানীর ৭ পাম্পে ‘ফুয়েল পাস’ বাধ্যতামূলক, কিউআর কোডে মিলবে জ্বালানি

জাতীয়

রাজধানীর ৭ পাম্পে ‘ফুয়েল পাস’ বাধ্যতামূলক, কিউআর কোডে মিলবে জ্বালানি

রাজধানীর জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা ও শৃঙ্খলা আনতে নতুন ডিজিটাল উদ্যোগ চালু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন...

২০২৬-০৪-১৩ ২১:২৯

উন্নয়নের মেগা প্যাকেজ নিয়ে বগুড়ায়, প্রধানমন্ত্রী

জাতীয়

উন্নয়নের মেগা প্যাকেজ নিয়ে বগুড়ায়, প্রধানমন্ত্রী

দীর্ঘ প্রায় দুই দশক পর এক দিনের সরকারি সফরে বগুড়ায় যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বহুল প্রতীক্ষিত এই সফরকে...

২০২৬-০৪-১৩ ১৮:৫৪

পহেলা বৈশাখে ৩ বিভাগে বৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রাও

জাতীয়

পহেলা বৈশাখে ৩ বিভাগে বৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রাও

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পহেলা বৈশাখ উপলক্ষে আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই স...

২০২৬-০৪-১৩ ১৬:৪১