শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

নববর্ষে রাজধানীর যেসব পথে যানবাহন চলবে

নববর্ষে রাজধানীর যেসব পথে যানবাহন চলবে

বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে রাজধানী ঢাকায় যান চলাচলে বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

রোববার (১২ এপ্রিল) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার জানান, ১৪ এপ্রিল ভোর ৫টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রমনা পার্ক, রমনা বটমূল, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও আশপাশের সড়কগুলোতে যান চলাচল নিয়ন্ত্রণে থাকবে। নিরাপত্তা ও জনসমাগম নিয়ন্ত্রণে ১৪টি গুরুত্বপূর্ণ পয়েন্টে ডাইভারশন ও ব্যারিকেড বসানো হবে।

ডাইভারশন পয়েন্টগুলোর মধ্যে রয়েছে— বাংলামোটর, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, পুলিশ ভবন, সুগন্ধা, কাকরাইল চার্চ, কদম ফোয়ারা, হাইকোর্ট (পশ্চিম), শহীদুল্লাহ হল, রোমানা, ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টার, জগন্নাথ হল, ভাস্কর্য, নীলক্ষেত ও কাঁটাবন ক্রসিং।

বিকল্প রুট হিসেবে মিরপুর–ফার্মগেট থেকে শাহবাগগামী যানবাহন বাংলামোটর বা হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় হয়ে মগবাজার বা মিন্টো রোড দিয়ে চলাচল করবে। গোলাপশাহ মাজার ও হাইকোর্ট এলাকা থেকে শাহবাগগামী যানবাহন কদম ফোয়ারা–ইউবিএল–নাইটিংগেল রুট ব্যবহার করবে।

এছাড়া সায়েন্সল্যাব থেকে শাহবাগমুখী যানবাহন মিরপুর রোড হয়ে আজিমপুর–চাঁনখারপুল–বকশীবাজার রুটে চলাচল করবে। বিকল্প হিসেবে বাটা সিগন্যাল–কাঁটাবন–নীলক্ষেত–পলাশী রুট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

পার্কিংয়ের জন্য নির্ধারিত স্থানগুলো হলো— নেভি গেট থেকে হলি ফ্যামিলি হাসপাতাল পর্যন্ত সড়ক, মৎস্য ভবন থেকে সেগুনবাগিচা এলাকা, কাঁটাবন থেকে পলাশী পর্যন্ত সড়কের পশ্চিম পাশ এবং আ. গণি রোড ও সচিবালয় লিংক রোড।

নিরাপত্তা নিশ্চিতে অনুষ্ঠানস্থলে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্সসহ মেডিক্যাল টিম, নৌ-পুলিশের ডুবুরি দল এবং টুরিস্ট পুলিশের সেবা কেন্দ্র মোতায়েন থাকবে। পাশাপাশি সিটি করপোরেশন মোবাইল টয়লেটের ব্যবস্থাও রাখবে।

কোনো সন্দেহজনক বা অপ্রীতিকর ঘটনা ঘটলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা ডিএমপি কন্ট্রোল রুমে যোগাযোগ করতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ।

আরও

ফুটপাত দখলমুক্তে আপসহীন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান

জাতীয়

ফুটপাত দখলমুক্তে আপসহীন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান

রাজধানীর ফুটপাত দখল করে অবৈধ বাণিজ্য ও চাঁদাবাজির দীর্ঘদিনের চক্র ভাঙতে এবার কঠোর অবস্থানে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএ...

২০২৬-১০-০১ ১৯:২৪

বাস্তবতা বুঝে স্থানীয় সরকার নির্বাচনের সিদ্ধান্ত: ইসি সচিব

জাতীয়

বাস্তবতা বুঝে স্থানীয় সরকার নির্বাচনের সিদ্ধান্ত: ইসি সচিব

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির মধ্যে ভোটার তালিকা আছে, ভোটের জন্য প্রয়োজনীয় উপকরণ আছে এবং ভোট কেন্দ্র প্রস্তুত আছে।...

২০২৬-১০-০১ ১৮:৩৮

কৃষক কার্ডে মিলবে ১০ সেবা, পর্যায়ক্রমে পাবেন ২ কোটি ৪০ লাখ কৃষক

জাতীয়

কৃষি সচিব সেলিম খান কৃষক কার্ডে মিলবে ১০ সেবা, পর্যায়ক্রমে পাবেন ২ কোটি ৪০ লাখ কৃষক

দেশের ৬৪ জেলার ৫০৩টি উপজেলার ১৪ হাজার ১৮০টি কৃষি ব্লকের প্রায় ২ কোটি ৪০ লাখ কৃষককে পর্যায়ক্রমে কৃষক কার্ড দেওয়ার উদ্যোগ...

২০২৬-১০-০১ ১৮:২৪

অবৈধ হকার বসলে মালামাল জব্দ ও মামলা: ডিএসসিসি প্রশাসক

জাতীয়

অবৈধ হকার বসলে মালামাল জব্দ ও মামলা: ডিএসসিসি প্রশাসক

সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে হকার বসলে উচ্ছেদের পাশাপাশি তাদের মালামাল জব্দ ও আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়...

২০২৬-১০-০১ ১৫:২৯

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরি-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয়

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরি-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বন্যা ও নদীভাঙন রোধে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে মুহুরি-কহুয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর...

২০২৬-১০-০১ ১৫:০৫