বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

অপতথ্য ঠেকানো এখন বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

অপতথ্য ঠেকানো এখন বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, একসময় তথ্যপ্রাপ্তির সীমাবদ্ধতা ছিল প্রধান চ্যালেঞ্জ, তবে বর্তমানে অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য থেকে নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘ব্রডব্যান্ড এক্সপো ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, তথ্যের অধিকার এখন শুধু তথ্যপ্রবাহের স্বাধীনতায় সীমাবদ্ধ নয়; বরং সঠিক ও নির্ভুল তথ্য পাওয়ার নিশ্চয়তাও এর গুরুত্বপূর্ণ অংশ। তিনি সতর্ক করে বলেন, মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন সমাজ, রাজনীতি ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

তিনি আরও বলেন, একটি আধুনিক কল্যাণমূলক রাষ্ট্র গঠনে কার্যকর ও জনবান্ধব ডিজিটাল যোগাযোগ নীতিমালা প্রণয়ন অত্যন্ত জরুরি।

বাংলাদেশে ডিজিটাল ইকোসিস্টেম শক্তিশালী করতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, দেশ এখনো পুরোপুরি এনালগ থেকে ডিজিটাল ব্যবস্থায় রূপান্তর হতে পারেনি। ফলে বিদ্যমান ডিজিটাল সেবাগুলো বিচ্ছিন্নভাবে ব্যবহৃত হচ্ছে এবং একটি সমন্বিত কাঠামো গড়ে ওঠেনি।

তিনি উল্লেখ করেন, এই খাতে বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও নীতিগত, প্রযুক্তিগত ও কর-সংক্রান্ত সীমাবদ্ধতার কারণে সেই সুবিধা সাধারণ মানুষের কাছে পুরোপুরি পৌঁছাচ্ছে না।

তথ্যমন্ত্রী বলেন, সরকারি নিয়ন্ত্রক সংস্থা ও বেসরকারি উদ্যোক্তাদের সমন্বিত উদ্যোগের মাধ্যমে দ্রুত অবকাঠামোগত সংস্কার প্রয়োজন। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি অংশীদারদের অন্তর্ভুক্ত করে সময়োপযোগী নীতি গ্রহণ করা হলে ডিজিটাল সেবার বিস্তার আরও ত্বরান্বিত হবে।

সবশেষে সংশ্লিষ্ট সকল পক্ষকে দ্রুত সংস্কারের আহ্বান জানিয়ে তিনি বলেন, এতে একদিকে উদ্যোক্তারা লাভবান হবেন, অন্যদিকে সাধারণ মানুষও উন্নতমানের ডিজিটাল সেবা পাবে।

আরও

পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন

জাতীয়

পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন

প্রশাসনিক জটিলতা দূর করতে পূর্বাচল নতুন শহর প্রকল্পের পুরো এলাকা ঢাকা জেলার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে...

২০২৬-০৭-০১ ১৫:১৮

দেশের সব গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে ঢাবির শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছেন

জাতীয়

দেশের সব গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে ঢাবির শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছেন

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ঐতিহাসিক ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থান, ২০২৪ স...

২০২৬-০৭-০১ ০৯:১৯

‘ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস’ উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী

জাতীয়

‘ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস’ উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ঐতিহাসিক ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থান, ২০২৪ স...

২০২৬-০৬-৩০ ২২:১৮

মেধাভিত্তিক জনপ্রশাসন গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ সরকার: প্রধানমন্ত্রী

জাতীয়

মেধাভিত্তিক জনপ্রশাসন গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ সরকার: প্রধানমন্ত্রী

দক্ষ, স্বচ্ছ ও মেধাভিত্তিক জনপ্রশাসন গড়ে তুলতে সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রায় ৫ লাখ শূন্য পদে সরকারি কর্মচারী ন...

২০২৬-০৬-৩০ ২১:১০

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট ১ টাকায় নামালে দূতাবাসগুলি বন্ধ করে দিতে হবে

জাতীয়

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট ১ টাকায় নামালে দূতাবাসগুলি বন্ধ করে দিতে হবে

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাশের প্রক্রিয়ায় মঞ্জুরি দাবির ওপর দ্বিতীয় দিনের মত ভোটগ্রহ...

২০২৬-০৬-৩০ ১৮:০৮

স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে ইসি: স্থানীয় সরকারমন্ত্রী

জাতীয়

স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে ইসি: স্থানীয় সরকারমন্ত্রী

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি...

২০২৬-০৬-৩০ ১৮:০৭