বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

মেধাভিত্তিক জনপ্রশাসন গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ সরকার: প্রধানমন্ত্রী

মেধাভিত্তিক জনপ্রশাসন গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ সরকার: প্রধানমন্ত্রী

দক্ষ, স্বচ্ছ ও মেধাভিত্তিক জনপ্রশাসন গড়ে তুলতে সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রায় ৫ লাখ শূন্য পদে সরকারি কর্মচারী নিয়োগের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার (৩০ জুন) এক বিশেষ বাণীতে তিনি এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, আধুনিক রাষ্ট্র পরিচালনায় নির্ভুল, হালনাগাদ ও নির্ভরযোগ্য পরিসংখ্যান নীতিনির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন এবং সুশাসন প্রতিষ্ঠার অন্যতম প্রধান ভিত্তি। বিশেষ করে সরকারি জনবল ব্যবস্থাপনা, প্রশাসনিক সংস্কার এবং মানবসম্পদ উন্নয়নে সরকারি কর্মচারীদের সঠিক তথ্য-উপাত্ত অপরিহার্য। আর এ লক্ষ্য বাস্তবায়নে কর্মচারীদের নির্ভরযোগ্য ও হালনাগাদ পরিসংখ্যান বিশেষ গুরুত্ব বহন করে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংস্কার ও গবেষণা অনুবিভাগ থেকে প্রতিবছরের মতো এবারও প্রকাশিত হতে যাচ্ছে 'Statistics of Public Servants, 2025' বা 'সরকারি কর্মচারীদের পরিসংখ্যান, ২০২৫'। এই প্রকাশনা উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের অভিনন্দন জানান।

তিনি উল্লেখ করেন, দেশের বেসামরিক সরকারি জনবলের বিস্তারিত তথ্য এই প্রকাশনায় সংকলিত হয়েছে। জনবল কাঠামো অনুযায়ী অনুমোদিত, বিদ্যমান ও শূন্য পদের হালনাগাদ তথ্যের পাশাপাশি গ্রেডভিত্তিক জনবল এবং নারী-পুরুষভিত্তিক পৃথক পরিসংখ্যানও এখানে অত্যন্ত নিখুঁতভাবে উপস্থাপন করা হয়েছে।

প্রধানমন্ত্রী তাঁর বাণীতে বলেন, আমি বিশ্বাস করি, এই প্রকাশনা সরকারি জনবল ব্যবস্থাপনা, নীতিনির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে আরও তথ্যনির্ভর ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে সরকারি প্রশাসন ও মানবসম্পদ বিষয়ে গবেষণার ক্ষেত্রেও এটি একটি নির্ভরযোগ্য আকর গ্রন্থ বা তথ্যসূত্র হিসেবে ব্যবহৃত হবে।

প্রকাশনাটির গুণগত মানোন্নয়নে সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন সরকারপ্রধান। একই সঙ্গে 'Statistics of Public Servants, 2025' প্রণয়ন ও প্রকাশের পেছনে যাঁরা নিষ্ঠা, দক্ষতা ও শ্রম দিয়েছেন, তাঁদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

আরও

ধানখেতে ছিঁড়ে পড়েছিল বিদ্যুতের তার, প্রাণ গেল ২ বৃদ্ধের

জাতীয়

ধানখেতে ছিঁড়ে পড়েছিল বিদ্যুতের তার, প্রাণ গেল ২ বৃদ্ধের

ময়মনসিংহের ভালুকায় ধানখেতে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে দুই বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০ট...

২০২৬-০৯-৩০ ১৬:০৯

পূর্বাচলে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ, নারীসহ দুজনের কারাদণ্ড

জাতীয়

পূর্বাচলে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ, নারীসহ দুজনের কারাদণ্ড

রাজধানীর ৩০০ ফিট সড়কে (পূর্বাচল এক্সপ্রেসওয়ে) কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভ...

২০২৬-০৯-৩০ ১৫:৪৪

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযানের সময় সিটি কর্পোরেশনের গাড়িতে দুর্বৃত্তদের আগুন

জাতীয়

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযানের সময় সিটি কর্পোরেশনের গাড়িতে দুর্বৃত্তদের আগুন

রাজধানীর মিরপুর-১০ নম্বর গোল চত্বর এলাকায় ফুটপাতে উচ্ছেদ অভিযানকে ঘিরে হামলা-ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় পু...

২০২৬-০৯-৩০ ১৪:৪৫

আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয়

আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের উদ্বেগকে সরকার গুরুত্বের সঙ্গে দেখছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

২০২৬-০৯-৩০ ১৪:৩৪

বিনিয়োগ-রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি

জাতীয়

বিনিয়োগ-রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি

বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে আরও সহযোগিতা বাড়ানোর জ...

২০২৬-০৯-৩০ ১৪:২০