বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

রাজধানীর ৭ পাম্পে ‘ফুয়েল পাস’ বাধ্যতামূলক, কিউআর কোডে মিলবে জ্বালানি

রাজধানীর ৭ পাম্পে ‘ফুয়েল পাস’ বাধ্যতামূলক, কিউআর কোডে মিলবে জ্বালানি

রাজধানীর জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা ও শৃঙ্খলা আনতে নতুন ডিজিটাল উদ্যোগ চালু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। এর আওতায় ঢাকার সাতটি ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকদের জন্য কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

রোববার (১৩ এপ্রিল) থেকে এই ব্যবস্থা কার্যকর হয়েছে বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। প্রথমে দুটি স্টেশনে পরীক্ষামূলকভাবে চালু করা হলেও পরে আরও পাঁচটি স্টেশন যুক্ত করা হয়।

বর্তমানে যেসব ফিলিং স্টেশনে এই সেবা চালু রয়েছে, সেগুলো হলো— তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশন, আসাদগেটের সোনার বাংলা ও তালুকদার ফিলিং স্টেশন, মহাখালীর গুলশান সার্ভিস স্টেশন, শাহবাগের মেঘনা মডেল পাম্প, নিকুঞ্জ মডেল সার্ভিস সেন্টার এবং কল্যাণপুরের খালেক সার্ভিস স্টেশন।

নতুন এই ব্যবস্থায় মোটরসাইকেল চালকদের ‘ফুয়েল পাস’ মোবাইল অ্যাপ ব্যবহার করে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে পেট্রল বা অকটেন নিতে হবে। নির্ধারিত বরাদ্দ অনুযায়ী জ্বালানি সরবরাহ করা হবে এবং ডিজিটাল এন্ট্রি সম্পন্ন হওয়ার পরই তেল দেওয়া হবে।

এই অ্যাপটি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর কেন্দ্রীয় ডেটাবেজের সঙ্গে সংযুক্ত থাকায় যানবাহনের তথ্য তাৎক্ষণিক যাচাই করা সম্ভব হবে।

এছাড়া যেসব ব্যবহারকারীর স্মার্টফোন নেই, তারা ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করে কিউআর কোড ডাউনলোড ও প্রিন্ট করে ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও

পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন

জাতীয়

পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন

প্রশাসনিক জটিলতা দূর করতে পূর্বাচল নতুন শহর প্রকল্পের পুরো এলাকা ঢাকা জেলার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে...

২০২৬-০৭-০১ ১৫:১৮

দেশের সব গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে ঢাবির শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছেন

জাতীয়

দেশের সব গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে ঢাবির শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছেন

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ঐতিহাসিক ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থান, ২০২৪ স...

২০২৬-০৭-০১ ০৯:১৯

‘ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস’ উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী

জাতীয়

‘ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস’ উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ঐতিহাসিক ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থান, ২০২৪ স...

২০২৬-০৬-৩০ ২২:১৮

মেধাভিত্তিক জনপ্রশাসন গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ সরকার: প্রধানমন্ত্রী

জাতীয়

মেধাভিত্তিক জনপ্রশাসন গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ সরকার: প্রধানমন্ত্রী

দক্ষ, স্বচ্ছ ও মেধাভিত্তিক জনপ্রশাসন গড়ে তুলতে সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রায় ৫ লাখ শূন্য পদে সরকারি কর্মচারী ন...

২০২৬-০৬-৩০ ২১:১০

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট ১ টাকায় নামালে দূতাবাসগুলি বন্ধ করে দিতে হবে

জাতীয়

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট ১ টাকায় নামালে দূতাবাসগুলি বন্ধ করে দিতে হবে

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাশের প্রক্রিয়ায় মঞ্জুরি দাবির ওপর দ্বিতীয় দিনের মত ভোটগ্রহ...

২০২৬-০৬-৩০ ১৮:০৮

স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে ইসি: স্থানীয় সরকারমন্ত্রী

জাতীয়

স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে ইসি: স্থানীয় সরকারমন্ত্রী

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি...

২০২৬-০৬-৩০ ১৮:০৭