রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

অপটার প্রিমিয়ার লিগ ‘টিম অব দ্য সিজন’ ঘোষণা, রয়েছেন যারা

অপটার প্রিমিয়ার লিগ ‘টিম অব দ্য সিজন’ ঘোষণা, রয়েছেন যারা

শতভাগ ডাটা এবং মাঠের পারফরম্যান্সের নিখুঁত পরিসংখ্যানের ওপর ভিত্তি করে ২০২৫-২৬ মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা একাদশ প্রকাশ করেছে স্পোর্টস অ্যানালিটিক্স প্রতিষ্ঠান ‘অপটা’। দীর্ঘ দুই দশক পর আর্সেনালের ঐতিহাসিক লিগ শিরোপা জয়ের মৌসুমে এই একাদশে গানার্সদের জয়জয়কার দেখা গেছে। অপটার বর্ষসেরা একাদশে আর্সেনালের চার জন ক্রিকেটার।

অপটার এই একাদশে ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক ব্রুনো ফার্নান্দেসের অন্তর্ভুক্তি ছিল সবচেয়ে সহজ। থিয়েরি অঁরি ও ডি ব্রুইনার রেকর্ড ভেঙে এক মৌসুমে সর্বোচ্চ ২১টি অ্যাসিস্ট করার পাশাপাশি তিনি রেকর্ডটি ১৩৬টি গোল করার সুযোগ তৈরি করেছেন।

আক্রমণভাগে সিটির হয়ে প্রথম মৌসুমেই ১২টি অ্যাসিস্ট করা ফরাসি তরুণ রায়ান চেরকি এবং ২৭ গোল করা আর্লিং হালান্ড জায়গা করে নিয়েছেন।

মাঝমাঠে চমক দেখিয়েছেন ইংলিশ মিডফিল্ডার এলিয়ট অ্যান্ডারসন। আর লিভারপুলের হয়ে দূরপাল্লার ফ্রি-কিক ও বৈচিত্র্যময় পজিশনে খেলে আলো ছড়িয়েছেন ডমিনিক সোবোসলাই।

ডিফেন্ডার:

ম্যাথিউস নুনেস (ম্যানচেস্টার সিটি), গ্যাব্রিয়েল মাগালাইস (আর্সেনাল), উইলিয়াম সালিবা (আর্সেনাল) ও আদ্রিয়েন ট্রুফার্ট (বোর্নমাউথ)।

মিডফিল্ডার:

ডেক্লান রাইস (আর্সেনাল), এলিয়ট অ্যান্ডারসন (নটিংহ্যাম ফরেস্ট) ও ডমিনিক সোবোসলাই (লিভারপুল)।

ফরোয়ার্ড:

রায়ান চেরকি (ম্যানচেস্টার সিটি), আর্লিং হলান্ড (ম্যানচেস্টার সিটি) ও ব্রুনো ফার্নান্দেস (ম্যানচেস্টার ইউনাইটেড)।

আরও

ইনফান্তিনোর উদ্দেশ্যে খোলা চিঠি, এএফসির বিরুদ্ধে কাতারের চ্যালেঞ্জ

খেলাধুলা

ইনফান্তিনোর উদ্দেশ্যে খোলা চিঠি, এএফসির বিরুদ্ধে কাতারের চ্যালেঞ্জ

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোকে নিয়ে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি), উয়েফা এবং কনকাকাফ...

২০২৬-০৮-১৪ ২২:৪৭

রিয়াল সমর্থকদের নতুন প্রতিশ্রুতি দিলেন এমবাপ্পে

খেলাধুলা

রিয়াল সমর্থকদের নতুন প্রতিশ্রুতি দিলেন এমবাপ্পে

টানা দুই মৌসুম ধরে ট্রফিহীন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। শিরোপা জিততে না পারার হতাশা পেছনে ফেলে এবার ট্রফির মঞ্চে ফি...

২০২৬-০৮-১৪ ২২:০৪

বাংলাদেশের প্রশংসা ও নিজেদের দুর্বলতা স্বীকার করলেন স্টার্ক

খেলাধুলা

বাংলাদেশের প্রশংসা ও নিজেদের দুর্বলতা স্বীকার করলেন স্টার্ক

বাংলাদেশের বিপক্ষে যেভাবে বল হাতে দাপট দেখানোর ধারণা ছিল, তেমন কিছু করতে পারেনি অস্ট্রেলিয়া। অবশ্য সফরকারী দেশটি যে বল-ব...

২০২৬-০৮-১৪ ০৯:২০

বাবার শোক কাটিয়ে মাঠে ফিরলেন মেসি, এগিয়ে থেকেও মায়ামির হার

খেলাধুলা

বাবার শোক কাটিয়ে মাঠে ফিরলেন মেসি, এগিয়ে থেকেও মায়ামির হার

বাবা হোর্হে মেসির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল লিওনেল মেসির ক্যারিয়ারে। তিনি ছিলেন ছেলের এজেন্ট এবং ব্যবসায়িক বিষয়গুলোও দেখ...

২০২৬-০৮-১৩ ১১:১৫

নেদারল্যান্ডসের কোচ হলেন জাভি, ৫০ বছরে ‘প্রথম’

খেলাধুলা

নেদারল্যান্ডসের কোচ হলেন জাভি, ৫০ বছরে ‘প্রথম’

স্পেন কিংবদন্তি ও বার্সেলোনার সাবেক কোচ জাভি হার্নান্দেজকে নিয়োগ দিয়েছে নেদারল্যান্ডস। প্রায় ৫০ বছরে তিনি প্রথম বিদেশি ক...

২০২৬-০৮-১৩ ১০:০০