মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

অনলাইনে আকর্ষণীয় বিজ্ঞাপনে ইলিশ বিক্রিয় নামে প্রতারণা, নড়াইলে গ্রেপ্তার ৪

অনলাইনে আকর্ষণীয় বিজ্ঞাপনে ইলিশ বিক্রিয় নামে প্রতারণা, নড়াইলে গ্রেপ্তার ৪

“ইলিশের বাড়ি চাঁদপুর, ফিশ ভ্যালি, ইলিশ ভাইয়া চাঁদপুর, অনলাইন পণ্য বিক্রয়” এই নামগুলো ব্যবহার করে ফেসবুকে পেজ খুলে আকর্ষণীয় বিজ্ঞাপনের মাধ্যমে স্বল্প মূল্যে চাঁদপুরের ইলিশ সরবরাহের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া একটি প্রতারক চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে নড়াইল জেলা পুলিশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ১টা ২০ মিনিটের দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এসময় প্রতারণার কাজে ব্যবহৃত ৮টি মোবাইল ফোন, ১৩টি সিম ও ৩টি ব্যাংকের কার্ড জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- নড়াইল সদর উপজেলার মির্জাপুর গ্রামের মো. জাকির শেখের ছেলে আকাশ শেখ (২০), সরফরাজ মোল্যার ছেলে ফারুক মোল্যা ওরফে অনিক (২২), পাইকড়া গ্রামের মৃত রেজাউল করিমের ছেলে লিমন শেখ (২১), পলাশ মোল্যার ছেলে লিমন মোল্যা (২২)।

পুলিশ সূত্রে জানা যায়, আকাশ শেখ, ফারুক মোল্যা ওয়ফে অনিক, লিমন শেখ, লিমন মোল্যা এই ৪জন দীর্ঘদিন ধরে “ইলিশের বাড়ি চাঁদপুর, ফিশ ভ্যালি, ইলিশ ভাইয়া চাঁদপুর, অনলাইন পণ্য বিক্রয়” নামক অনলাইন ফেসবুক পেজ খুলে বিভিন্ন চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে স্বল্প মূল্যে চাঁদপুরের ইলিশ মাছ বিক্রির নামে প্রতারণা করে আসছিল। প্রতারিত হয়ে এক ভূক্তভোগী নড়াইল জেলার পুলিশ সুপার মোহাম্মাদ আল মামুন শিকদার এর নিকট একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ সুপার এর নির্দেশে জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের একটি চৌকস দল অভিযানে নামে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাত ১টা ২০ মিনিটের দিকে তথ্য প্রযুক্তির সহায়তায় নড়াইল জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের ইনচার্জ মো. আব্দুল খালেক এর তত্ত¡াবধানে এসআই মো. জয়নুল আবেদীন, এসআই রাজেশ কুমার দাস এবং জেলা গোয়েন্দা শাখার এসআই মো. সাব্বির শেখ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এসময় আসামিদের হেফাজত হতে প্রতারণার কাজে ব্যবহৃত ৮টি মোবাইল ফোন, ১৩টি অন্যের নামে নিবন্ধিত সিম ও ৩টি ব্যাংকের কার্ড জব্দ করা হয়।

পুলিশ আরও জানায়, জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে তারা অনলাইনে বিভিন্ন নামে ফেসবুক পেজ খুলে স্বল্প মূল্যে ইলিশ বিক্রির বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের কাছ থেকে টাকা সংগ্রহ করে প্রতারিত করে অর্থ আত্মসাত করেছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও

বাংলাদেশের বিশাল বাজারের প্রতি নজর জাপানি ব্যবসায়ীদের: জেটরো প্রধান

সারা দেশ

বাংলাদেশের বিশাল বাজারের প্রতি নজর জাপানি ব্যবসায়ীদের: জেটরো প্রধান

বাংলাদেশের বিশাল বাজার ধরতে জাপানের বড় বড় ব্যবসায়ীরা নজর রাখছেন বলে মন্তব্য করেছেন জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন...

২০২৬-০৯-০৮ ১৮:৪১

উত্তরাঞ্চলে ১৫ দিনের মধ্যে হালকা শীতের আভাস

সারা দেশ

উত্তরাঞ্চলে ১৫ দিনের মধ্যে হালকা শীতের আভাস

শরতের শুরুতেই ভোরের ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে পঞ্চগড়, লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের বিস্তীর্ণ জনপদ। কুয়াশার কারণে সড়কে হেডলাইট...

২০২৬-০৯-০৮ ১৮:০১

নীলফামারী ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

সারা দেশ

নীলফামারী ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

নীলফামারী ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোছাদ্দিকুল আলমের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ তুলে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে আ...

২০২৬-০৯-০৮ ১৭:৫১

ফরিদপুরে সিটি করপোরেশন, বিশ্ববিদ্যালয় ও কলেজ সরকারি করার উদ্যোগ

সারা দেশ

ফরিদপুরে সিটি করপোরেশন, বিশ্ববিদ্যালয় ও কলেজ সরকারি করার উদ্যোগ

ফরিদপুরকে একটি আধুনিক ও উন্নত শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে অনন্য অবদান রেখে চলেছেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধু...

২০২৬-০৯-০৮ ১৭:৫০

ভারতে পালানোর সময় আখাউড়ায় দুই হত্যা মামলার আসামি গ্রেপ্তার

সারা দেশ

ভারতে পালানোর সময় আখাউড়ায় দুই হত্যা মামলার আসামি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভারতে পালিয়ে যাওয়ার সময় আশুলিয়া থানার দুই হত্যা মামলার আসামি মো. ইদ্রিস আলীকে (৩৫) গ্রেপ্তার করে...

২০২৬-০৯-০৮ ১৭:২০