মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

অনেকদিন পর সাকিব জ্বলে উঠলেও হারল দল

অনেকদিন পর সাকিব জ্বলে উঠলেও হারল দল

যুক্তরাষ্ট্রে চলমান মেজর লিগে ব্যাটে-বলে পারফর্ম করলেন সাকিব আল হাসান। যদিও তার দল এমআই নিউইয়র্ক হেরেছে ওয়াশিংটন ফ্রিডমের কাছে। ম্যাচ হারলেও ১০ ম্যাচে ৫টি করে জয় ও পরাজয়ে প্লে-অফে জায়গা করে নিয়েছে এমআই নিউইয়র্ক।

এদিন শেষদিকে দারুণ ব্যাটিং করেন সাকিব। ১৭তম ওভার ক্রিজে এসেই রাচিন রবীন্দ্রকে রিভার্স সুইপে বাউন্ডারি হাঁকান বাঁহাতি ব্যাটার। আউট হওয়ার আগে ১৩ বলে ২ চার ও ১ ছক্কায় ১৮ রানের ইনিংস খেলেন তিনি।

পরে ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে আসেন সাকিব। তিনি দ্বিতীয় বলেই দেখা পান উইকেটের। এই তারকাকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন অজি ব্যাটার মিচেল ওয়েন। সবমিলিয়ে ৩ ওভারে ২৪ রান দিয়ে ১ উইকেট শিকার করেন সাকিব। 

১৮৮ রানের লক্ষ্য তাড়ায় শুরুতে ২ উইকেট হারালেও রাচিন ও আন্দ্রেস গুসের ব্যাটে ঘুরে দাঁড়ায় ওয়াশিংটন ফ্রিডম। তৃতীয় উইকেটে ৬৮ বলে ১১৬ রানের জুটি গড়েন তারা। ৩০ বলে ৬০ রান করেন রাচিন। ৫৪ বলে ৪ চার ও ৮ ছক্কায় ৯৬ রান করেন গুস। এরপর ৫ বলে অপরাজিত ১২ রান করে ৯ বল বাকি থাকতে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ম্যাক্সওয়েল।

এনিয়ে তৃতীয় ম্যাচ খেলতে নেমেছিলেন সাকিব। আগের দুই ম্যাচে সিয়াটল ওর্কাস ও সানফ্রান্সিস্কো ইউনিকর্নসের বিপক্ষে ১৫ ও ১ রান করেন। এর মধ্যে সিয়াটলের বিপক্ষে প্রথম ও একমাত্র জয় পান তিনি।

আরও

বিসিবির নতুন টুর্নামেন্ট শুরু ১২ ডিসেম্বর, বরিশালে ফাইনাল

খেলাধুলা

বিসিবির নতুন টুর্নামেন্ট শুরু ১২ ডিসেম্বর, বরিশালে ফাইনাল

৩ অক্টোবর থেকে মাঠে গড়াবে লাল বলের ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল)। এরপর হবে ওয়ানডে এবং সবশেষ টি-টোয়েন্টি ফরম্যাটের খেলা অ...

২০২৬-০৯-২৭ ১০:১১

২০২৭ বিশ্বকাপই শেষ বিশ্বকাপ, ইঙ্গিত কোহলির

খেলাধুলা

২০২৭ বিশ্বকাপই শেষ বিশ্বকাপ, ইঙ্গিত কোহলির

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার ইঙ্গিত দিয়েছেন ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি। ওই বি...

২০২৬-০৯-২৬ ১৬:৫৭

ভারতের সাবেক ক্রিকেটার-শচীনের বন্ধু এখন বৃদ্ধাশ্রমে!

খেলাধুলা

ভারতের সাবেক ক্রিকেটার-শচীনের বন্ধু এখন বৃদ্ধাশ্রমে!

ভারতীয় ক্রিকেটে বিনোদ কাম্বলির মতো চরিত্র কমই আছে। উশৃঙ্খল জীবনযাপন করে সম্ভাবনাময় ক্রিকেট ক্যারিয়ার নিজ হাতে ধ্বংস করে...

২০২৬-০৯-২৬ ১৩:২৪