শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

অবৈধভাবে সার মজুত : গাইবান্ধায় ব্যবসায়ীকে জরিমানা

অবৈধভাবে সার মজুত : গাইবান্ধায় ব্যবসায়ীকে জরিমানা

গাইবান্ধার সুন্দরগঞ্জে অবৈধভাবে অতিরিক্ত সার মজুতের দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলার পৌর শহরের মীরগঞ্জ বাজারে কুঞ্জ ট্রেডার্স -এ অভিযান০ পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে সার মজুদের প্রমাণ পাওয়ায় ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরি মনে করা হয়েছে ।

অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ঈফফাত জাহান তুলি, কৃষি বিভাগের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। জরিমানাপ্রাপ্ত ব্যবসায়ীর নাম কৃষ্ণ চন্দ্র দাস। তিনি মীরগঞ্জ বাজারের ‘কুঞ্জ ট্রেডার্স’-এর মালিক। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা কৃষি অফিস ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মীরগঞ্জ বাজারে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে অবৈধভাবে সার মজুত করা হচ্ছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় কুঞ্জ ট্রেডার্সে অতিরিক্ত সার মজুতের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটির মালিক কৃষ্ণ চন্দ্র দাসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি বলেন, প্রয়োজনীয় যেকোনো পণ্য অবৈধভাবে মজুত করা অপরাধ। বর্তমানে আমনের ভরা মৌসুম চলছে। তাই অবৈধভাবে সার মজুতকারীদের কোনো ছাড় দেওয়া হবে না, এখন আমনের ভরা মৌসুম চলছে। কৃষকদের সঙ্গে কোনো ধরনের প্রতারণা মেনে নেওয়া হবে না। বেশি দামে সার বিক্রি করা ব্যবসায়ীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, কোনোভাবেই কৃত্রিম সংকট সৃষ্টি করতে দেওয়া হবে না। এ ধরনের যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

আরও

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

সারা দেশ

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন...

২০২৬-১০-১৩ ১৮:০৯

ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

সারা দেশ

তরুণ প্রজন্মকে ভূমিকম্প, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে নিজে সচেতন হতে হবে ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে ফেনীতে ভূমিকম্প ও অ...

২০২৬-১০-১৩ ১৭:১৮

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

সারা দেশ

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরলখা উচ্চ বিদ্যালয়ে বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষক রশিদুল আলমসহ ৬জন শিক্ষার্থী আহত হয়...

২০২৬-১০-১৩ ১৭:০৯

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

সারা দেশ

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর বাজারসংলগ্ন একটি পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩...

২০২৬-১০-১৩ ১৭:০৭

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

সারা দেশ

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

বিদ্যালয়ে শাসন করার জেরে ছুটির পর পথে এক শরীরচর্চা শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধ...

২০২৬-১০-১৩ ১৬:৫২