মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

নড়াইলে প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলার আসামি কে র‌্যাব-৬ গ্রেফতার

নড়াইলে প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলার আসামি কে র‌্যাব-৬ গ্রেফতার

নড়াইলের লোহাগড়া পৌরসভা আলা মুনসীর মোড়ে দশ বছর বয়সি মানসিক প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলার আসামি আকতার খান (৫৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-৬। বৃহস্পতিবার (৭মে) বিকাল ৫টার দিকে র‌্যাব-৬,সিপিসি-৩ ও ভাটিয়াপাড়া ক্যাম্পের সদস্যরা ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার পানাইল গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আকতার খান উপজেলার জয়পুর ইউনিয়নের আড়িয়ারা গ্রামের বাসিন্দা

র‌্যাব সুত্র জানা গেছে,র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বী প্রিন্স এর নেতৃত্বে র‌্যাব-৬, সিপিসি-৩ ও ভাটিয়াপাড়া ক্যাম্পের সদস্যরা তথ্য প্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার বিকালে লোহাগড়া থানায় দায়েরকৃত প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলার আসামি আকতার খান কে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার পানাইল গ্রামে তার মেয়ের বাড়িতে অবস্থান কালে গ্রেফতার করেন। এরপর গ্রেফতারকৃত আসামি কে র‌্যাব ভাটিয়াপাড়া ক্যাম্পে নিয়ে আসে। পরে গ্রেফতারকৃত আসামি কে লোহাগড়া থানায় হন্তান্তর কওে র‌্যাব।

উল্লেখ্য, গত ২ মে পৌরসভার আলাম মুনসীর মোড় দুপুরের দিকে মানসিক প্রতিবন্ধী শিশুটি কে কাঠ ব্যবসায়ী আকতার খান তার দোকানের ভিতর ডেকে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। এরপর গত ৪ মে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে লোহাগড়া থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। 
র‌্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বী প্রিন্স বিকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলার আসামি আকতার খান কে র‌্যাব-৬, সিপিসি-৩ ও ভাটিয়াপাড়া ক্যাম্পের কর্মকর্তা আটক করে লোহাগড়া থানায় হন্তান্তর করেছে।

আরও

বাংলাদেশের বিশাল বাজারের প্রতি নজর জাপানি ব্যবসায়ীদের: জেটরো প্রধান

সারা দেশ

বাংলাদেশের বিশাল বাজারের প্রতি নজর জাপানি ব্যবসায়ীদের: জেটরো প্রধান

বাংলাদেশের বিশাল বাজার ধরতে জাপানের বড় বড় ব্যবসায়ীরা নজর রাখছেন বলে মন্তব্য করেছেন জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন...

২০২৬-০৯-০৮ ১৮:৪১

উত্তরাঞ্চলে ১৫ দিনের মধ্যে হালকা শীতের আভাস

সারা দেশ

উত্তরাঞ্চলে ১৫ দিনের মধ্যে হালকা শীতের আভাস

শরতের শুরুতেই ভোরের ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে পঞ্চগড়, লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের বিস্তীর্ণ জনপদ। কুয়াশার কারণে সড়কে হেডলাইট...

২০২৬-০৯-০৮ ১৮:০১

নীলফামারী ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

সারা দেশ

নীলফামারী ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

নীলফামারী ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোছাদ্দিকুল আলমের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ তুলে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে আ...

২০২৬-০৯-০৮ ১৭:৫১

ফরিদপুরে সিটি করপোরেশন, বিশ্ববিদ্যালয় ও কলেজ সরকারি করার উদ্যোগ

সারা দেশ

ফরিদপুরে সিটি করপোরেশন, বিশ্ববিদ্যালয় ও কলেজ সরকারি করার উদ্যোগ

ফরিদপুরকে একটি আধুনিক ও উন্নত শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে অনন্য অবদান রেখে চলেছেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধু...

২০২৬-০৯-০৮ ১৭:৫০

ভারতে পালানোর সময় আখাউড়ায় দুই হত্যা মামলার আসামি গ্রেপ্তার

সারা দেশ

ভারতে পালানোর সময় আখাউড়ায় দুই হত্যা মামলার আসামি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভারতে পালিয়ে যাওয়ার সময় আশুলিয়া থানার দুই হত্যা মামলার আসামি মো. ইদ্রিস আলীকে (৩৫) গ্রেপ্তার করে...

২০২৬-০৯-০৮ ১৭:২০