নড়াইলের লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, উভয়কে উদ্ধার করা হয়েছে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে
সারা দেশ
নড়াইলে পরকীয়া প্রেমিক আটক, শিকল বেঁধে নারীকে নির্যাতন ও চুল কেটে দেওয়া
নড়াইলের লোহাগড়া উপজেলার চাচই গ্রামে পরকীয়া সম্পর্কের জেরে এক প্রবাসীর স্ত্রী ও তার প্রেমিককে আটক করে নির্যাতনের চেষ্টার ঘটনা ঘটেছে। (১৭ মে) রবিবার ভোর রাতে গ্রামবাসী তাদের হাতেনাতে ধরে অবরুদ্ধ করে।স্থানীয় সূত্রে জানা গেছে, চাচই গ্রামের প্রবাসী রেজাউল আলীর স্ত্রী মনিরা বেগমের সাথে একই গ্রামের আতর আলীর দীর্ঘদিনের পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। গত রবিবার ভোর রাতে প্রেমিক আতর আলী মনিরা বেগমের শয়নকক্ষে প্রবেশ করেন। বিষয়টি টের পেয়ে গ্রামবাসী ঘরের ভেতর থেকে মনিরা বেগম এবং ঘরের মাচার নিচে লুকিয়ে থাকা আতর আলীকে হাতেনাতে ধরে ফেলে।পরবর্তীতে উত্তেজিত গ্রামবাসী দুজনকে শিকল দিয়ে বেঁধে ঘর থেকে বের করে আনে এবং মনিরা বেগমের মাথার চুল কেটে দেওয়ার চেষ্টা করে। এ সময় ভুক্তভোগী মনিরা বেগম চিৎকার করে এর তীব্র প্রতিবাদ জানান। তিনি প্রশ্ন তোলেন, "কোনো অনৈতিক কর্মকাণ্ড ঘটে থাকলে আইনি ব্যবস্থা নেওয়া হোক, কিন্তু আইন নিজের হাতে তুলে নিয়ে চুল কাটার অধিকার গ্রামবাসী কোথায় পেলো?"আইন নিজের হাতে তুলে নিয়ে এভাবে চুল কাটার চেষ্টা ও শিকলবন্দী করার বিষয়টিকে স্থানীয় সচেতন মহল মানবাধিকারের চরম লঙ্ঘন বলে অভিহিত করেছেন।এদিকে ঘটনাটি মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ পুরো এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাদের উদ্ধার করে।
আরও
সারা দেশ
বাংলাদেশের বিশাল বাজারের প্রতি নজর জাপানি ব্যবসায়ীদের: জেটরো প্রধান
বাংলাদেশের বিশাল বাজার ধরতে জাপানের বড় বড় ব্যবসায়ীরা নজর রাখছেন বলে মন্তব্য করেছেন জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন...
২০২৬-০৯-০৮ ১৮:৪১
সারা দেশ
উত্তরাঞ্চলে ১৫ দিনের মধ্যে হালকা শীতের আভাস
শরতের শুরুতেই ভোরের ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে পঞ্চগড়, লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের বিস্তীর্ণ জনপদ। কুয়াশার কারণে সড়কে হেডলাইট...
২০২৬-০৯-০৮ ১৮:০১
সারা দেশ
বিরামপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক নারী নিহত
দিনাজপুরের বিরামপুরে মহাসড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী রুমি আকতার (২৮) নামে এক নারী নিহত হয়েছেন।
২০২৬-০৯-০৮ ১৮:০০
সারা দেশ
নীলফামারী ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
নীলফামারী ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোছাদ্দিকুল আলমের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ তুলে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে আ...
২০২৬-০৯-০৮ ১৭:৫১
সারা দেশ
ফরিদপুরে সিটি করপোরেশন, বিশ্ববিদ্যালয় ও কলেজ সরকারি করার উদ্যোগ
ফরিদপুরকে একটি আধুনিক ও উন্নত শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে অনন্য অবদান রেখে চলেছেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধু...
২০২৬-০৯-০৮ ১৭:৫০
সারা দেশ
ভারতে পালানোর সময় আখাউড়ায় দুই হত্যা মামলার আসামি গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভারতে পালিয়ে যাওয়ার সময় আশুলিয়া থানার দুই হত্যা মামলার আসামি মো. ইদ্রিস আলীকে (৩৫) গ্রেপ্তার করে...
২০২৬-০৯-০৮ ১৭:২০