মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

নড়াইলে মহাসড়ক পার হওয়ার সময় বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

নড়াইলে মহাসড়ক পার হওয়ার সময় বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

নড়াইলের লোহাগড়া উপজেলায় মহাসড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. বাচ্চু খান (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার কালনা-যশোর মহাসড়কের লক্ষীপাশা বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
বাচ্চু খান লোহাগড়া উপজেলার কোটাখোল ইউনিয়নের রায়পাশা গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার লক্ষীপাশা বিদ্যুৎ অফিসের সামনে কালনা-যশোর মহাসড়ক পার হচ্ছিলেন বৃদ্ধ বাচ্চু খান। এসময় নড়াইল থেকে কালনাগামী একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিলে তিনি সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরপর জরুরি বিভাগে দ্বায়িত্বরত চিকিৎসক আশিকুর রহমান পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, দুর্ঘটনায় নিহতের খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও

নেত্রকোনায় সামাজিক পরিবেশের অবক্ষয় রোধে করণীয় বিষয়ক আলোচনা

সারা দেশ

নেত্রকোনায় সামাজিক পরিবেশের অবক্ষয় রোধে করণীয় বিষয়ক আলোচনা

সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশের অবক্ষয় রোধ এবং ভুল তথ্য মোকাবিলায় নাগরিক সমাজের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভা আজ মঙ্গলবার নে...

২০২৬-০৮-২৫ ১৬:৩৫

বয়রাগাদী কাজী অফিসে ইউএনওর আকস্মিক পরিদর্শন, ফি রশিদ বহি জব্দ

সারা দেশ

বয়রাগাদী কাজী অফিসে ইউএনওর আকস্মিক পরিদর্শন, ফি রশিদ বহি জব্দ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বয়রাগাদী ইউনিয়ন কাজী অফিসে আকস্মিক পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুম্পা...

২০২৬-০৮-২৫ ১৬:৩৪

কাপ্তাইয়ে ৪৬ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ

সারা দেশ

কাপ্তাইয়ে ৪৬ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ

রাঙামাটির কাপ্তাই উপজেলার পাঁচটি ইউনিয়নে কর্মরত ৪৬ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও ২৫ ধরনের পোশাক সামগ্রী বিতরণ করা হয়...

২০২৬-০৮-২৫ ১৬:৩২

ভারতের পানি আগ্রাসনের শিকার আমাদের দেশের মানুষ যেন না হতে পারে, আমরা সজাগ থাকবো

সারা দেশ

ফেনীতে পানি সম্পদ মন্ত্রী এ্যানি ভারতের পানি আগ্রাসনের শিকার আমাদের দেশের মানুষ যেন না হতে পারে, আমরা সজাগ থাকবো

পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দূর্ণীতির বিরুদ্ধে আমাদের প্রতিরোধ এবং চ্যালেঞ্জ। দুর্নীতির যেটা...

২০২৬-০৮-২৫ ১৬:৩১

স্বামীর করা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে

সারা দেশ

স্বামীর করা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে

যৌতুক নিরোধ আইনের মামলায় রাজবাড়ীর বালিয়াকান্দিতে মোছা. তানিয়া খাতুন (২২) নামে এক নার্সকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে...

২০২৬-০৮-২৫ ১৬:৩০

নড়াইলে পরিবেশ রক্ষায় ব্যাতিক্রমী আয়োজন প্লাস্টিকের বোতল দিন গাছের চারা নিন

সারা দেশ

নড়াইলে পরিবেশ রক্ষায় ব্যাতিক্রমী আয়োজন প্লাস্টিকের বোতল দিন গাছের চারা নিন

নড়াইলে প্লাস্টিক বর্জ্য কমানো ও পরিবেশ রক্ষায় তিনটি ব্যবহৃত প্লাস্টিকের বোতল জমা দিলেই বিনামূল্যে দেওয়া হচ্ছে একটি করে গ...

২০২৬-০৮-২৫ ১৬:২৯