রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

নৌ পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শনে আইজিপি

নৌ পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শনে আইজিপি

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির আজ বৃহস্পতিবার (৪ জুন) ঢাকার গুলশান-১ এলাকার পুলিশ প্লাজা কনকর্ডে অবস্থিত নৌ পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন করেন।

নৌ পুলিশ হেডকোয়ার্টার্সে পৌঁছালে নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিম তাকে স্বাগত জানান। পরিদর্শনকালে আইজিপি নৌ পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে একটি মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

সভায় তিনি সাম্প্রতিক ঈদুল আজহা উপলক্ষে নৌপথে চলাচলকারী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে নৌ পুলিশের কার্যকর ও তৎপর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি দেশের নদীপথের সার্বিক নিরাপত্তা রক্ষা, জলজ সম্পদ সংরক্ষণ, ইলিশ ও অন্যান্য মৎস্যসম্পদ রক্ষা এবং জলদস্যুতা দমনে নৌ পুলিশের অবদানেরও প্রশংসা করেন।

আইজিপি প্রযুক্তিনির্ভর পুলিশিংয়ের ওপর গুরুত্বারোপ করে নৌ পুলিশের সক্ষমতা আরও বৃদ্ধির লক্ষে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি জনগণের দোরগোড়ায় উন্নত ও মানবিক পুলিশি সেবা পৌঁছে দিতে জনগণের সঙ্গে সদাচরণ নিশ্চিত করার নির্দেশনা দেন।

অনুষ্ঠানে পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপি (অ্যাডমিন) একেএম আওলাদ হোসেন, অতিরিক্ত আইজিপি (অর্থায়ন) মো. আকরাম হোসেন-বিপিএম, এসবি প্রধান অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিন, অতিরিক্ত ডিআইজি (ওয়েলফেয়ার ট্রাস্ট) আহম্মদ মঈদ-বিপিএম সহ নৌ পুলিশ হেডকোয়ার্টার্সের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও

৮০ বছরে ভারতের রূপান্তর: বাংলাদেশের জন্য এর তাৎপর্য

জাতীয়

৮০ বছরে ভারতের রূপান্তর: বাংলাদেশের জন্য এর তাৎপর্য

১৫ আগস্ট ভারত তার ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন করছে। ভৌগোলিক অবস্থান, ইতিহাস, সংস্কৃতি, নদী, বাণিজ্য এবং ১৯৭১ সালের মুক্তি...

২০২৬-০৮-১৫ ২০:১৭

ন্যায়বিচারে প্রবেশাধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: আইনমন্ত্রী

জাতীয়

ন্যায়বিচারে প্রবেশাধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: আইনমন্ত্রী

ন্যায়বিচারে প্রবেশাধিকার নিশ্চিত করা মানবাধিকার নিশ্চিত করারই অংশ বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো....

২০২৬-০৮-১৫ ১৮:০৪

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী

জাতীয়

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী

নির্বাচিত বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকাকালে বেসরকারি শিক্ষকদের অবসরকালীন সুবিধার টাকা পেতে আর অফিসে অফিস...

২০২৬-০৮-১৫ ১৬:১০

প্রধানমন্ত্রীর অর্থনৈতিক স্বপ্ন পূরণের পথে বাধা কারা?

জাতীয়

প্রধানমন্ত্রীর অর্থনৈতিক স্বপ্ন পূরণের পথে বাধা কারা?

একটি দেশের অর্থনৈতিক পুনর্গঠন শুধু সরকারের নীতিনির্ধারণের ওপর নির্ভর করে না; সেই নীতি কতটা দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়ি...

২০২৬-০৮-১৫ ১৫:০৮

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

জাতীয়

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

রাজধানীর ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে অর্ণব দাস (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

২০২৬-০৮-১৫ ১২:৩৩