শিক্ষার্থীরা হলেন- বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ৫৪ ব্যাচের শিক্ষার্থী মো. মাহমুদুল হাসান খান আকিব ও মো. মাহমুদুল আমিন সিয়াম।
জানা যায়, গত ২০ জুলাই দিবাগত রাতে পদার্থবিজ্ঞান বিভাগের ৫৪ ব্যাচের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে একই বিভাগের ৫৫ ব্যাচের নবীন শিক্ষার্থীদের র্যাগিংয়ের অভিযোগ ওঠে। ওই সময় প্রাথমিক অভিযোগের ভিত্তিতে আকিব ও সিয়ামসহ ৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে পরবর্তীকালে গঠিত তদন্ত কমিটিতে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো সংশ্লিষ্টতা না পাওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি সংশোধিত অফিস আদেশের মাধ্যমে তাদের নাম অভিযোগ থেকে বাদ দেয়।
কিন্তু পরবর্তীতে ১৩ সেপ্টেম্বরের সিন্ডিকেট মিটিং শেষে গতকাল ১৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী অভিযুক্তদের শাস্তির তথ্য প্রকাশ করা হয়। সেখানে পূর্বের তদন্তের বিষয়টি এড়িয়ে ভুলবশত আবারও ওই দুই শিক্ষার্থীর নাম অন্তর্ভুক্ত করা হয়। যদিও পরবর্তীতে প্রশাসনের ভুল বুঝতে পেরে আজ ১৭ সেপ্টেম্বর আরেকটি সংশোধিত অফিস আদেশ জারি করে তাদের নাম বাদ দেওয়া হয়। তবে এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ও ক্যাম্পাসে ছড়িয়ে পড়া নোটিশের কারণে চরম মানহানির শিকার হয়েছেন বলে দাবি তাদের।