শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

নিখোঁজের তিন দিন পর কাপ্তাই হ্রদে ভেসে উঠলো যুবকের মরদেহ

নিখোঁজের তিন দিন পর কাপ্তাই হ্রদে ভেসে উঠলো যুবকের মরদেহ

রাঙামাটির বরকল উপজেলায় ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ওবায়দুল্লাহর মরদেহ তিন দিন পর কাপ্তাই হ্রদে ভেসে উঠেছে। বুধবার (৩ জুন) দুপুরে হ্রদের তীরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও স্বজনরা মরদেহ শনাক্ত করেন।

জানা গেছে, গত ৩১ মে বিকেল আনুমানিক ৫টার দিকে বরকল উপজেলার আইমাছড়া ইউনিয়নের আমবাগান এলাকা থেকে নয়জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত ছোট নৌকা বাঙ্গালটিলার উদ্দেশে রওনা দেয়। পথে পানিতে ভাসমান একটি গাছের গুঁড়ির সঙ্গে ধাক্কা লেগে বোটটি ডুবে যায়। স্থানীয়দের সহায়তায় আট যাত্রীকে জীবিত উদ্ধার করা হলেও ওবায়দুল্লাহ নিখোঁজ হন। পরদিন রাঙামাটি ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে উদ্ধার অভিযান পরিচালনা করে। তবে দীর্ঘ সময় অভিযান চালিয়েও নিখোঁজ যুবকের সন্ধান পাওয়া যায়নি।

রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক নিউটন দাস জানান, খবর পেয়ে ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়েও নিখোঁজ ব্যক্তির সন্ধান মেলেনি।

তিনি জানান, ওই রাতে ভারী বৃষ্টিপাতের কারণে হ্রদে তীব্র স্রোত ছিল এবং পানি ঘোলা থাকায় উদ্ধার অভিযান ব্যাহত হয়। রাত হয়ে যাওয়ায় সেদিনের মতো অভিযান স্থগিত করা হয়।

আরও

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

সারা দেশ

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন...

২০২৬-১০-১৩ ১৮:০৯

ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

সারা দেশ

তরুণ প্রজন্মকে ভূমিকম্প, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে নিজে সচেতন হতে হবে ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে ফেনীতে ভূমিকম্প ও অ...

২০২৬-১০-১৩ ১৭:১৮

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

সারা দেশ

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরলখা উচ্চ বিদ্যালয়ে বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষক রশিদুল আলমসহ ৬জন শিক্ষার্থী আহত হয়...

২০২৬-১০-১৩ ১৭:০৯

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

সারা দেশ

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর বাজারসংলগ্ন একটি পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩...

২০২৬-১০-১৩ ১৭:০৭

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

সারা দেশ

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

বিদ্যালয়ে শাসন করার জেরে ছুটির পর পথে এক শরীরচর্চা শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধ...

২০২৬-১০-১৩ ১৬:৫২