শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

নীলফামারীতে শুরু হচ্ছে ভূমি সেবা সপ্তাহ ও মেলা

নীলফামারীতে শুরু হচ্ছে ভূমি সেবা সপ্তাহ ও মেলা

নীলফামারীতে তিনদিনব্যাপী ‘ভূমি সেবা সপ্তাহ ও ভূমি সেবা মেলা-২০২৬’ উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ মে) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এসময় স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম।

ব্রিফিংয়ে জানানো হয়, আগামী ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত ভূমি সেবা সপ্তাহ পালন করা হবে। এ উপলক্ষে ভূমি সেবা মেলা, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। পাশাপাশি অনলাইনে নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদান, লিজ মানি পরিশোধ, ই-পর্চা গ্রহণসহ বিভিন্ন সেবা প্রদান করা হবে। এছাড়া গণশুনানি, সেমিনার, বিতর্ক ও কুইজ প্রতিযোগিতারও আয়োজন থাকবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম বলেন, ভূমি সেবা সপ্তাহের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি, সেবার সহজলভ্যতা নিশ্চিত, স্বচ্ছতা ও রাজস্ব আদায় বৃদ্ধি এবং বিভিন্ন অভিযোগ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, ১৯ মে সকালে বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা : সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের ভূমি সেবা সপ্তাহ আয়োজন করা হচ্ছে। ভূমি সেবাকে আরও কার্যকর ও সাধারণ মানুষের হাতের নাগালে পৌঁছে দিতে সরকার যুগোপযোগী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এর সুফল সাধারণ মানুষ ভোগ করতে পারবে।

 

আরও

নড়াইলে দু’দিনব্যাপী সুলতান উৎসবে শিশুদের চিত্রাঙ্কন ও আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

সারা দেশ

নড়াইলে দু’দিনব্যাপী সুলতান উৎসবে শিশুদের চিত্রাঙ্কন ও আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলে দু’দিনব্যাপী সুলতান উৎসবের উদ্বোধন করা হয়েছে। এ...

২০২৬-০৮-২৮ ১৮:৪০

রাঙামাটিতে পুলিশের অভিযানে ১০ জন গ্রেপ্তার

সারা দেশ

রাঙামাটিতে পুলিশের অভিযানে ১০ জন গ্রেপ্তার

রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে পাঁচ মাদক কারবারি, চার মাদকসেবী ও একটি মামলার এজাহারনামীয় পলাতক আসামিসহ মো...

২০২৬-০৮-২৮ ১৬:১০

‘বিরোধী দলের আন্দোলনে উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে’: পানিসম্পদ মন্ত্রী

সারা দেশ

‘বিরোধী দলের আন্দোলনে উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে’: পানিসম্পদ মন্ত্রী

বিরোধী দলের আন্দোলনের কারণে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে এবং এ ধরনের কর্মসূচি দেশ ও এলাকার জন্য ক্ষতিকর বলে মন্তব্য করে...

২০২৬-০৮-২৮ ১৬:০৭

বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় শিক্ষার্থীদের প্রস্তুত করতে হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

সারা দেশ

বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় শিক্ষার্থীদের প্রস্তুত করতে হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী...

২০২৬-০৮-২৮ ১৬:০১

চাঁপাইনবাবগঞ্জে মরা নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু

সারা দেশ

চাঁপাইনবাবগঞ্জে মরা নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নে মরা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে পাঁচ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

২০২৬-০৮-২৮ ১৪:৫১

নেপাল-তিব্বতে আবারও হড়পা বানের আশঙ্কা, ৩ দিন উদ্ধারকাজ স্থগিত

সারা দেশ

নেপাল-তিব্বতে আবারও হড়পা বানের আশঙ্কা, ৩ দিন উদ্ধারকাজ স্থগিত

নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা বা হড়পা বানের রেশ কাটতে না কাটতেই একই এলাকায় আবারও বড় ধরনের বন্যার আশঙ্কা দেখা...

২০২৬-০৮-২৮ ১৪:৩৯