মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

নড়াইলে মাদক মুক্ত সমাজ গড়ার আহ্বান-এমপি আতাউর রহমান বাচ্চু

নড়াইলে মাদক মুক্ত সমাজ গড়ার আহ্বান-এমপি আতাউর রহমান বাচ্চু

নড়াইলে নিজ জন্ম মাটি থেকে মাদক মুক্ত সমাজ গড়ার ডাক দল মতহীন ঐক্যের আহ্বান-এমপি আতাউর রহমান বাচ্চু। একটি উন্নত ও সমৃদ্ধশালী সমাজ গঠনে মাদক ও সন্ত্রাস সবচেয়ে বড় বাধা বলে মন্তব্য করেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মোঃ আতাউর রহমান বাচ্চু।

তিনি বলেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে প্রতিটি ঘরে ঘরে সচেতনতা তৈরি করতে হবে। হবখালী ইউনিয়নসহ পুরো নড়াইল জেলাকে মাদকমুক্ত করতে প্রশাসন ও সাধারণ জনগণকে একসাথে কাজ করতে হবে। অপরাধীদের ব্যাপারে কোনো প্রকার আপস করা হবে না বলেও তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। পর্যায়ক্রমে নির্বাচনী এলাকার সকল ইউনিয়নে এ ধরনের সামাজিক প্রতিরোধমূলক উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়েছে।

আজ শনিবার (১৬ মে) দুপুরে নড়াইল সদর উপজেলার ২নং হবখালী ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। "সন্ত্রাস ও মাদকযুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা" শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হবখালী কলেজের প্রিন্সিপাল বুলবুল আহম্মেদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল আমিন, বিএনপি নেতা রিয়াজুল ইসলাম টিংকু, হবখালী ইউনিয়নের চেয়ারম্যান টিপু সুলতান এবং সাবেক চেয়ারম্যান বাদশা মোল্লা।

সভায় বক্তারা বর্তমান সমাজে মাদকের ভয়াবহতা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সামাজিক সচেতনতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে একটি সুস্থ, সুন্দর ও নিরাপদ সমাজ গঠনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং এলাকার বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে আইন-শৃঙ্খলা রক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে তাদের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

আরও

বাংলাদেশের বিশাল বাজারের প্রতি নজর জাপানি ব্যবসায়ীদের: জেটরো প্রধান

সারা দেশ

বাংলাদেশের বিশাল বাজারের প্রতি নজর জাপানি ব্যবসায়ীদের: জেটরো প্রধান

বাংলাদেশের বিশাল বাজার ধরতে জাপানের বড় বড় ব্যবসায়ীরা নজর রাখছেন বলে মন্তব্য করেছেন জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন...

২০২৬-০৯-০৮ ১৮:৪১

উত্তরাঞ্চলে ১৫ দিনের মধ্যে হালকা শীতের আভাস

সারা দেশ

উত্তরাঞ্চলে ১৫ দিনের মধ্যে হালকা শীতের আভাস

শরতের শুরুতেই ভোরের ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে পঞ্চগড়, লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের বিস্তীর্ণ জনপদ। কুয়াশার কারণে সড়কে হেডলাইট...

২০২৬-০৯-০৮ ১৮:০১

নীলফামারী ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

সারা দেশ

নীলফামারী ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

নীলফামারী ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোছাদ্দিকুল আলমের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ তুলে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে আ...

২০২৬-০৯-০৮ ১৭:৫১

ফরিদপুরে সিটি করপোরেশন, বিশ্ববিদ্যালয় ও কলেজ সরকারি করার উদ্যোগ

সারা দেশ

ফরিদপুরে সিটি করপোরেশন, বিশ্ববিদ্যালয় ও কলেজ সরকারি করার উদ্যোগ

ফরিদপুরকে একটি আধুনিক ও উন্নত শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে অনন্য অবদান রেখে চলেছেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধু...

২০২৬-০৯-০৮ ১৭:৫০

ভারতে পালানোর সময় আখাউড়ায় দুই হত্যা মামলার আসামি গ্রেপ্তার

সারা দেশ

ভারতে পালানোর সময় আখাউড়ায় দুই হত্যা মামলার আসামি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভারতে পালিয়ে যাওয়ার সময় আশুলিয়া থানার দুই হত্যা মামলার আসামি মো. ইদ্রিস আলীকে (৩৫) গ্রেপ্তার করে...

২০২৬-০৯-০৮ ১৭:২০