সোমবার, ৬ জুলাই ২০২৬ ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

নাতনীর ওজনের সমান কয়েন ‘বিয়ের উপহার’ হিসেবে দিলেন নানা

নাতনীর ওজনের সমান কয়েন ‘বিয়ের উপহার’ হিসেবে দিলেন নানা

নাতনীর বিয়েতে তার ওজনসম কয়েন উপহার দেওয়ার শখ ছিল নানার। তবে বিয়ের সময় সেই পরিমাণ কয়েন জোগাড় করা সম্ভব হয়নি। অবশেষে প্রায় দেড় বছর পর সেই শখ পূরণ করলেন বগুড়ার আব্দুল কাদের প্রামাণিক।একটি পাল্লার এক পাশে বসানো হয় নাতনী নাইমাকে, আর অন্য পাশে তুলে দেওয়া হয় তার ওজনসম কয়েন। এসব কয়েনের বেশিরভাগই পাঁচ টাকার।

শুক্রবার রাতে বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকার বাসিন্দা আব্দুল কাদের এর বাড়ীতে অনুষ্ঠানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

নানা আব্দুল কাদের জানান, বড় মেয়েকে বিয়ে দেওয়ার পর তার ঘরে জন্ম নেওয়া প্রথম সন্তানের জন্য এমন একটি ব্যতিক্রমী উপহার দেওয়ার ইচ্ছা ছিল তার এবং তার স্ত্রীর। সেই ইচ্ছা পূরণে তারা মাটির ব্যাংকে ধীরে ধীরে কয়েন জমাতে শুরু করেন। স্ত্রীর মৃত্যুর পর অবশেষে সেই ইচ্ছা পূরণ হলো।

নানার কাছ থেকে এমন ব্যতিক্রমী উপহার পেয়ে আবেগাপ্লুত নাতনী নাইমা।

শুক্রবার আব্দুল কাদেরের বাড়িতে এ উপলক্ষে ছিল উৎসবমুখর পরিবেশ। আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা ভিড় করেন পাল্লায় মেপে কয়েন উপহার দেওয়ার দৃশ্য দেখতে।

আব্দুল কাদের বলেন, আদরের মেয়েকে বিয়ে দেওয়ার পর তার সন্তানের প্রতি ভালোবাসা থেকেই এমন একটি ইচ্ছা করেছিলেন তিনি ও তার স্ত্রী। তিলে তিলে জমানো সেই কয়েন নাতনিকে উপহার দিতে পেরে তিনি খুবই আনন্দিত।

আরও

ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবন, দুই বছর ধরে মন্দিরের বারান্দায় পাঠদান

সারা দেশ

ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবন, দুই বছর ধরে মন্দিরের বারান্দায় পাঠদান

প্রতিদিন সকাল হলেই কোমলমতি শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে লালমনিরহাটের আদিতমারী উপজেলার তালুক দুলালী রাজকাছারী সরকা...

২০২৬-০৭-০৬ ১৯:৪৬

সিরাজদিখানে অবৈধভাবে মাটি উত্তোলনে সহযোগিতা: ভ্রাম্যমাণ আদালতে ১ লাখ টাকা জরিমানা

সারা দেশ

সিরাজদিখানে অবৈধভাবে মাটি উত্তোলনে সহযোগিতা: ভ্রাম্যমাণ আদালতে ১ লাখ টাকা জরিমানা

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় কৃষি জমি থেকে অনুমোদনহীনভাবে মাটি উত্তোলনের অনুমতি প্রদান এবং এ সংক্রান্ত অবৈধ আর্থিক ল...

২০২৬-০৭-০৬ ১৯:৪৪

গ্রামীণ উন্নয়নে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই - এমপি বাবুল

সারা দেশ

গ্রামীণ উন্নয়নে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই - এমপি বাবুল

লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেছেন, গ্রামীণ উন্নয়নকে টেকসই ও গতিশীল করতে সরকার বিভিন্ন উন্নয়নমূলক কর...

২০২৬-০৭-০৬ ১৯:৪৩

প্রাথমিক শিক্ষকরা একেকজন জাতির দায়িত্ব পালনকারী একজন নেতা-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান

সারা দেশ

প্রাথমিক শিক্ষকরা একেকজন জাতির দায়িত্ব পালনকারী একজন নেতা-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান

প্রাথমিক শিক্ষকরা একেকজন জাতির দায়িত্ব পালনকারী একজন নেতা। শিক্ষক মানেই জাতির নেতা। আজ সোমবার সখীপুর উপজেলা প্রশাসনের আ...

২০২৬-০৭-০৬ ১৯:৪০