সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

ফিচার-লাইফস্টাইল

নারীদের নাক-কান ছিদ্র করার মাসয়ালা

নারীদের নাক-কান ছিদ্র করার মাসয়ালা

মানুষ স্বভাবতই সৌন্দর্যপ্রিয়। বিশেষত নারীদের মাঝে শালীনতার পরিসরে সৌন্দর্য বৃদ্ধি ও অলংকার পরিধানের প্রবণতা একটি স্বাভাবিক বিষয়। ইসলাম এই স্বাভাবিক চাহিদাকে অস্বীকার করেনি; বরং তা নিয়ন্ত্রিত ও মার্জিত রূপে অনুমোদন দিয়েছে। তবে প্রতিটি বিষয়ের মতো এখানেও রয়েছে শরিয়তের নির্ধারিত সীমা ও বিধান।

নাক-কান ছিদ্র করে অলংকার পরিধান- এটা কি বৈধ, নাকি সৃষ্টির মাঝে পরিবর্তনের অন্তর্ভুক্ত? এ প্রশ্ন অনেকের মনেই জাগে। ইসলামি ফিকাহ ও হাদিসের আলোকে এ বিষয়ে সুস্পষ্ট দিক-নির্দেশনা রয়েছে, যা জানলে বিষয়টি সহজেই পরিষ্কার হয়ে যায়।

ইসলামের দৃষ্টিতে নারীদের জন্য সৌন্দর্য বৃদ্ধি করা বৈধ, যদি তা শরিয়তের সীমার মধ্যে থাকে। আর নাক ও কান ছিদ্র করে অলংকার পরিধানও সেই বৈধতার অন্তর্ভুক্ত। সহিহ হাদিসে বর্ণিত আছে, ‘ঈদের দিন হজরত রাসুলুল্লাহ (সা.) নারীদের সদকা দিতে উদ্বুদ্ধ করলে তারা তাদের কানের দুল (খুরস) ও গলার অলংকার খুলে দান করেছিলেন।’ -সহিহ বোখারি: ৫৮৮৩

এতে স্পষ্ট প্রমাণ পাওয়া যায় যে সাহাবি নারীরা কানে অলংকার পরিধান করতেন, যা কানের ছিদ্র ছাড়া সম্ভব নয়। হজরত রাসুলুল্লাহ (সা.) এ ব্যাপারে কোনো আপত্তি করেননি; বরং তা নীরবে সমর্থন করেছেন। যা শরিয়তের দৃষ্টিতে অনুমোদনের প্রমাণ।

অন্য এক বর্ণনায় হজরত আয়েশা (রা.) উল্লেখ করেন, ‘নারীরা কানের অলংকার দ্বারা নিজেদের সাজাতেন।’ -সহিহ বোখারি: ৫১৮৯

এই হাদিস প্রমাণ করে যে কান ছিদ্র করা একটি স্বীকৃত ও প্রচলিত বিষয় ছিল। ফিকাহর কিতাবসমূহেও এ বিষয়ে সুস্পষ্ট বক্তব্য পাওয়া যায়। হানাফি মাজহাবের প্রসিদ্ধ গ্রন্থসমূহে বলা হয়েছে, মেয়েদের নাক-কানে ছিদ্র করা জায়েজ। কারণ এটি নারীদের অলংকারের অংশ হিসেবে বিবেচিত।

আদ দুররুল মুখতার গ্রন্থে আছে, কোনো মেয়ে বা শিশুর কান ফোড়ানোয় কোনো দোষ নেই, কারণ এটি একটি ভালো কাজ বলেই সমাজে গণ্য করা হয়। আর রাদ্দুল-মুহতার গ্রন্থে আছে, ‘যদি এটি এমন কিছু হয়, যা নারীরা নিজেদের সাজানোর জন্য ব্যবহার করে, যেমনটা কিছু দেশে প্রচলিত আছে, তবে তা কানের দুল ফোড়ানোর মতোই।’

শাফিঈ মাজহাব স্পষ্টভাবে এর বৈধতার কথা বলেছে। -আদ দুররুল মুখতার ও রাদ্দুল মুহতার: ৯/৬০২

এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটি ‘সৃষ্টির পরিবর্তন’ হিসেবে গণ্য হবে না। কারণ এটি স্থায়ী বিকৃতি বা বিকলাঙ্গতা সৃষ্টি করে না; বরং স্বাভাবিক সৌন্দর্যচর্চার অংশ হিসেবে স্বীকৃত। তবে পুরুষদের ক্ষেত্রে এর বিধান ভিন্ন। পুরুষদের জন্য নাক বা কান ছিদ্র করে অলংকার পরিধান করা হারাম। কারণ এতে নারীদের অনুকরণ হয়, তাই ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। -আল ফাতাওয়াল হিন্দিয়্যা: ৫/৩৫৭

অতএব, নারীদের জন্য নাক ও কান ছিদ্র করে অলংকার পরিধান করা শরিয়তের দৃষ্টিতে জায়েজ এবং এটি স্বাভাবিক সৌন্দর্যচর্চার অন্তর্ভুক্ত। এটি সৃষ্টির বিকৃতি নয়; বরং অনুমোদিত অলংকারের একটি মাধ্যম। তবে শর্ত হলো, এতে যেন অপব্যয়, অহংকার বা শরিয়তবিরোধী কোনো বিষয় যুক্ত না হয়।

অন্যদিকে, পুরুষদের জন্য এ ধরনের কাজ থেকে বিরত থাকা আবশ্যক। তাই আমাদের উচিত, প্রতিটি কাজ আল্লাহর বিধানের আলোকে পরিচালিত করা এবং বৈধতার মধ্যেই সৌন্দর্য খোঁজা।

আরও

একাকিত্ব কি হৃদরোগের কারণ হতে পারে?

ফিচার-লাইফস্টাইল

একাকিত্ব কি হৃদরোগের কারণ হতে পারে?

আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন বয়স্করা হৃদরোগে বেশি আক্রান্ত হন? যদিও বয়স, দুর্বল রোগ প্রতিরোধ ব্যবস্থা এবং বিদ্যমান অস...

২০২৬-০৭-০৯ ১২:৪৭

ব্রণের দাগ হালকা করে আলু, লাগাবেন যেভাবে

ফিচার-লাইফস্টাইল

ব্রণের দাগ হালকা করে আলু, লাগাবেন যেভাবে

বিভিন্ন কারণে মুখে ব্রণ হতে পারে। আর ব্রণ একবার হলে ত্বকে দাগ ফেলে দেয়। এই দাগের জন্য অনেকে অস্বস্তিতে পড়েন। এক্ষেত্রে ত...

২০২৬-০৭-০৫ ২৩:৪৮

বর্ষার ক্লান্তি ভুলে জুলাই মাসে বৃষ্টিহীন সেরা ৫ গন্তব্য

ফিচার-লাইফস্টাইল

বর্ষার ক্লান্তি ভুলে জুলাই মাসে বৃষ্টিহীন সেরা ৫ গন্তব্য

বর্ষার মেঘমুক্ত নীল আকাশ। আর পাহাড়ের রুক্ষ সৌন্দর্য। এ যেন আকাশ-কুসুম কল্পনা। বর্ষার টানা বৃষ্টিতে মানুষ যখন অতিষ্ঠ, তখ...

২০২৬-০৭-০৫ ০৯:১৪

হোটেল নয়, এবার টাঙ্গুয়ার হাওরে থাকুন ভাসমান বিলাসবহুল হাউসবোটে

ফিচার-লাইফস্টাইল

হোটেল নয়, এবার টাঙ্গুয়ার হাওরে থাকুন ভাসমান বিলাসবহুল হাউসবোটে

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে পর্যটকদের জন্য যাত্রা শুরু করেছে নতুন প্রিমিয়াম হাউসবোট ‘মুন অব টাঙ্গুয়া’। রুপসী বাংলা ট্যুর...

২০২৬-০৭-০৩ ২১:১৩

ভারত নয়, এবার বাংলাদেশেই কেরালার হাউজবোটের স্বাদ

ফিচার-লাইফস্টাইল

ভারত নয়, এবার বাংলাদেশেই কেরালার হাউজবোটের স্বাদ

নীল জলরাশির বুকে ধীরে ধীরে এগিয়ে চলেছে বিশাল আকৃতির একটি দ্বিতল কাঠের হাউজবোট। দূর থেকে দেখলে মনে হতে পারে ভারতের কেরালা...

২০২৬-০৭-০৩ ২১:১০