রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

নারায়ণগঞ্জে অবৈধ ভাবে মজুদকৃত ডিজেল জব্দ

নারায়ণগঞ্জে অবৈধ ভাবে মজুদকৃত ডিজেল জব্দ

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে অধিক লাভের আশায় অবৈধভাবে মজুত করা প্রায় ২৬০০ লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

বুধবার বিকেল উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকায় চট্টগ্রাম হতে ঢাকা যাওয়ার পথে সোনারগাঁ থানা পুলিশের সহযোগিতায় এই তেল উদ্ধার করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের নির্দেশে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমানের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

জানা যায়, তেলের বৈশ্বিক সংকটের সুযোগ নিয়ে অবৈধভাবে সংগ্রহ ও মজুত করে ১৩টি ড্রাম ভর্তি ডিজেল ঢাকা মেট্রো-ন-২০-৭০৯৬ পিক আপ যোগে চট্টগ্রাম হতে ঢাকা পাচার কালে আটক করা হয়।

পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান অবৈধ মজুত ও অধিক দামে বিক্রির অপরাধে প্রতিষ্ঠানের মালিক শাকিলকে মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ৭(২) ধারা বিধানমতে দোষী সাব্যাস্ত করে পেট্রোলিয়াম আইন ২০১৬ এর ৪(ক) ধারায় ১০ হাজার টাকা অনাদায়ে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

জব্দকৃত তেল সরকারি নির্ধারিত মূল্যে নিলামে বিক্রি করে,নিলামের সমস্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।এসময় তিনি জানান, এ ঘটনায় অভিযুক্ত শাকিলকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান এবং বাজার মনিটরিং কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।

আরও

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

সারা দেশ

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন...

২০২৬-১০-১৩ ১৮:০৯

ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

সারা দেশ

তরুণ প্রজন্মকে ভূমিকম্প, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে নিজে সচেতন হতে হবে ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে ফেনীতে ভূমিকম্প ও অ...

২০২৬-১০-১৩ ১৭:১৮

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

সারা দেশ

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরলখা উচ্চ বিদ্যালয়ে বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষক রশিদুল আলমসহ ৬জন শিক্ষার্থী আহত হয়...

২০২৬-১০-১৩ ১৭:০৯

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

সারা দেশ

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর বাজারসংলগ্ন একটি পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩...

২০২৬-১০-১৩ ১৭:০৭

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

সারা দেশ

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

বিদ্যালয়ে শাসন করার জেরে ছুটির পর পথে এক শরীরচর্চা শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধ...

২০২৬-১০-১৩ ১৬:৫২