শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

নামজারিতে ৩০ হাজার টাকা ঘুস দাবি, জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা

নামজারিতে ৩০ হাজার টাকা ঘুস দাবি, জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা

বাগেরহাটের মোংলা উপজেলা ভূমি অফিসে মিউটেশন (নামজারি) কার্যক্রমে অনিয়ম, হয়রানি ও ৩০ হাজার টাকা ঘুস দাবির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বাসিন্দা সনজিত মজুমদার। তিনি অভিযোগ করেন, ঘুস না দেওয়ায় দীর্ঘদিন ধরে তার পৈতৃক সম্পত্তির নামজারি ঝুলিয়ে রাখা হয়েছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত এবং জেলা প্রশাসকের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন তিনি।

রোববার বিকালে বাগেরহাট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সনজিত মজুমদার এসব অভিযোগ তুলে ধরেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, পৈতৃক সম্পত্তির মিউটেশন ও নামজারির জন্য একাধিকবার আবেদন করলেও বিভিন্ন অজুহাতে তা খারিজ করা হয়। পরবর্তীতে প্রয়োজনীয় সব কাগজপত্র দাখিল করেও সংশ্লিষ্ট দপ্তর থেকে কোনো ইতিবাচক সাড়া পাননি।
 

তিনি অভিযোগ করেন, মোংলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের অফিস সহকারী নাইমুল ইসলাম প্রতিটি মিউটেশন মামলার জন্য ৩০ হাজার টাকা ঘুস দাবি করেন। তার দাবি, ওই টাকা না দিলে সহকারী কমিশনার (ভূমি) আবেদনে স্বাক্ষর করবেন না বলে জানানো হয়। পরে বিষয়টি নিয়ে সহকারী কমিশনারের (ভূমি) সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি অসৌজন্যমূলক আচরণের শিকার হন বলেও অভিযোগ করেন।
 

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর প্রতিকার মেলেনি। ফলে তিনি ও তার পরিবার দীর্ঘদিন ধরে মানসিক ভোগান্তি ও আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বলে দাবি করেন।
 

সনজিত মজুমদার বলেন, সরকারি নির্ধারিত ফি থাকা সত্ত্বেও অতিরিক্ত অর্থ দাবি করা দুর্নীতির শামিল। এতে সাধারণ সেবাপ্রত্যাশীরা চরম হয়রানির শিকার হচ্ছেন। তিনি অভিযোগের নিরপেক্ষ তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দ্রুত তার পৈতৃক সম্পত্তির নামজারি সম্পন্ন করার দাবি জানান।
সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি বাগেরহাটের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে মংলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নওশীনা আরিফ বলেন, তাদের ওয়ারিশ কায়েম ঠিক না থাকার কারণে নামজারি করা হয়নি। কাগজপত্র ঠিক করে আনলে নামজারি করে দেওয়া হবে। সেবাভোগী হয়তো কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার কারণে বিক্ষুব্ধ হয়ে অভিযোগ করতে পারেন।

আরও

জিপিএ-৫ পেয়েও অনিশ্চয়তায় ছিল ইসমাইল, পাশে দাঁড়ালেন ফেনীর ডিসি

সারা দেশ

জিপিএ-৫ পেয়েও অনিশ্চয়তায় ছিল ইসমাইল, পাশে দাঁড়ালেন ফেনীর ডিসি

এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করেও আর্থিক অনিশ্চয়তায় ছিল মেধাবী শিক্ষার্থী ইসমাইল হোসেন নিবির। এবার ত...

২০২৬-১০-০৮ ২০:২৯

হালাল ব্যবসা, সৎ লেনদেন ও দ্বিনদারি- কোরআনের পূর্ণাঙ্গ শিক্ষা

সারা দেশ

হালাল ব্যবসা, সৎ লেনদেন ও দ্বিনদারি- কোরআনের পূর্ণাঙ্গ শিক্ষা

পবিত্র কোরআন মানবজাতির জন্য হেদায়েতের প্রধান উৎস। এতে মানুষের পার্থিব ও পারলৌকিক জীবনের কল্যাণের জন্য প্রয়োজনীয় নানা দিক...

২০২৬-১০-০৮ ১৯:৪৬

গাইবান্ধায় রাস্তা বন্ধ করে সীমানা প্রাচীন নির্মাণ করার জের ধরে মোয়াজ্জিনকে পিটিয়ে হত্যা

সারা দেশ

গাইবান্ধায় রাস্তা বন্ধ করে সীমানা প্রাচীন নির্মাণ করার জের ধরে মোয়াজ্জিনকে পিটিয়ে হত্যা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় রাস্তা বন্ধ করে প্রাচীন নির্মাণ করার জের ধরে জহুরুল ইসলাম প্রধান ( ৫০) নামের একজন মোয়াজ...

২০২৬-১০-০৮ ১৯:৩০

রাঙামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ৮০০ রোগী

সারা দেশ

রাঙামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ৮০০ রোগী

পাহাড়ের সুবিধাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালিদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার...

২০২৬-১০-০৮ ১৯:২৩

বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ

সারা দেশ

বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ

বান্দরবকনে সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি, মাদক কারবারিদের আইনের আওতায় আনা এবং বান্দরবানকে মাদকমুক্ত করার দ...

২০২৬-১০-০৮ ১৯:২০

তালতলীতে ভিডব্লিউবি কার্ডে টাকা আদায়ের অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে

সারা দেশ

তালতলীতে ভিডব্লিউবি কার্ডে টাকা আদায়ের অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে

বরগুনার তালতলী উপজেলার ২ নং ছোটবগী ইউনিয়নের ভিজিডি কর্মসূচির পরিবর্তিত বই বিতরণে উপকারভোগীদের কাছ থেকে ৩০০ টাকা করে নেওয়...

২০২৬-১০-০৮ ১৯:১৮