সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে শতভাগ পাস ১০, ফেল ৪ প্রতিষ্ঠান

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে শতভাগ পাস ১০, ফেল ৪ প্রতিষ্ঠান

দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের তুলনায় এবারের ফলাফলে তলানিতে রয়েছে ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। পাসের সার্বিক হার দাঁড়িয়েছে ৫৭.৩৯ শতাংশে, যেখানে বরাবরের মতোই এগিয়ে রয়েছে ছাত্রীরা। পাসের হার ও সর্বোচ্চ জিপিএ-৫ উভয় সূচকেই ছেলেরা মেয়েদের পেছনে পড়েছে। এই বিপর্যয়কর ফলাফলের মধ্যেও আলো ছড়িয়েছে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অন্তর্ভুক্ত ১০টি শিক্ষা প্রতিষ্ঠান, যেখানকার শতভাগ শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

অন্যদিকে ফলাফলের চরম বিপর্যয় ঘটিয়ে ০% পাসের খাতায় নাম লিখিয়েছে ৪টি শিক্ষা প্রতিষ্ঠান, যা শিক্ষক ও অভিভাবকদের মধ্যে চরম হতাশা ও উদ্বেগের সৃষ্টি করেছে। শতভাগ পাসের গৌরব অর্জনকারী প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উচ্ছ্বাসে ভেসে গেলেও, শূন্য পাসের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোতে নেমে এসেছে বিষাদের ছায়া। অকৃতকার্য প্রতিষ্ঠানগুলোর শিক্ষক-কর্মচারীরা মনে গভীর কষ্ট ও ক্ষোভ নিয়ে সময় পার করছেন। বোর্ডের প্রকাশিত তথ্যসূত্রে শতভাগ পাসের মাইলফলক স্পর্শ করা ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের চিত্র উঠে এসেছে। এর মধ্যে রয়েছে ময়মনসিংহ সদরের স্বনামধন্য বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ মোমেনশাহী, ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ, আইডিয়াল মডেল একাডেমি এবং ময়মনসিংহ ইন্টারন্যাশনাল স্কুল। এছাড়া ফুলবাড়ীয়ার ভালুকজান মডার্ন গার্লস একাডেমি, ভালুকার নলুয়াকুড়ি কুমারী মারিয়া উচ্চ বিদ্যালয়, জামালপুরের ইসলামপুরের উত্তর গোয়ালের চর আইডিয়াল হাই স্কুল, সরিষাবাড়ীর চিলড্রেনস হোম পাবলিক স্কুল এবং নেত্রকোনার কেন্দুয়ার শহীদ স্মৃতি বিদ্যাপীঠ এই সাফল্যের তালিকায় স্থান করে নিয়েছে। 

এসব প্রতিষ্ঠানের অনন্য কৃতিত্বে আনন্দিত সংশ্লিষ্ট সবাই। তবে মুদ্রার উল্টো পিঠে উঠে এসেছে ৪টি প্রতিষ্ঠানের চরম ব্যর্থতার চিত্র, যেখানে কোনো শিক্ষার্থীই পাসের মুখ দেখতে পায়নি। শতভাগ ফেল করা বা শূন্য পাসের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলো হলো— জামালপুরের সরিষাবাড়ীর চাপার কোনা মনিজা আবুল বালিকা উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহের মুক্তাগাছার মুক্তাগাছা কলেজ, ফুলবাড়ীয়ার শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় এবং জামালপুরের ইসলামপুরের কদমতলী কারীপাড়া উচ্চ বিদ্যালয়। একই বোর্ডে ফলাফলের এমন আকাশ-পাতাল ব্যবধান নিয়ে তৈরি হয়েছে নানামুখী আলোচনা ও সমালোচনা। শিক্ষাবিদরা মনে করছেন, যে চার প্রতিষ্ঠানে একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি, সেখানে শিক্ষার গুণগত মান এবং শিক্ষক-শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি ছিল মারাত্মকভাবে ব্যাহত। এ বিষয়ে শিক্ষা বোর্ডের কঠোর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ জরুরি বলে মনে করছেন সচেতন মহল।

আরও

লালমনিরহাটে নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সারা দেশ

লালমনিরহাটে নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

‎নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত করতে এবং যত্রতত্র ট্রাফিক আইন অমান্য রোধে লালমনিরহাটে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। এর...

২০২৬-১০-০৫ ২০:৪৯

ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধা জামায়াতের সপ্তাহব্যাপী  কর্মসূচির উদ্বোধন করেন আব্দুল করিম এমপি

সারা দেশ

ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধা জামায়াতের সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন আব্দুল করিম এমপি

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের লক্ষ্যে গাইবান্ধা জেলা জামায়াত সপ্তাহব্যাপী কর্মসূচি...

২০২৬-১০-০৫ ২০:৪৫

থানচিতে পর্যটকবাহী জিপ খাদে পড়ে নিহত ২, আহত ৫

সারা দেশ

থানচিতে পর্যটকবাহী জিপ খাদে পড়ে নিহত ২, আহত ৫

বান্দরবানের থানচিতে পর্যটকবাহী জিপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে দুই পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন...

২০২৬-১০-০৫ ২০:১০

শিশু অধিকার নিশ্চিতে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বিএনসিসি বর্ণাঢ্য র‍্যালি

সারা দেশ

শিশু অধিকার নিশ্চিতে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বিএনসিসি বর্ণাঢ্য র‍্যালি

শিশু অধিকার প্রতিষ্ঠা ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বি...

২০২৬-১০-০৫ ১৯:২৩

ফেনীতে শব্দদূষণ করায় ৪ বাসকে জরিমানা, ধ্বংস ৭ হাইড্রোলিক হর্ন

সারা দেশ

ফেনীতে শব্দদূষণ করায় ৪ বাসকে জরিমানা, ধ্বংস ৭ হাইড্রোলিক হর্ন

ফেনীর মহিপালে শব্দদূষণ বিরোধী অভিযান চালিয়ে চারটি বাসকে জরিমানা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এ সময় যানবাহনে ব্য...

২০২৬-১০-০৫ ১৯:১৭