বুধবার, ৮ জুলাই ২০২৬ ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ময়মনসিংহের হালুয়াঘাটে বিদ্যুৎহীন অর্ধশত গ্রাম

ময়মনসিংহের হালুয়াঘাটে বিদ্যুৎহীন অর্ধশত গ্রাম

ময়মনসিংহের হালুয়াঘাটে সাম্প্রতিক ঝড়ের তণ্ডবে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা লণ্ডভণ্ড হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন উপজেলার কয়েক হাজার মানুষ।

গত শনিবার রাতের ওই ঝড়ে ৩৩ কেভি মূল লাইনের তিনটি বড় খুঁটিসহ বিভিন্ন গ্রামে অন্তত ১৫টি খুঁটি ভেঙে পড়ে, যার ফলে পুরো উপজেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনার ৪২ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হয়নি, যার ফলে প্রায় অর্ধশত গ্রামের মানুষ অন্ধকারে দিন কাটাচ্ছেন।

পল্লী বিদ্যুৎ সমিতি ময়মনসিংহ-৩-এর হালুয়াঘাট জোনাল কার্যালয় সূত্রে জানা গেছে, ঝড়ের পর থেকেই কর্মীরা ক্ষতিগ্রস্ত লাইন মেরামতে কাজ করে যাচ্ছেন। সোমবার বিকেল পর্যন্ত জুগলি, ভূবনকুড়া, কৈচাপুরসহ কয়েকটি ইউনিয়নে আংশিক বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হলেও শাকুয়াই ও বিলডোরা ইউনিয়নের কোনো গ্রামেই এখনো বিদ্যুৎ পৌঁছায়নি। টানা দুই দিন বিদ্যুৎ না থাকায় ওইসব এলাকায় অনলাইন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং স্থানীয় বাসিন্দারা জেনারেটরের মাধ্যমে মোবাইল চার্জ দেওয়ার মতো বিকল্প ব্যবস্থা নিতে বাধ্য হচ্ছেন।

বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে হালুয়াঘাট জোনাল কার্যালয়ের ডিজিএম মো. মাহমুদুল হাসান মুন্না জানিয়েছেন, তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং এখন পর্যন্ত প্রায় ৬০ শতাংশ এলাকায় বিদ্যুৎ সচল করা সম্ভব হয়েছে। তিনি আশা প্রকাশ করেছেন যে, আগামী মঙ্গলবারের মধ্যে উপজেলার সব ইউনিটে আবারও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যাবে।

আরও

নাফাখুম থেকে ফিরেছেন ৭০ পর্যটক, অমিয়াখুমে আটকা আরও ১৮

সারা দেশ

নাফাখুম থেকে ফিরেছেন ৭০ পর্যটক, অমিয়াখুমে আটকা আরও ১৮

বান্দরবানের থানচি উপজেলার নাফাখুম ও অমিয়াখুম এলাকায় টানা ভারী বৃষ্টিতে সাঙ্গু নদীর পানি বেড়ে যাওয়ায় আটকে পড়া পর্যটকদের ম...

২০২৬-০৭-০৭ ২০:৪১

দুই বছর বয়সেই মাথায় ১২ কেজি পানির ভার, চিকিৎসার অপেক্ষায় মাইমুনা

সারা দেশ

দুই বছর বয়সেই মাথায় ১২ কেজি পানির ভার, চিকিৎসার অপেক্ষায় মাইমুনা

যে বয়সে একটি শিশুর ওজন হওয়ার কথা ১২ থেকে ১৩ কেজি, সে বয়সেই ঝিনাইদহের দুই বছরের শিশু মাইমুনা মাথায় বহন করছে প্রায় ১২ কেজি...

২০২৬-০৭-০৭ ২০:৩৮

বেগুন ক্ষেতে গাঁজার চাষ, ঝিনাইদহে ৭টি গাছ উদ্ধার; যুবক আটক

সারা দেশ

বেগুন ক্ষেতে গাঁজার চাষ, ঝিনাইদহে ৭টি গাছ উদ্ধার; যুবক আটক

ঝিনাইদহ সদর উপজেলার চণ্ডীপুর গ্রামে বেগুন ক্ষেতের আড়ালে গাঁজার চাষের অভিযোগে অভিযান চালিয়ে ৭টি গাঁজার গাছ উদ্ধার করেছে প...

২০২৬-০৭-০৭ ২০:২৮

৩ বছরেও শেষ হয়নি নির্মাণকাজ বাউফলে উদ্বোধনের আগেই ধসে পড়ল কোটি টাকার সেতু!

সারা দেশ

৩ বছরেও শেষ হয়নি নির্মাণকাজ বাউফলে উদ্বোধনের আগেই ধসে পড়ল কোটি টাকার সেতু!

উদ্বোধনের আগেই ধসে পড়েছে পটুয়াখালীর বাউফলে নির্মাণাধীন ১ কোটি ১৬ লাখ টাকার বেশি ব্যয়ের একটি আরসিসি গার্ডার সেতু। সেতুর ব...

২০২৬-০৭-০৭ ১৮:৫৮

মাগুরা পৌর নির্বাচনে মেয়র পদে আলোচনার শীর্ষে মাসুদ হাসান খান কিজিল

সারা দেশ

মাগুরা পৌর নির্বাচনে মেয়র পদে আলোচনার শীর্ষে মাসুদ হাসান খান কিজিল

রাজনীতিতে সবাই নেতা হন, কিন্তু সবাই মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারেন না। দীর্ঘদিনের ত্যাগ, আন্দোলন-সংগ্রাম, সাংগঠনিক দ...

২০২৬-০৭-০৭ ১৮:৫৬