সোমবার, ৬ জুলাই ২০২৬ ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ময়মনসিংহে জ্বালানি মজুদ কেলেঙ্কারি, জরিমানা ২ লাখ

ময়মনসিংহে জ্বালানি মজুদ কেলেঙ্কারি, জরিমানা ২ লাখ

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ অবৈধভাবে মজুদ করা পেট্রোল ও ডিজেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) দুপুরে পৌরসভার আমুয়াকান্দা পয়ারী রোডের কাড়াহা মোড় সংলগ্ন মেসার্স পপি ট্রেডার্স নামীয় একটি মিনি ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

অভিযানে অবৈধভাবে মজুদ করা ১৯ হাজার ৫০০ লিটার ডিজেল ও ৪ হাজার ৫০০ লিটার পেট্রোল জব্দ করা হয়। জানা গেছে, অসাধু ব্যবসায়ী হাবিবুর রহমান প্রায় এক মাস আগে এসব জ্বালানি মজুদ করে তার মিনি ফিলিং স্টেশনটি বন্ধ করে রাখেন। ফলে এলাকাবাসী জ্বালানি সংকটে চরম ভোগান্তির শিকার হন।

অভিযানে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসানসহ থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

ইউএনও সাদিয়া ইসলাম সীমা জানান, অবৈধভাবে জ্বালানি মজুদের দায়ে ব্যবসায়ী হাবিবুর রহমানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি জব্দকৃত জ্বালানিগুলো জনস্বার্থে এলাকার অন্যান্য চলমান ফিলিং স্টেশনের মাধ্যমে বিক্রির ব্যবস্থা করা হবে।

তিনি আরও বলেন, জনগণের স্বার্থবিরোধী যেকোনো অসাধু কার্যকলাপের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

আরও

ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবন, দুই বছর ধরে মন্দিরের বারান্দায় পাঠদান

সারা দেশ

ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবন, দুই বছর ধরে মন্দিরের বারান্দায় পাঠদান

প্রতিদিন সকাল হলেই কোমলমতি শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে লালমনিরহাটের আদিতমারী উপজেলার তালুক দুলালী রাজকাছারী সরকা...

২০২৬-০৭-০৬ ১৯:৪৬

সিরাজদিখানে অবৈধভাবে মাটি উত্তোলনে সহযোগিতা: ভ্রাম্যমাণ আদালতে ১ লাখ টাকা জরিমানা

সারা দেশ

সিরাজদিখানে অবৈধভাবে মাটি উত্তোলনে সহযোগিতা: ভ্রাম্যমাণ আদালতে ১ লাখ টাকা জরিমানা

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় কৃষি জমি থেকে অনুমোদনহীনভাবে মাটি উত্তোলনের অনুমতি প্রদান এবং এ সংক্রান্ত অবৈধ আর্থিক ল...

২০২৬-০৭-০৬ ১৯:৪৪

গ্রামীণ উন্নয়নে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই - এমপি বাবুল

সারা দেশ

গ্রামীণ উন্নয়নে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই - এমপি বাবুল

লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেছেন, গ্রামীণ উন্নয়নকে টেকসই ও গতিশীল করতে সরকার বিভিন্ন উন্নয়নমূলক কর...

২০২৬-০৭-০৬ ১৯:৪৩

প্রাথমিক শিক্ষকরা একেকজন জাতির দায়িত্ব পালনকারী একজন নেতা-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান

সারা দেশ

প্রাথমিক শিক্ষকরা একেকজন জাতির দায়িত্ব পালনকারী একজন নেতা-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান

প্রাথমিক শিক্ষকরা একেকজন জাতির দায়িত্ব পালনকারী একজন নেতা। শিক্ষক মানেই জাতির নেতা। আজ সোমবার সখীপুর উপজেলা প্রশাসনের আ...

২০২৬-০৭-০৬ ১৯:৪০