র্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় রোববার (১৮ মে ২০২৬) র্যাব-১০ এর সিপিসি-২, শ্রীনগর ক্যাম্পের একটি আভিযানিক দল শ্রীনগর উপজেলার হাঁসাড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় শ্রীনগর থানার মামলা নং-২৮(০৮)২৩-এর সাজাপ্রাপ্ত আসামি শয়ন মণ্ডল (৪২)-কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শয়ন মণ্ডল শ্রীনগর উপজেলার ব্রজেরপাড়া এলাকার বাসিন্দা এবং শ্যামল মণ্ডলের ছেলে। আদালত তাকে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শয়ন মণ্ডল স্বীকার করেছেন যে, সাজা হওয়ার পর থেকে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।
গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।