বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মৃত্যুর পরও ২০ ঘণ্টা অপেক্ষা, শেষ ঠিকানা হলো ধানের জমি

মৃত্যুর পরও ২০ ঘণ্টা অপেক্ষা, শেষ ঠিকানা হলো ধানের জমি

জমি-সংক্রান্ত বিরোধের নির্মম শিকার হয়ে মৃত্যুর পরও দীর্ঘ ২০ ঘণ্টা শেষ ঠিকানার জন্য অপেক্ষা করতে হলো এক সনাতন ধর্মের নারীকে। স্থানীয় মাতব্বর, জনপ্রতিনিধি ও পুলিশের উপস্থিতিতে দফায় দফায় সালিস হলেও সমাধান না হওয়ায় অবশেষে মাওনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক তাঁর নিজের নিচু ধানের জমির পানি সেচে দাফনের ব্যবস্থা করে দিয়েছেন।

ঘটনাটি ঘটেছে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের আক্তাপাড়া গ্রামে। গত মঙ্গলবার দুপুরের দিকে বার্ধক্যজনিত কারণে মারা যান শ্রী মেনোকা (৬০)। তিনি ওই গ্রামের মান্দাই সম্প্রদায়ভুক্ত গোপালের স্ত্রী।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বসতবাড়ির পাশে শেষকৃত্য ও দাফনের সুবিধার জন্য তাঁরা প্রতিবেশী ছফর উদ্দিনের কাছ থেকে এক শতাংশ জমি কিনে সম্পূর্ণ মূল্য পরিশোধ করেছিলেন। কিন্তু নামজারি ও রেজিস্ট্রি জটিলতা রয়ে যাওয়ার সুযোগ নিয়ে মেনোকার মৃত্যুর পর কবর খননে লাঠিসোঁটা নিয়ে বাধা দেন ছফর উদ্দিন ও তাঁর পরিবারের সদস্যরা।

খবর পেয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এবং শ্রীপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। দুপুরের পর থেকে রাতভর কয়েক দফা সালিসি বৈঠক হলেও প্রতিপক্ষের অটল অবস্থানের কারণে কোনো সুরাহা মেলেনি। ফলে সারারাত মৃতদেহের পাশে বারান্দায় বসেই আকুল প্রতীক্ষায় কাটাতে হয় স্বজনদের।

পরবর্তীতে কোনো উপায় না পেয়ে চরম মানবিক বিপর্যয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে এগিয়ে আসেন মাওনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক। তিনি তাঁর নিজের নিচু ধানের জমি দাফনের জন্য ছেড়ে দেন।

বুধবার সকালে স্বজনেরা সেই জমিতে জমে থাকা পানি সেচে সেটি প্রস্তুত করেন। এরপর মৃত্যুর ২০ ঘণ্টা পর মেনোকার দাফন সম্পন্ন হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের উপস্থিতিতেও এমন অমানবিক বাধা দেওয়ার ঘটনায় এলাকাজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে।

স্থানীয় সচেতন মহল এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি চরম সংকটে নিজের ধানের জমি দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় সাবেক চেয়ারম্যান ফজলুল হকের মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সর্বস্তরের মানুষ।

আরও

ফেনীতে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর খাবার বিক্রি, শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি; কঠোর নির্দেশ প্রশাসনের

সারা দেশ

ফেনীতে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর খাবার বিক্রি, শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি; কঠোর নির্দেশ প্রশাসনের

ফেনীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে ফুচকা, চটপটি, বেলপুরি, হালিমসহ বিভিন্ন খাবার বি...

২০২৬-১০-০৭ ১৬:৪৫

বাইসাইকেলে স্কুল, সেলাই মেশিনে স্বাবলম্বিতা

সারা দেশ

বাইসাইকেলে স্কুল, সেলাই মেশিনে স্বাবলম্বিতা

কারও স্কুলে যাওয়া নির্ভর করত ভ্যান-রিকশা পাওয়ার ওপর, কারও পরিবারের সামর্থ্য ছিল না প্রতিদিনের যাতায়াত খরচ জোগানোর। আবার...

২০২৬-১০-০৭ ১৬:৪২

নিষেধাজ্ঞার আগের দিনও চড়া ইলিশের বাজার, রাত ১২টা পর্যন্ত বেচাকেনা

সারা দেশ

নিষেধাজ্ঞার আগের দিনও চড়া ইলিশের বাজার, রাত ১২টা পর্যন্ত বেচাকেনা

২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শুরুর আগের দিন বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশের সরবরাহ বেড়েছে। সাগর ও...

২০২৬-১০-০৭ ১৬:৪১

পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট

সারা দেশ

পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট। বুধব...

২০২৬-১০-০৭ ১৬:৩৮

ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ অধিদপ্তরের অভিযান: কালো ধোঁয়া নির্গমনে যাত্রীবাহী বাসকে জরিমানা

সারা দেশ

ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ অধিদপ্তরের অভিযান: কালো ধোঁয়া নির্গমনে যাত্রীবাহী বাসকে জরিমানা

ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় নির্ধা...

২০২৬-১০-০৭ ১৬:৩৬

রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪

সারা দেশ

রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪

রংপুর বিভাগের দিনাজপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হারুন (৪৮) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে রংপুর...

২০২৬-১০-০৭ ১৫:৩৩