শনিবার, ২২ আগস্ট ২০২৬ ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

মোস্তাফিজের অভাব হাড়ে হাড়ে টের পাচ্ছে কলকাতা

মোস্তাফিজের অভাব হাড়ে হাড়ে টের পাচ্ছে কলকাতা

বাংলাতে একটা প্রবাদ আছে, ‘দুধের স্বাদ ঘোলে মেটানো’। ঠিক যেন এমনটাই করেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স। নিরাপত্তার শঙ্কার কথা দেখিয়ে অন্যায়ভাবে বাদ দেয় কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে। তার জায়গায় নেওয়া হয় জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানিকে। কিন্তু ফিজের অভাব কতটুকু পূরণ করতে পারছেন জিম্বাবুয়ের পেসার।

মোস্তাফিজকে বাদ দেওয়ার পর এক অজানা অভিশাপে ডুবেছে কলকাতা। ইনজুরির কারণে হার্ষিত রানা ও আকাশ দীপকে হারিয়েছে দলটি। বেশি দামে কেনা মাথিশা পাতিরানাকেও পায়নি শাহরুখের দল। ফলে নতুন করে তিনজনকে স্কোয়াডে ভিড়িয়েছে কলকাতা।

তাতে লাভ হয়েছে কি? মোটেও নয়। জোড়াতালি দেওয়া পেস বোলিং ইউনিট নিয়ে বেশ বিপাকেই পড়েছে কেকেআর। উদ্বোধনী ম্যাচে কলকাতার বোলারদের তুলোধুনো করেছে মুম্বাইয়ের ব্যাটাররা। দ্বিতীয় ম্যাচেও দেখা যায় একই চিত্র।

সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে কলকাতার বোলারদের পাত্তাই দেননি অভিষেক শর্মা ও ট্রাভিস হেড। পাওয়ার প্লেতেই ৮৪ রান তুলে কেকেআরের বোলিং মেরুদণ্ড ভেঙে দেয় এই জুটি। স্লগ ওভারেও অবস্থা ছিল যাচ্ছে-তাই! শেষ ৬ ওভারে ৭১ রান তুলেছে ইশান কিশানের দল। ম্যাচে কলকাতার তিন পেসার তাদের ১২ ওভারে খরচ করেছেন রেকর্ড ১৩৬ রান!

অথচ এই কঠিন সময়েই পার্থক্য গড়ে দিতে পারতেন মোস্তাফিজুর রহমান। স্লগ ওভারে রান আটকে রাখা এবং উইকেট তোলায় বর্তমানে তিনি বিশ্বের অন্যতম সেরা। রানবন্যার পাকিস্তান সুপার লিগেও দুই ম্যাচে তিনি খরচ করেছেন মাত্র একটি বাউন্ডারি এবং ইকোনমি রেটে পেসারদের মধ্যে শীর্ষেই আছেন।

বোলারদের এই চরম ব্যর্থতার দিনে সানরাইজার্স হায়দরাবাদ গড়ে তোলে ২২৬ রানের পাহাড়। জবাবে ১৬১ রানেই গুটিয়ে যায় কলকাতা। ৬৫ রানের বিশাল জয়ে লিগে নিজেদের প্রথম জয় তুলে নিল ইশান কিশানের দল। অন্যদিকে, টানা দুই ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের নয় নম্বরে রয়েছে শাহরুখের কলকাতা।

আরও

রিয়ালের হয়ে প্রথমবার খেলতে নেমে কেন দুয়ো শুনলেন কুকুরেয়া

খেলাধুলা

রিয়ালের হয়ে প্রথমবার খেলতে নেমে কেন দুয়ো শুনলেন কুকুরেয়া

রিয়াল মাদ্রিদের জার্সিতে অভিষেকটা স্বপ্নের মতো হওয়ার কথা ছিল মার্ক কুকুরেয়ার। কিন্তু সেই অভিষেকেই জার্মানিতে তীব্র দুয়ো...

২০২৬-০৮-১৮ ২২:২৭

অবিশ্বাস্য উন্মাদনা: দ্বিতীয় টেস্টের প্রথম দিনের টিকিট ‘সোল্ড আউট’!

খেলাধুলা

অবিশ্বাস্য উন্মাদনা: দ্বিতীয় টেস্টের প্রথম দিনের টিকিট ‘সোল্ড আউট’!

এমন কিছু যে হতে পারে, তা হয়তো সবার কল্পনার বাইরে ছিল। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে মাত্র ৪ দিনেই অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐত...

২০২৬-০৮-১৮ ১৩:১৯

সেইফার্ট ঝড়ে ম্যানচেস্টারের প্রথম হানড্রেড শিরোপা

খেলাধুলা

সেইফার্ট ঝড়ে ম্যানচেস্টারের প্রথম হানড্রেড শিরোপা

ম্যানচেস্টার সুপার জায়ান্টসকে প্রথম পুরুষ হানড্রেড শিরোপা জয়ে দারুণ অবদান রাখলেন টিম সেইফার্ট। লর্ডসে তার ঝোড়ো ব্যাটিংয়ে...

২০২৬-০৮-১৭ ০৮:৩৬

অস্ট্রেলিয়াকে হারানোর কৃতিত্ব যাদের দিলেন বিসিবি সভাপতি

খেলাধুলা

অস্ট্রেলিয়াকে হারানোর কৃতিত্ব যাদের দিলেন বিসিবি সভাপতি

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে ২৩ বছর পর তাদের মাটিতে গিয়েছে বাংলাদেশ দল। আর সিরিজের প্রথম টেস্টেই স্বাগতিকদের দ...

২০২৬-০৮-১৬ ১৮:০৬

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

খেলাধুলা

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

নাজমুল হোসেন শান্ত চেয়েছিলেন, ডারউইনে তার দলের খেলোয়াড় পাঁচ দিন ভালো খেলুক। তার চাওয়াকে ছাপিয়ে গেছে বাংলাদেশ। মাত্র চার...

২০২৬-০৮-১৬ ১১:৫১