রবিবার, ৩ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আইন-আদালত

মোজাম্মেল হক বাবুর জামিন শুনানি পেছাল, নতুন দিন ৫ মে

মোজাম্মেল হক বাবুর জামিন শুনানি পেছাল, নতুন দিন ৫ মে

হত্যা মামলায় গ্রেপ্তার মোজাম্মেল হক বাবুর জামিন শুনানির আদেশ পিছিয়ে আগামী ৫ মে দিন ধার্য করেছেন হাইকোর্ট।

রোববার (৩ মে) আদালত এ নতুন তারিখ নির্ধারণ করেন। এর আগে শনিবার (২ মে) তার জামিন শুনানির দিন ঠিক করা হয়েছিল।

মামলার নথি অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ১৯ জুলাই রাজধানীর মেরুল বাড্ডার একটি বৌদ্ধ মন্দিরের সামনে গুলিবিদ্ধ হন তৌহিদুল ইসলাম ভূঁইয়া। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ২১ জুলাই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের স্ত্রী ইসমত জাহান একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১৩ জনকে আসামি করা হয়। ওই মামলার আওতায় মোজাম্মেল হক বাবুকেও গ্রেপ্তার দেখানো হয়।

এর আগে ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয় এবং পরদিন আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

 

আরও

ডিজিটাল আইনগুলো মত প্রকাশ ও ব্যক্তি-গোপনীয়তার জন্য এখনও ঝুঁকিপূর্ণ

আইন-আদালত

ডিজিটাল আইনগুলো মত প্রকাশ ও ব্যক্তি-গোপনীয়তার জন্য এখনও ঝুঁকিপূর্ণ

সংসদে সম্প্রতি পাস হওয়া ডিজিটাল আইনগুলো মানুষের মত প্রকাশ ও ব্যক্তি-গোপনীয়তার জন্য এখনো ঝুঁকিপূর্ণ এবং অধিকার রক্ষায়...

২০২৬-০৪-২৯ ০৯:৪১

ধর্ষণ মামলায় আদালতেই বিয়ে, জামিন পেলেন আসামি সাইফুল

আইন-আদালত

ধর্ষণ মামলায় আদালতেই বিয়ে, জামিন পেলেন আসামি সাইফুল

ধর্ষণ মামলায় গ্রেপ্তার থাকা সাইফুল ইসলাম আদালতেই বাদীকে বিয়ে করার পর জামিন পেয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) ঢাকার অতিরিক্ত...

২০২৬-০৪-২৮ ২১:৪৪

মামলার জট কমাতে লিগ্যাল এইড আরও কার্যকর করার আহ্বান আইনমন্ত্রীর

আইন-আদালত

মামলার জট কমাতে লিগ্যাল এইড আরও কার্যকর করার আহ্বান আইনমন্ত্রীর

আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, দেশের মামলার জট কমাতে লিগ্যাল এইড কার্যক্রমকে আরও কার্যকর করতে হ...

২০২৬-০৪-২৮ ২০:৫৭

জামিন পেলেন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি ছাত্রলীগ নেতা

আইন-আদালত

জামিন পেলেন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি ছাত্রলীগ নেতা

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলায় আসামি কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা লাভলু মোল্লাহ শিশির...

২০২৬-০৪-২৬ ২৩:৩৫

সাবেক ডিজিএফআই কর্মকর্তা আফজাল নাছের ফের ৩ দিনের রিমান্ডে

আইন-আদালত

সাবেক ডিজিএফআই কর্মকর্তা আফজাল নাছের ফের ৩ দিনের রিমান্ডে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুরে দেলোয়ার হোসেন হত্যা মামলায় সাবেক ডিজিএফআই মহাপরিচালক মো. আফজাল নাছের...

২০২৬-০৪-১৭ ১৭:২৪