সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আইন-আদালত

জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জন কারাগারে

জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জন কারাগারে

রাজধানীর পল্টনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয় থেকে আটক ২৭ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আজ রোববার (২৭ সেপ্টেম্বর) তাদের হাজির করে পুলিশ। এরপর ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পল্টন মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল ইসলাম।

শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামিরা হলেন—মো. দিনারুল আলম তুহিন (৫০), ইমান আহম্মেদ ইমন (৪৫), মোল্লা মোহাম্মদ শাহজাহান সিরাজ (৩৭), জয় সরকার (৩১), মো. মিরাজ আহমেদ (১৯), মো. মিরাজ মল্লিক (৩৯), মো. রবিউল ইসলাম (৪২), মিলন কুমার মহন্ত (৩৯), মো. কাউসার হোসেন (৫০), শ্রী অন্তর শীল (৪০), জালাল উদ্দিন মন্ডল (৫৫), আব্দুল লতিফ (৪৬), শামীম আহমেদ (৩০), আহম্মেদ আহসান হাবিব (৪৩), মো. সুজন আলী (৩২), মো. তরিকুল ইসলাম (৩৭), মো. সাইফুল্লাহ সাদেক (৪৩), নয়ন আলী (৩০), সাজিদুল ইসলাম তুহিন (৪০), তাজুল ইসলাম (৩৪), নিস্কর সম্রাট হোসেন তালুকদার (৪৩), আনোয়ার হোসেন (৫২), মো. আলমগীর হোসেন (৪৫), মো. আল আমিন হাওলাদার (৩৯), মো. তুষার আলী (৫০), মো. রাসিদুল হক (৪৪) ও মীর মুক্তিসুর রহমান (৫১)।

আবেদনে বলা হয়, গত শনিবার আসামিরা জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে স্লোগান দিয়ে অস্থিতিশীল ও বিশৃঙ্খলাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি করলে তাদের আটক করা হয়। এ বিষয়ে আসামিদের জিজ্ঞাসাবাদ করলে কোনো সদুত্তর দিতে পারেনি। এ কারণে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা মোতাবেক আদালতে পাঠানো হয়। আসামিরা কোনো ধর্তব্য অপরাধের সাথে জড়িত থাকতে পারে মর্মে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে।

আরও

নারী ও শিশু নির্যাতন মামলা: হাইকোর্টের নতুন নির্দেশনা

আইন-আদালত

নারী ও শিশু নির্যাতন মামলা: হাইকোর্টের নতুন নির্দেশনা

নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় নির্ধারিত ১৮০ দিনের মধ্যে বিচার শেষ না হওয়ার কারণে কোনো মামলার বিচারকাজ স্থগিত বা...

২০২৬-০৯-২৩ ১৬:৪৪

গোপন বৈঠক থেকে গ্রেপ্তার ১২ সন্দেহভাজনের ৩ দিনের রিমান্ড

আইন-আদালত

গোপন বৈঠক থেকে গ্রেপ্তার ১২ সন্দেহভাজনের ৩ দিনের রিমান্ড

রাজধানীর ফার্মগেটে তেজগাঁও কলেজ জামে মসজিদে গোপন বৈঠকের সময় জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ১২ জনকে তিন দিনের পুলিশ রিমান্ডে পাঠ...

২০২৬-০৯-১৯ ১৮:২৩

আইনমন্ত্রীর আশ্বাসের পরই পদায়ন, এক বছর পর বিচারক পেল সাতক্ষীরা

আইন-আদালত

আইনমন্ত্রীর আশ্বাসের পরই পদায়ন, এক বছর পর বিচারক পেল সাতক্ষীরা

প্রায় এক বছর বিচারকশূন্য থাকার পর অবশেষে বিচারক পেল সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। ১৭ সেপ্টেম্বর আইন ও...

২০২৬-০৯-১৯ ০৮:৩৬

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আইনজীবী কারাগারে

আইন-আদালত

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আইনজীবী কারাগারে

রাজধানীর পল্লবী থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আবুল বাশার নামে এক আইনজীবীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

২০২৬-০৯-১৭ ২২:২২

হাসিনা-বেনজীরসহ পলাতক ৩০ আসামির জন্য আইনজীবী নিয়োগের নির্দেশ

আইন-আদালত

শাপলা চত্বরকাণ্ড হাসিনা-বেনজীরসহ পলাতক ৩০ আসামির জন্য আইনজীবী নিয়োগের নির্দেশ

রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে অভিযান চালানোর মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিন...

২০২৬-০৯-১৬ ১৫:৩০