বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আইন-আদালত

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল আজ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল আজ

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিন ধার্য রয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতিবেদনটি জমা দেওয়ার কথা রয়েছে।

এর আগে গত ৩০ আগস্ট তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে না পারায় আদালত ২৯ সেপ্টেম্বর নতুন তারিখ নির্ধারণ করেন। এ নিয়ে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ মোট নয়বার পিছিয়েছে।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যু হয় জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর। দীর্ঘ ২৯ বছর পর ২০২৫ সালের ২০ অক্টোবর তার মা নীলা চৌধুরীর পক্ষে ভাই আলমগীর কুমকুম বাদী হয়ে রাজধানীর রমনা থানায় হত্যা মামলা করেন।

মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই ও অভিনেতা আশরাফুল হক ডনসহ মোট ১১ জনকে আসামি করা হয়।

এর আগে গত ৯ আগস্ট বিমানবন্দর থেকে মামলার অন্যতম আসামি অভিনেতা আশরাফুল হক ডনকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের আদেশে তাকে পাঁচ দিনের রিমান্ডে নেয় তদন্ত সংস্থা সিআইডি।

আরও

১০৪ জনের গুম-খুনের অভিযোগ, জিয়াউলের মামলার বিচার শেষের পথে

আইন-আদালত

১০৪ জনের গুম-খুনের অভিযোগ, জিয়াউলের মামলার বিচার শেষের পথে

আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের মা...

২০২৬-০৯-২৭ ১৯:৪২

হাদি হত্যা মামলা: অধিকতর তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর

আইন-আদালত

হাদি হত্যা মামলা: অধিকতর তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩ নভেম্বর দিন...

২০২৬-০৯-২৭ ১৪:২২

দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: রিমান্ডে এমপি গাজী নজরুল যা বলেছেন

আইন-আদালত

দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: রিমান্ডে এমপি গাজী নজরুল যা বলেছেন

সরকারি ফ্ল্যাটে দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ ক...

২০২৬-০৯-২৪ ২১:২৯

নারী ও শিশু নির্যাতন মামলা: হাইকোর্টের নতুন নির্দেশনা

আইন-আদালত

নারী ও শিশু নির্যাতন মামলা: হাইকোর্টের নতুন নির্দেশনা

নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় নির্ধারিত ১৮০ দিনের মধ্যে বিচার শেষ না হওয়ার কারণে কোনো মামলার বিচারকাজ স্থগিত বা...

২০২৬-০৯-২৩ ১৬:৪৪