রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আইন-আদালত

১০৪ জনের গুম-খুনের অভিযোগ, জিয়াউলের মামলার বিচার শেষের পথে

১০৪ জনের গুম-খুনের অভিযোগ, জিয়াউলের মামলার বিচার শেষের পথে

আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের মামলার বিচারিক কার্যক্রম আগামী অক্টোবরের মধ্যে শেষ হতে পারে বলে আশা প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম।

রবিবার (২৭ সেপ্টেম্বর) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, জিয়াউল আহসানের বিরুদ্ধে ১০৪ জনকে গুম ও হত্যার অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে তিনটি সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এ মামলায় ট্রাইব্যুনাল-১-এ ১৩ নম্বর সাক্ষী হিসেবে সাবেক র‍্যাব কর্মকর্তা মেজর (অব.) সাব্বির রহমান জবানবন্দি দিয়েছেন এবং তার জেরা শেষ হয়েছে।

তিনি বলেন, ‘আমরা দালিলিক ও প্রত্যক্ষদর্শীসহ যথেষ্ট সাক্ষ্যপ্রমাণ উপস্থাপন করেছি। এসবের ভিত্তিতে জিয়াউলের সর্বোচ্চ শাস্তি হতে পারে বলে আমরা মনে করি। তবে শাস্তি দেওয়ার এখতিয়ার আমাদের নয়। যুক্তিতর্ক উপস্থাপনের সময় আমরা এসব বিষয় তুলে ধরবো।’

মিজানুল ইসলাম জানান, মামলার প্রতিটি অভিযোগে প্রত্যক্ষদর্শী সাক্ষী উপস্থাপন করা হয়েছে। তাদের মধ্যে জিয়াউলের অধীন কর্মকর্তারাও রয়েছেন। এ ছাড়া তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের দু-একজন সাক্ষ্য দিয়েছেন।

তিনি বলেন, রাষ্ট্রপক্ষের তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ শেষ হলে আসামিপক্ষ চাইলে আদালতের অনুমতি নিয়ে সাফাই সাক্ষ্য দিতে পারবেন। এখন পর্যন্ত আসামিপক্ষ দুজন সাফাই সাক্ষীর তালিকা দিয়েছে।

বিচারকাজ শেষ হওয়ার সম্ভাব্য সময় সম্পর্কে প্রসিকিউটর বলেন, মামলার কার্যক্রম কবে শেষ হবে, সেটি নির্ধারণের এখতিয়ার ট্রাইব্যুনালের। রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ এখনও শেষ হয়নি। তবে স্বাভাবিক গতিতে কার্যক্রম চললে অক্টোবরের মধ্যে উভয়পক্ষের সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষ হতে পারে বলে আশা করছেন তারা।

আরও

গোপন বৈঠক থেকে গ্রেপ্তার ১২ সন্দেহভাজনের ৩ দিনের রিমান্ড

আইন-আদালত

গোপন বৈঠক থেকে গ্রেপ্তার ১২ সন্দেহভাজনের ৩ দিনের রিমান্ড

রাজধানীর ফার্মগেটে তেজগাঁও কলেজ জামে মসজিদে গোপন বৈঠকের সময় জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ১২ জনকে তিন দিনের পুলিশ রিমান্ডে পাঠ...

২০২৬-০৯-১৯ ১৮:২৩

আইনমন্ত্রীর আশ্বাসের পরই পদায়ন, এক বছর পর বিচারক পেল সাতক্ষীরা

আইন-আদালত

আইনমন্ত্রীর আশ্বাসের পরই পদায়ন, এক বছর পর বিচারক পেল সাতক্ষীরা

প্রায় এক বছর বিচারকশূন্য থাকার পর অবশেষে বিচারক পেল সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। ১৭ সেপ্টেম্বর আইন ও...

২০২৬-০৯-১৯ ০৮:৩৬

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আইনজীবী কারাগারে

আইন-আদালত

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আইনজীবী কারাগারে

রাজধানীর পল্লবী থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আবুল বাশার নামে এক আইনজীবীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

২০২৬-০৯-১৭ ২২:২২

হাসিনা-বেনজীরসহ পলাতক ৩০ আসামির জন্য আইনজীবী নিয়োগের নির্দেশ

আইন-আদালত

শাপলা চত্বরকাণ্ড হাসিনা-বেনজীরসহ পলাতক ৩০ আসামির জন্য আইনজীবী নিয়োগের নির্দেশ

রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে অভিযান চালানোর মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিন...

২০২৬-০৯-১৬ ১৫:৩০

অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ

আইন-আদালত

অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ

অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর সঙ্গে সংশ্লিষ্ট পেজগুলো...

২০২৬-০৯-১৫ ২২:১৫