মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

প্রযুক্তি

মোবাইল ব্যবহারকারীর ৪২ শতাংশ এখনো ইন্টারনেটবিহীন: বিবিএস জরিপ

মোবাইল ব্যবহারকারীর ৪২ শতাংশ এখনো ইন্টারনেটবিহীন: বিবিএস জরিপ

বাংলাদেশে মোবাইল ফোন ব্যবহারকারীদের প্রায় ৪১ দশমিক ৬ শতাংশ এখনো ইন্টারনেট সুবিধার বাইরে রয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। সংস্থাটির প্রকাশিত ‘আইসিটি প্রয়োগ ও ব্যবহার’ বিষয়ক জরিপে এ তথ্য উঠে এসেছে।

জরিপ অনুযায়ী, দেশে বর্তমানে প্রায় ৯০ শতাংশ মানুষ মোবাইল ফোন ব্যবহার করেন। এর মধ্যে স্মার্টফোন ব্যবহারকারীর হার প্রায় ৭৩ শতাংশ।

তবে ইন্টারনেট ব্যবহারে এখনো বড় একটি অংশ পিছিয়ে রয়েছে, বিশেষ করে নারীদের মধ্যে এই ব্যবধান বেশি। বিবিএস জানায়, দেশে একক ইন্টারনেট ব্যবহারকারীর হার মোট জনসংখ্যার ৫৮ দশমিক ৪ শতাংশ, যা সংখ্যায় প্রায় ৭ কোটি ৬ লাখ মানুষ।

অন্যদিকে আন্তর্জাতিক পরিসংখ্যানেও ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। জাতিসংঘের আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আইটিইউ) ও গ্লোবাল ডিজিটাল ইনসাইটের তথ্য অনুযায়ী, বিশ্বে ইন্টারনেট ব্যবহারের সূচকে বাংলাদেশের অবস্থান ১০০ দেশের পরেও। দক্ষিণ এশিয়ার অনেক দেশের তুলনায়ও এ খাতে পিছিয়ে রয়েছে দেশটি।

আরও

স্মার্টফোনে আসক্তি শিশুর স্মৃতিশক্তি দুর্বল করে

প্রযুক্তি

স্মার্টফোনে আসক্তি শিশুর স্মৃতিশক্তি দুর্বল করে

শিশুর খুব কম বয়সে অতিরিক্ত স্মার্টফোন বা অন্যান্য স্ক্রিনযুক্ত ডিভাইস ব্যবহারের প্রভাব দীর্ঘমেয়াদে পড়তে পারে। নতুন এক গব...

২০২৬-০৮-৩০ ০১:৪৬

যাচাইয়ের চেয়ে এআইয়ের ওপর অন্ধ আস্থা বাড়ছে, সতর্ক করল ক্যাসপারস্কি

প্রযুক্তি

যাচাইয়ের চেয়ে এআইয়ের ওপর অন্ধ আস্থা বাড়ছে, সতর্ক করল ক্যাসপারস্কি

এআই এজেন্টের দ্রুত বিকাশ এবং কাজের গতি ও উৎপাদনশীলতাকে অগ্রাধিকার দেওয়ার প্রবণতা নতুন ধরনের সাইবার নিরাপত্তা ঝুঁকি তৈরি...

২০২৬-০৮-২৫ ১৭:২৭

ফেসবুকে ‘অরিজিনাল কনটেন্ট’ বলতে কী বোঝায়?

প্রযুক্তি

ফেসবুকে ‘অরিজিনাল কনটেন্ট’ বলতে কী বোঝায়?

ফেসবুকে কনটেন্ট নির্মাতাদের জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। প্ল্যাটফর্মটি এখন অরিজিনাল বা মৌলিক কনটেন্টকে আগের চেয়ে বে...

২০২৬-০৮-২০ ০৮:৩০

এআই নির্ভর হচ্ছে সাইবার হামলা, নিরাপত্তাতেও এআই ব্যবহারের পরামর্শ ক্যাসপারস্কির

প্রযুক্তি

এআই নির্ভর হচ্ছে সাইবার হামলা, নিরাপত্তাতেও এআই ব্যবহারের পরামর্শ ক্যাসপারস্কির

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও দ্রুতগতির কানেক্টিভিটি ব্যবসার ধরন বদলে দেওয়ার পাশাপাশি সাইবার হামলার কৌশলও দ্রুত পরিবর্তন ক...

২০২৬-০৮-১৬ ১৯:১৫