সোমবার, ২৫ মে ২০২৬ ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

মন্ত্রিসভার ৬২ শতাংশ সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে : মাহাদী আমিন

মন্ত্রিসভার ৬২ শতাংশ সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে : মাহাদী আমিন

সরকারের একশ দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় নেওয়া ৬০টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়িত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদী আমিন।

সোমবার (২৫ মে) বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে করবী সভা কক্ষে এক সংবাদ সম্মেলনে সরকারের একশ দিনের কার্যক্রমের পরিসংখ্যান তুলে ধরতে গিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র এই তথ্য দেন।

তিনি বলেন, সরকার একদিকে মানবাধিকার, বাকস্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে, যার প্রতিফলন গত ১০০ দিনের উদার ও সহিষ্ণুতার নতুন মানদণ্ডে বারবার প্রতীয়মান হয়েছে। অন্যদিকে বাকস্বাধীনতার নামে অপপ্রচার, বিদ্বেষ বা বিষোদগারের যে রাজনীতি একটি গোষ্ঠীর অপকৌশলে পরিণত হয়েছে, সেই চর্চা গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক।

সরকারের বিভিন্ন কার্যক্রমের সফলতা তুলে ধরে মাহদী আমিন বলেন, ‘জনগণের বিপুল ম্যান্ডেট নিয়ে গঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের মাত্র একশ দিনের পথচলায় দেশের নানা ক্ষেত্রে দৃশ্যমান, সুস্পষ্ট ও উল্লেখযোগ্য অগ্রগতি পরিলক্ষিত হয়েছে। একইসঙ্গে জনমনে সৃষ্টি হয়েছে ক্ষমতায়ন, আশা-আকাঙ্ক্ষা ও প্রত্যাশার এক নতুন, দৃঢ় ও ইতিবাচক মেলবন্ধন।

গৃহীত বহুমুখী ও সময়োপযোগী পদক্ষেপের ফলে জনজীবনে স্বস্তি ও শৃঙ্খলা ফিরে এসেছে উল্লেখ করে তিনি বলেন, সরকারের রূপকল্পে দেশের ২০ কোটি মানুষ যদি একসঙ্গে কাজ করে, তরুণ ও নারীরা যদি ক্ষমতায়িত হন, ইনশাআল্লাহ বাংলাদেশকে আমরা অবশ্যই একটি মর্যাদাশীল ও স্বনির্ভর রাষ্ট্রে পরিণত করতে সক্ষম হবো।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই মুখপাত্র বলেন, নির্বাচিত সরকার বিশ্বাস করে, গণতন্ত্র সুসংহত করার পাশাপাশি রাষ্ট্রের দায়িত্ব হলো এমন নীতিগত সহায়তা প্রদান করা, যেখানে দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিক বৈষম্যহীনভাবে মেধা ও যোগ্যতার ভিত্তিতে সমান সুযোগ পান এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রায় অবদান রাখতে পারেন।

জুলাই গণঅভ্যুত্থান এবং ১৬ বছরের গণতান্ত্রিক পথচলায় শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই গণতান্ত্রিক বাংলাদেশে জনগণের প্রত্যাশা পূরণে প্রধানমন্ত্রী তারেক রহমান অঙ্গীকারবদ্ধ উল্লেখ করে তিনি বলেন, ২০ কোটি মানুষের ৪০ কোটি হাত-এই সম্মিলিত শক্তিই দেশের অগ্রগতির মূল ভিত্তি। এই কারণে প্রধানমন্ত্রী বলেন, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।

১২ ফেব্রুয়ারির এয়োদশ সংসদ নির্বাচনের ভোটে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পরে দলটির চেয়ারম্যান তারেক রহমান ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।

একশ দিনে অনেক মানুষের সমস্যার সমাধান হয়েছে উল্লেখ করে মাহাদী আমিন বলেন, প্রথম একশ দিনে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রধানমন্ত্রী দ্রুত দৃশ্যমান এবং কার্যকরী বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছেন, খুব স্বল্প সময়ে তাতে মানুষের ভাগ্যের পরিবর্তন হচ্ছে, সমস্যার সমাধান হচ্ছে। খেটে খাওয়া প্রান্তিক তৃণমূলের মানুষ আরো বেশি স্বাবলম্বী স্বনির্ভর হয়ে উঠছেন।

হামের টিকা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আপনারা এরইমধ্যে দেখেছেন যে, হামের টিকা বিদেশ থেকে নিয়ে এসেছি এবং গত তিন মাসে প্রায় শতভাগ শিশুকে হামের টিকা নিশ্চিত করা হয়েছে। অ্যাজ অ্যা ফরওয়ার্ড লুকিং গভর্নমেন্ট আমরা নিশ্চিত করতে চাচ্ছি ভবিষ্যতে যেন আর কখনো এ বিষয়টা না ঘটে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সবাই মিলে যেন হাম থেকে শিশুদেরকে রক্ষা করতে পারি সেই চেষ্টা করছি। এ লক্ষ্যে সব শিশুর জন্য দ্রুত টিকা দেওয়া নিশ্চিত করার লক্ষ্যে সব ধরনের প্রচেষ্টা চলছে। আমরা এতটুকু কথা দিতে পারি ইনশাআল্লাহ সামনের দিনগুলোতে বা অন্য যেকোন রোগ থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কীভাবে সুরক্ষিত রাখা যায়, কীভাবে প্রতিটি পরিবারের নিশ্চয়তা নিরাপত্তা আমরা নিশ্চিত করতে পারি সেগুলো নিয়ে আমাদের অগ্রাধিকার ভিত্তিতে কাজ চলমান রয়েছে।

অপতথ্যে চরিত্র হনন প্রসঙ্গে মাহাদী আমিন বলে, ঐতিহ্যগতভাবে শহীদ প্রেসি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় প্রতিটি নির্বাচিত বিএনপি সরকার কিন্তু সর্বোচ্চ বাকস্বাধীনতা নিশ্চিত করেছিল। সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিএনপি সরকারও কিন্তু বাকস্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েছে। দুঃখজনক হলেও সত্য অনেকেই সে বাকস্বাধীনতাকে অপব্যবহার করছে। আপনি যেটা বললেন, অশালীন আচরণ করা, সংবেদনশীলভাবে অপপ্রচার করা কিংবা চরিত্র হনন করা সুনির্দিষ্টভাবে এগুলো কখনোই বাক স্বাধীনতার অন্তর্ভুক্ত হওয়া উচিত না।

মাহাদী আমিন বলেন, একটি স্বচ্ছ এবং জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থার অংশ হিসেবে জনগণের অধিকার এবং স্বাধীনতা যদি আমাদের সুরক্ষিত রাখতে হয়; সেটি যেমন শারীরিকভাবে প্রয়োজন সেটি যেমন বাস্তব জীবনে প্রয়োজন, সাইবার স্পেস বা অনলাইনেও কিন্তু সরকারের দায়িত্ব প্রত্যেককে সুরক্ষা দেওয়া। সেটি নিয়ে আমরা কাজ করছি। ইনশাল্লাহ সামনের দিনগুলোতে আমরা দেখব যতটা সম্ভব কীভাবে প্রতিটি মানুষের মর্যাদা, সম্মানকে অক্ষুণ্ন রাখা যায়, কীভাবে যারা এ ধরনের বিভিন্ন ধরনের অপপ্রচার এবং লিপ্ত তাদেরকে কীভাবে বাকস্বাধীনতা হরণ করা যেভাবে তারা করছেন, সেখান থেকে একটা প্রক্রিয়ার ভেতর আনা যায় সেগুলো হয়ত সামনের দিনগুলোতে কাজ করা হবে।

বাকস্বাধীনতার নামে অপপ্রচার রোধে আইনি সংস্কারের অংশীজনের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই মুখপাত্র বলেন, বাকস্বাধীনতা নামে যে অপপ্রচার করছে এটা নিয়ে তো আমরা সবাই কমবেশি অবহিত রয়েছি। এর জন্য স্বাভাবিকভাবে কিছু আইনি সংস্কারের প্রয়োজন রয়েছে। এগুলো নিয়ে হয়তো সামনের দিনগুলোতে অংশীজনদের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে সমন্বিত একটি সিদ্ধান্ত নেওয়া হবে।

সাগর-রুনি হত্যার বিচার সরকারের অগ্রাধিকার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই মুখপাত্র বলেন, এই নিয়ে প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে কথা বলেছেন। আমরাও গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের সুরক্ষার অংশ হিসেবে এটিকে বড় বাধা হিসেবে দেখছি। সুনির্দিষ্টভাবে তথ্য আমার কাছে নেই। যারা আইন মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট তাদের কাছে সুনির্দিষ্ট তথ্য আছে।

তিনি বলেন, সরকারের অংশীদার হিসেবে আমরা সবাই মনে করি, অবশ্যই সাগর-রুনি হত্যার বিচার হওয়া উচিত। এটা আমাদের অগ্রাধিকার। এটা আমরা নির্বাচনের সময়েও বলেছি, এখনো বলছি। আমার ধারণা সামনের দিনগুলো এখানে দৃশ্যমান অগ্রগতি নিশ্চয়ই আপনারা দেখতে পারবেন।

ঈদযাত্রায় প্রাণহানি প্রসঙ্গে মাহদী আমিন বলেন, যেকোনো মৃত্যুই তো অত্যন্ত দুঃখজনক। দায়িত্বশীল সরকার হিসেবে আমাদের সর্বোচ্চ প্রাধান্যই থাকবে যেন নিরাপদ সুরক্ষিতভাবে আমাদের মানুষ যার যার এলাকায় ফেরত যেতে পারেন, পরিবারের সঙ্গে ঈদটা মুক্তভাবে পালন করতে পারেন।

তিনি বলেন, এবার ট্রেনের সংখ্যা বাড়ানো হচ্ছে, বগির সংখ্যা নারীদের জন্য আলাদাভাবে বাড়ানো হচ্ছে। উদ্যোগ নেওয়া হচ্ছে কীভাবে আমরা বাস এবং ট্রেনের শিডিউলগুলো ম্যানেজ করতে পারি। যে টাইমগুলো আছে সেগুলোকে অ্যাডজাস্ট করার কোনো সুযোগ আছে কিনা? যেখান থেকে ছেড়ে যাচ্ছে সেখানে কি নিরাপত্তা বেষ্টনী বাড়ানোর সুযোগ আছে কিনা? অবশ্যই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে নিরাপত্তা এবং সুরক্ষা এবং আমরা দৃঢ়ভাবে আশাবাদী ঈদ তো আরো কয়েকটা দিন আছে-এর মাঝে ইনশাআল্লাহ অবস্থা দৃশ্যমান উন্নতি আপনাদের চোখে পড়বে।

এছাড়াও ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা, অর্থনৈতিক খাত, ব্যাংকিং ও সামগ্রিক রাষ্ট্র কাঠামোর সংস্কারের মাধ্যমে শৃঙ্খলা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার জন্য, দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর বার্তা পৌঁছে দিতে বহুল আলোচিত এস আলম গ্রুপের ৪ হাজার ২৬৪ কোটি টাকার স্থাবর সম্পদ সফলভাবে জব্দ করা, সফলভাবে ৯০ দশমিক ৬৬ মিলিয়ন ডলারের বৈদেশিক ঋণ পরিশোধ করা, বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে ১০টি দেশের মধ্যে ৩টি দেশের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত এবং বাকি দেশগুলোর সঙ্গে চুক্তির প্রক্রিয়া চূড়ান্ত পর্যায় নিয়ে আসা, সর্বোচ্চ রেমিট্যান্স, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি এবং রপ্তানি আয়ের ইতিবাচক প্রবৃদ্ধি, প্রায় দুই লাখ ফ্রিল্যান্সারকে রাষ্ট্রীয় পরিচয়পত্র দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়াও বন্ধ কলকারখানা পুনরায় চালুর উদ্যোগ, সংসদ কার্যকর করা, জ্বালানি সাশ্রয় ও পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থার অংশ হিসেবে ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ গ্রহণ প্রভৃতি পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনির সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এস এ এম মাহফুজুর রহমান, ডেপুটি প্রেস সেক্রেটারি মোস্তফা জুলফিকার হাসান, মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ), শাহাদাৎ হোসেন স্বাধীনসহ প্রেস উইংয়ের অন্যান্য সদস্যরা।

আরও

মেট্রোরেলে প্রবীণ ও প্রতিবন্ধীদের ২৫ শতাংশ ভাড়া ছাড় চালু

জাতীয়

মেট্রোরেলে প্রবীণ ও প্রতিবন্ধীদের ২৫ শতাংশ ভাড়া ছাড় চালু

দেশের প্রথম মেট্রোরেল এমআরটি লাইন-৬–এ প্রবীণ ও প্রতিবন্ধী যাত্রীদের জন্য বিশেষ ভাড়া ছাড় কার্যকর করা হয়েছে। এখন থেকে ৬৫ ব...

২০২৬-০৫-২৫ ১৩:১৫

দুপুর গড়াতেই মহাখালী বাসস্ট্যান্ডে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ

জাতীয়

দুপুর গড়াতেই মহাখালী বাসস্ট্যান্ডে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ

সরকারি ছুটি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। ঈদকে কেন্দ্র করে রাজধানীর মহাখালী বাসস্ট্যান্...

২০২৬-০৫-২৫ ১৩:১৩

বাংলাদেশ বেতারের সেই ‘ড্রেস কোড’ সংক্রান্ত অফিস আদেশ বাতিল

জাতীয়

বাংলাদেশ বেতারের সেই ‘ড্রেস কোড’ সংক্রান্ত অফিস আদেশ বাতিল

সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে তীব্র সমালোচনার মুখে অবশেষে সংবাদ উপস্থাপকদের পোশাক পরিধান সংক্রান্ত বিতর্কিত ‘ড্রে...

২০২৬-০৫-২৫ ১১:২৭

কমলাপুর রেল স্টেশনে উপচে পড়া ভিড়, পাঁচ ট্রেন বিলম্বে যাত্রী ভোগান্তি

জাতীয়

কমলাপুর রেল স্টেশনে উপচে পড়া ভিড়, পাঁচ ট্রেন বিলম্বে যাত্রী ভোগান্তি

পবিত্র ঈদুল আজহার ছুটির প্রথম ও ট্রেন যাত্রার তৃতীয় দিনে রাজধানীর ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) ঘরমুখো মানুষের উপচে পড...

২০২৬-০৫-২৫ ১১:০৮

সায়েদাবাদে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়, বাড়তি ভাড়ার অভিযোগ

জাতীয়

সায়েদাবাদে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়, বাড়তি ভাড়ার অভিযোগ

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীর সায়েদাবাদ ও যাত্রাবাড়ী বাস টার্মিনালে সকাল থেকেই শুরু হয়েছে ঘরমুখো মানুষের উপচ...

২০২৬-০৫-২৫ ১০:২৫