শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

রাজনীতি

মন্ত্রী হওয়ার পর আর্থিকভাবে কষ্টে আছি: সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন

মন্ত্রী হওয়ার পর আর্থিকভাবে কষ্টে আছি: সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন

সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, মন্ত্রী হওয়ার আগে তিনি আর্থিকভাবে বেশি স্বাবলম্বী ছিলেন, কিন্তু মন্ত্রী হওয়ার পর এখন তিনি অর্থনৈতিকভাবে অনেক কষ্টে আছেন।

বৃহস্পতিবার (২৭ মে) দিনাজপুরের হাকিমপুর উপজেলা উপজেলা পরিষদ মিলনায়তনে দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, মন্ত্রিত্বকে অনেকেই লোভনীয় বিষয় মনে করলেও বাস্তবে এটি অত্যন্ত কঠিন দায়িত্ব। তিনি দাবি করেন, বর্তমান দায়িত্ব নেওয়ার পর জীবন আরও ব্যস্ত ও চাপপূর্ণ হয়ে উঠেছে।

তিনি আরও বলেন, প্রতিদিন ফজরের নামাজের পর সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাজ করতে হয়, ফলে ব্যক্তিগত সময় খুবই সীমিত। সংসার চালানো কঠিন হয়ে পড়ায় তিনি আবার আংশিকভাবে রোগী দেখা শুরু করেছেন বলেও জানান।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরও

ফ্যাসিবাদীদের আর কোনোদিন রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজনীতি

ফ্যাসিবাদীদের আর কোনোদিন রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ফ্যাসিবাদী শক্তিকে আর কোনোদিন বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দ...

২০২৬-০৯-২৬ ২০:২৯

অনলাইনে হুংকার নয়, সাহস থাকলে দেশে এসে বিচারের মুখোমুখি হোন: ইয়াসের খান

রাজনীতি

অনলাইনে হুংকার নয়, সাহস থাকলে দেশে এসে বিচারের মুখোমুখি হোন: ইয়াসের খান

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে অনলাইনে বক্তব্য না দিয়ে সাহস থাকলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জ...

২০২৬-০৯-২৬ ২০:২০

চাঁদাবাজ-দখলবাজদের বিষদাঁত উপড়ে ফেলতে বললেন চরমোনাই পীর

রাজনীতি

চাঁদাবাজ-দখলবাজদের বিষদাঁত উপড়ে ফেলতে বললেন চরমোনাই পীর

চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দখলবাজদের ‘বিষদাঁত উপড়ে ফেলার’ আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফত...

২০২৬-০৯-২৫ ২০:৫৫

দেশবিরোধী শক্তির কোনো অবস্থান নেই’: রিজভী

রাজনীতি

দেশবিরোধী শক্তির কোনো অবস্থান নেই’: রিজভী

দেশে দেশবিরোধী, গণতন্ত্রবিরোধী এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী শক্তির কোনো অবস্থান নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ...

২০২৬-০৯-২৫ ১৫:৩৭