বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

মেসি-কেইনের লড়াইয়ে কারা হবেন ম্যাচের এক্স-ফ্যাক্টর!

মেসি-কেইনের লড়াইয়ে কারা হবেন ম্যাচের এক্স-ফ্যাক্টর!

হ্যারি কেইন নাকি লিওনেল মেসি, জ্যুড বেলিংহ্যাম নাকি এনজো ফার্নান্দেজ— ইংল্যান্ড বনাম আর্জেন্টিনার সেমিফাইনালে মাঠের ভেতরেও আছে অন্য লড়াই। শুধু গোল স্কোরিং নয়, মাঝ মাঠের কৌশলেই বদলে যেতে পারে বিগ ম্যাচের চিত্র। দু'দলের কারা হয়ে উঠতে পারেন পুরো ম্যাচের এক্স-ফ্যাক্টর।

আরও একবার কি দেখা যাবে মেসির জাদুকরী মুহূর্ত। বিশ্বকাপে নিশ্চিতভাবেই নিজের শেষ দুই ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছেন সর্বকালের সেরা এই তারকা। আর্জেন্টিনাকে চলতি বিশ্বকাপে যতটা ভুগতে হয়েছে প্রতিপক্ষের সামনে, মেসিকে দেখা গেছে ততটাই উজ্জ্বল। চলতি বিশ্বকাপে আট গোল এবং দুই অ্যাসিস্ট। আসরে সবচেয়ে বেশি ২১ সুযোগ তৈরি করেছেন।

ক্লাসিকাল নাম্বার টেন, উইঙ্গার কিংবা স্ট্রাইকার। সবখানেই ছিলেন অপ্রতিরোধ্য। লিওনেল মেসিকে বৃত্তের কেন্দ্র ভেবে আরও একবার আর্জেন্টিনা আবর্তিত হবে, সেটাই অনুমেয়।

তবে মেসি যদি হন আর্জেন্টিনা নামের জাহাজের নাবিক, তবে তার ফার্স্টমেট হতে পারেন এনজো ফার্নান্দেজ। বিশ্বকাপে এখন পর্যন্ত এক গোল পেলেও বক্স-টু-বক্স মিডফিল্ডার হিসেবে খেলেছেন দারুণ ছন্দে। আসরে এখন পর্যন্ত ৯৩ শতাংশের বেশি সফল পাস দিয়েছেন।

লংপাস কিংবা ক্রসের দিক থেকেও আর্জেন্টাইন মিডফিল্ডে সবচেয়ে বেশি এগিয়ে তিনিই। সেই সঙ্গে প্রায় ৪৫ শতাংশের বেশি ডুয়েল জিতে রক্ষণেও দলকে দারুণ সাহায্য করছেন চেলসিতে খেলা এই মিডফিল্ডার।

তবে মাঝমাঠের লড়াইয়ে এনজোর চেয়ে ঢের এগিয়ে ইংল্যান্ডের জ্যুড বেলিংহাম। ম্যারাডোনার পর দ্বিতীয় ফুটবলার হিসেবে নকআউটে পরপর দুই ম্যাচে পেয়েছেন জোড়া গোল। চলতি আসরে ৬ ম্যাচে ৬ গোলের সঙ্গে আছে এক অ্যাসিস্ট। সেই সঙ্গে ১৩ ট্যাকেলসহ ২১ ডিফেন্সিভ কন্ট্রিবিউশন বেলিংহামকে পরিণত করেছে ইংলিশ দুর্গের সবচেয়ে বড় প্রহরী হিসেবে।

এর সঙ্গে বাড়তি হিসেবে আছেন হ্যারি কেইন। ইংলিশ অধিনায়ক এবারের মৌসুমে সবমিলিয়ে করেছেন ৭১ গোল। বিশ্বকাপেও আছে ৬ গোল। স্বাভাবিকভাবেই আর্জেন্টাইন ডিফেন্সকে পরীক্ষায় ফেলবেন তিনি।

তবে এই লড়াইয়ে এক্স-ফ্যাক্টর হতে পারেন অ্যান্থনি গর্ডন। ফর্মের তুঙ্গে থাকা গর্ডন গোল না পেলেও করেছেন তিন অ্যাসিস্ট। গোলের সুযোগ তৈরি করেছেন ৬টি। বিশ্বকাপের বিগ ম্যাচে আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ করতে গর্ডন-বেলিংহাম বা কেইনরাই হতে পারেন যথেষ্ট।

আরও

ইংল্যান্ডকে হারাতে ‘বরফবন্দি’ কেইন, আর্জেন্টিনা সমর্থকদের যত কাণ্ড

খেলাধুলা

ইংল্যান্ডকে হারাতে ‘বরফবন্দি’ কেইন, আর্জেন্টিনা সমর্থকদের যত কাণ্ড

সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে আর্জেন্টিনা শিবিরে বইছে উত্তেজনার হাওয়া। মাঠে লিওনেল মেসিদের লড়াইয়ের পাশাপ...

২০২৬-০৭-১৫ ০৮:৪২

এমবাপ্পেকে থামিয়ে ১৬ বছর পর বিশ্বকাপ ফাইনালে স্পেন

খেলাধুলা

এমবাপ্পেকে থামিয়ে ১৬ বছর পর বিশ্বকাপ ফাইনালে স্পেন

স্পেনের সামনে ফ্রান্সের তারকাবহুল আক্রমণভাগও থমকে গেল। কৌশল, নিয়ন্ত্রণ ও রক্ষণশক্তির দারুণ সমন্বয়ে বিশ্বকাপের অন্যতম ফেব...

২০২৬-০৭-১৫ ০৪:০০

সাবেক প্রধানমন্ত্রীর বিতর্কিত মন্তব্য এড়িয়ে ঐক্যের বার্তা দিলেন ইয়ামাল

খেলাধুলা

স্পেন-ফ্রান্স সেমিফাইনাল সাবেক প্রধানমন্ত্রীর বিতর্কিত মন্তব্য এড়িয়ে ঐক্যের বার্তা দিলেন ইয়ামাল

ফুটবলের বিশ্বসেরা বেছে নিতে আর মাত্র কয়েকটি দিনের অপেক্ষা। ৪৮ দলের এই প্রতিযোগিতায় এখন কেবল চারটি দল টিকে আছে। যাদের দ্ব...

২০২৬-০৭-১৪ ০৯:০৩

আর্জেন্টিনাকে সুবিধা দিচ্ছে রেফারি: মেলো

খেলাধুলা

আর্জেন্টিনাকে সুবিধা দিচ্ছে রেফারি: মেলো

চলমান বিশ্বকাপে আর্জেন্টিনাকে রেফারিরা বাড়তি সুবিধা দিচ্ছেন বলে বিস্ফোরক অভিযোগ করেছেন ব্রাজিলের সাবেক ফুটবলার ফেলিপে মে...

২০২৬-০৭-১৩ ২১:৫১