বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মেহেরপুরের বুড়িপোতা সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

মেহেরপুরের বুড়িপোতা সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা বিওপি সীমান্তের খালপাড়া এলাকা দিয়ে চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (১৯ জুন) ভোরে সীমান্তের শূন্যরেখা সংলগ্ন আন্তর্জাতিক সীমানা পিলার ১১৬-এর কাছে ভারতের অভ্যন্তরে চারজন ব্যক্তিকে অবস্থান করতে দেখেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে সীমান্তের ওপারে সন্দেহজনকভাবে চারজনকে ঘোরাফেরা করতে দেখা যায়। বিষয়টি জানাজানি হলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা সতর্ক অবস্থান গ্রহণ করে এবং সম্ভাব্য পুশইন ঠেকাতে সীমান্তে নজরদারি জোরদার করে। বিজিবির কঠোর অবস্থানের কারণে ওই চারজন বাংলাদেশে প্রবেশ করতে পারেননি বলে জানা গেছে।

স্থানীয়দের দাবি, ঠেলে দেওয়ার চেষ্টা করা ব্যক্তিদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন। তবে তাদের পরিচয়, জাতীয়তা কিংবা কোথা থেকে আনা হয়েছে সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। বিজিবির বাধার পর তারা বর্তমানে কোথায় অবস্থান করছেন, সেটিও নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে সীমান্ত এলাকায় সম্ভাব্য পুশইনের আশঙ্কায় বিজিবির পাশাপাশি স্থানীয় গ্রামবাসীরাও শূন্যরেখার কাছাকাছি অবস্থান নিয়ে সতর্ক নজরদারি চালিয়ে যাচ্ছেন।

জানা গেছে, সীমান্তের বিপরীতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদীয়া জেলার তেহট্ট থানার নাটনা বিএসএফ ক্যাম্প অবস্থিত। স্থানীয়দের ধারণা, ওই ক্যাম্পের আওতাধীন এলাকা থেকেই চারজনকে সীমান্তে নিয়ে আসা হয়েছিল।

সীমান্তে সাম্প্রতিক সময়ে পুশইনের একাধিক ঘটনার প্রেক্ষাপটে নতুন এই ঘটনাটি উদ্বেগ সৃষ্টি করেছে। 

৬  বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা বিওপি সীমান্তের খালপাড়া এলাকা দিয়ে চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা প্রতিরোধ করেছে বিজিবি। কোন অবৈধ পুশইন বা অনুপ্রবেশ বিজিবি হতে দেবে না। এজন্য কঠোর অবস্থায় রয়েছে বিজিবি।

আরও

রাঙ্গামাটির কাপ্তাইয়ে নারী হত্যা মামলায় একমাত্র আসামি যুবকের ফাঁসি দন্ড

সারা দেশ

রাঙ্গামাটির কাপ্তাইয়ে নারী হত্যা মামলায় একমাত্র আসামি যুবকের ফাঁসি দন্ড

রাঙ্গামাটির কাপ্তাইয়ে হাসিনা বেগম ওরফে সুমি হত্যা মামলায় মূল অভিযুক্ত মোহাম্মদ মাহিবুর কামাল প্রকাশ মোহিবুল্লাহকে মৃত্যু...

২০২৬-১০-০৬ ১৮:৫৬

মাদক না ছাড়লে বাড়িতে টাঙানো হবে ‘এখানে সুলভ মূল্যে মাদক বিক্রি হয়’ ব্যানার

সারা দেশ

মাদক না ছাড়লে বাড়িতে টাঙানো হবে ‘এখানে সুলভ মূল্যে মাদক বিক্রি হয়’ ব্যানার

চট্টগ্রামের মীরসরাইয়ে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশে মাদকসেবীদের মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার আহ্বান জানানো হয়েছে। একই...

২০২৬-১০-০৬ ১৮:৫৪

রাঙ্গামাটির কাপ্তাইয়ে নারী হত্যা মামলায় একমাত্র আসামি যুবকের ফাঁসি দন্ড

সারা দেশ

রাঙ্গামাটির কাপ্তাইয়ে নারী হত্যা মামলায় একমাত্র আসামি যুবকের ফাঁসি দন্ড

রাঙ্গামাটির কাপ্তাইয়ে হাসিনা বেগম ওরফে সুমি হত্যা মামলায় মূল অভিযুক্ত মোহাম্মদ মাহিবুর কামাল প্রকাশ মোহিবুল্লাহকে মৃত্যু...

২০২৬-১০-০৬ ১৮:৫৩

হত্যাকাণ্ডের জেরে ৫০ বাড়িতে ভাঙচুর-লুটপাট, বাড়িছাড়া নারী-শিশু, নিরীহ মানুষের নামে মামলা

সারা দেশ

হত্যাকাণ্ডের জেরে ৫০ বাড়িতে ভাঙচুর-লুটপাট, বাড়িছাড়া নারী-শিশু, নিরীহ মানুষের নামে মামলা

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে মিরচাঁন সরদার হত্যাকাণ্ডের পর প্রতিপক্ষের লোকজন মধ্যযুগ...

২০২৬-১০-০৬ ১৮:৫২

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

সারা দেশ

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

নড়াইলের নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের দেবদুন গ্রামে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে (৩৮) কুপিয়ে হত্যা করা হয়েছে।...

২০২৬-১০-০৬ ১৮:৫১

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এসিল্যান্ডের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

সারা দেশ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এসিল্যান্ডের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ না দিলে কাজ না করা এবং অনিয়ম-দুর্ন...

২০২৬-১০-০৬ ১৮:৩২