মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বিধবা নারীর সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতার এ কেমন কাণ্ড

বিধবা নারীর সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতার এ কেমন কাণ্ড

রংপুরের পীরগঞ্জ উপজেলার এক বিধবা নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন শারীরিক সম্পর্ক স্থাপন, বিপুল পরিমাণ অর্থ ও স্বর্ণালংকার আত্মসাৎ এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যবসায়ী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। ন্যায়বিচারের দাবিতে গত বৃহস্পতিবার পীরগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ওই নারী।

আজ বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর ৩টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মোছা. শারমিন আক্তার সুমী অভিযোগ করেন, স্বামীর মৃত্যুর পর তার একাকীত্বের সুযোগ নেন চতরা ইউনিয়নের অনন্তপুর (নাদনপাড়া) এলাকার ব্যবসায়ী ও চতরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া। জিয়া তাকে বিয়ের প্রলোভন দেখালে একপর্যায়ে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করা হয় বলে দাবি করেন তিনি।

অভিযোগে আরও বলা হয়, অভিযুক্ত জিয়া ব্যবসায়িক প্রয়োজনের কথা বলে ভুক্তভোগীর কাছ থেকে নগদ প্রায় ২২ লাখ টাকা এবং আনুমানিক ৪ ভরি স্বর্ণালংকার হাতিয়ে নেন। বিয়ের আশ্বাস দিয়ে গাইবান্ধা জজ কোর্টে এফিডেভিট করানো হলেও পরবর্তীতে কোনো বৈধ বিয়ে নিবন্ধন কিংবা সামাজিক স্বীকৃতি দেওয়া হয়নি।

ভুক্তভোগী নারী দাবি করেন, বিয়ের জন্য চাপ দিলে জিয়া চতরাহাটে অবস্থিত তার ব্যবসাপ্রতিষ্ঠান 'সুমাইয়া বস্ত্র বিতান'-এ স্থানীয় কওমি মাদ্রাসার হাফেজ শরিফুল ইসলামকে দিয়ে কনেপক্ষের অনুপস্থিতিতে, ইসলামি শরিয়াহ মোতাবেক ২০ লাখ টাকা দেনমোহর ধার্য করে গভীর রাতে বিয়ে পড়ান। এরপর ব্যবসা শেষে দোকান বন্ধ করে তিনি অধিকাংশ রাত আমার বাড়িতেই যাপন করতেন।

তিনি আরও জানান, পরবর্তীতে পূর্ণাঙ্গ সামাজিক স্বীকৃতির দাবি জানালে অভিযুক্ত জিয়া তার সঙ্গে সম্পর্কের কথা সম্পূর্ণ অস্বীকার করেন এবং বিভিন্নভাবে হুমকি-ধমকি দিতে থাকেন। গত ২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সুমী অনন্তপুর নাদনপাড়ায় জিয়াউর রহমানের বসতবাড়িতে গেলে তার পরিবারের লোকজন তাকে মারধর করে তাড়িয়ে দেয়। এরপর গত ৩১ জানুয়ারি ২০২৬ তারিখে বাজার থেকে বাড়ি ফেরার পথে জিয়া ও তার লোকজন সুমীকে জোরপূর্বক চতরাহাটের ওই কাপড়ের দোকানে তুলে নিয়ে যায়। সেখানে বেশ কিছু সাদা কাগজ ও সাদা স্ট্যাম্পে জোরপূর্বক তার স্বাক্ষর নেওয়া হয় এবং এরপর তাকে দোকান থেকে বের করে দেওয়া হয়। এমনকি তার চরিত্রহননের উদ্দেশ্যে বিভিন্ন কুরুচিপূর্ণ বক্তব্য ও অপপ্রচার চালানো হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী জানান, এ বিষয়ে গত ২ জুন ২০২৬ তারিখে তিনি পীরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে অভিযোগের পরও ন্যায়বিচার না পাওয়ায় এবং সামাজিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করায় গ্লানি সহ্য করতে না পেরে গত ১৪ জুন তিনি বিষপান করেন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে তিনি সাংবাদিকদের সামনে উপস্থিত হন।

ভুক্তভোগী নারী অভিযুক্ত জিয়াউর রহমান জিয়ার বিরুদ্ধে প্রতারণা, মানহানি ও নারীর প্রতি সহিংসতার অভিযোগে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আরও

রাঙ্গুনিয়ায় জিয়াউর রহমানের প্রথম সমাধিতে মুক্তিযুদ্ধমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শ্রদ্ধা

সারা দেশ

রাঙ্গুনিয়ায় জিয়াউর রহমানের প্রথম সমাধিতে মুক্তিযুদ্ধমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শ্রদ্ধা

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার জিয়া নগরের (পোমরা) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধির স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ...

২০২৬-১০-১৩ ১৩:৫৯

চুরির অপবাদে মৃত্যু, ২৪ ঘণ্টায় প্রধান আসামি গ্রেফতার

সারা দেশ

চুরির অপবাদে মৃত্যু, ২৪ ঘণ্টায় প্রধান আসামি গ্রেফতার

ঝালাই মেশিন চুরির অপবাদ, ২০ হাজার টাকা জরিমানার দাবি, এরপর মারধর ও নির্যাতন—শেষ পর্যন্ত প্রাণ হারালেন ইটভাটার শ্রমিক রিপ...

২০২৬-১০-১২ ১৯:৩০

ফেনী সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে জব্দকৃত বিপুল সংখ্যক গরু প্রকাশ্য নিলামে বিক্রি

সারা দেশ

ফেনী সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে জব্দকৃত বিপুল সংখ্যক গরু প্রকাশ্য নিলামে বিক্রি

ফেনী জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক চোরাচালান বিরোধী অভিযানে উদ্ধার ও জব্দ করা বিপুল...

২০২৬-১০-১২ ১৯:২৯

ভিডব্লিউবি কার্ডে টাকা নেওয়া সচিবকে কারণ দর্শানোর নোটিশ

সারা দেশ

ভিডব্লিউবি কার্ডে টাকা নেওয়া সচিবকে কারণ দর্শানোর নোটিশ

বরগুনার তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির কার্ড বিতরণে উপকারভোগীদের কাছ থেকে...

২০২৬-১০-১২ ১৯:২৯

পঞ্চগড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমে অবহিত করন সভা

সারা দেশ

পঞ্চগড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমে অবহিত করন সভা

নারীর ক্ষমতায়ন, অধিকার, মর্যাদা ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে দেশব্যাপী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়ন...

২০২৬-১০-১২ ১৯:২৮

বগুড়ায় ‘সুইট গ্রুপের’ কথিত প্রধানসহ গ্রেপ্তার ২

সারা দেশ

বগুড়ায় ‘সুইট গ্রুপের’ কথিত প্রধানসহ গ্রেপ্তার ২

হাতে ৬ দশমিক ৭ ইঞ্চি দৈর্ঘ্যের বার্মিজ চাকু। সেই চাকু হাতে নিয়ে ধারণ করা ভিডিওর সঙ্গে ইন্টারনেট থেকে সংগ্রহ করা পিস্তলের...

২০২৬-১০-১২ ১৮:১৪