মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মেহেরপুরে পুকুরে বিষ প্রয়োগে দুই লক্ষাধিক টাকার মাছ নিধন

মেহেরপুরে পুকুরে বিষ প্রয়োগে দুই লক্ষাধিক টাকার মাছ নিধন

মেহেরপুরের গাংনী উপজেলার মিনা পাড়া গ্রামের একটি পুকুরে বিষ প্রয়োগ করে অন্তত দুই লক্ষ টাকার মাছ নিধন করা হয়েছে বলে দাবি পুকুর মালিকের। সোমবার (৩১ আগস্ট) দিবাগত গভীর রাতের কোন একসময় অজ্ঞাত কেউ বিষ প্রয়োগ করেছে বলে ধারণা স্থানীয়দের।

স্থানীয়রা জানান, ওই পুকুরের মালিক নৌ পরিবহন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ও মিনা পাড়া গ্রামের ডক্টর আশরাফুল ইসলাম। তিনি স্বপরিবারে ঢাকায় বসবাস করেন এবং মাঝে মাঝে এলাকায় আসেন। স্থানীয় একজনকে দ্বায়িত্ব দেওয়া আছে পুকুর দেখাশোনা করার জন্য।

পুকুরের কেয়ারটেকার মিলন জানান, তিনি সকালে হঠাৎ দেখতে পান পুকুরের চারপাশে মরা মাছ ভেসে উঠেছে সেই সাথে বিকট গন্ধ। সাথে সাথে বিষয়টি তিনি পুকুরের মালিক ডক্টর আশরাফুল ইসলামকে জানান। সংবাদ পেয়ে গাংনী থানার হেমায়েতপুর পুলিশ ক্যাম্পের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে কে বা কাহারা এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটাতে পারে তা জানাতে পারেননি পুকুরের কেয়ারটেকার মিলন।

এ ব্যাপারে পুকুর মালিক সাবেক অতিরিক্ত সচিব ডক্টর আশরাফুল ইসলাম জানান, তার সাথে কারো শত্রুতা নেই তবে কেন এই মাছ নিধন তা বলতে পারছিনা। তবে পুকুরের অন্তত দুই লাখ টাকার মাছ নিধন করা হয়েছে বলে দাবি করেন।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোরশেদ চৌধুরী জানান, ঘটনা স্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
 

আরও

ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সারা দেশ

ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নানা আয়োজনের মধ্য দিয়ে ঝালকাঠিতে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী।এ উপলক্ষে মঙ্গলবার স...

২০২৬-০৯-০১ ১৪:১০

ফেনীতে যৌথ তৎপরতায়  ভারতীয় শাড়ি-লেহেঙ্গা ও গাঁজা উদ্ধার

সারা দেশ

ফেনীতে যৌথ তৎপরতায় ভারতীয় শাড়ি-লেহেঙ্গা ও গাঁজা উদ্ধার

ফেনীর সীমান্ত ও উপজেলা পর্যায়ে পৃথক অভিযান চালিয়ে ২১৮টি ভারতীয় শাড়ি, ১২টি লেহেঙ্গা সাড়ে ৩০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছ...

২০২৬-০৯-০১ ১৪:০৮

স্বামী দু’বছর ধরে শিকলবন্দী; সন্তানদের দিন কাটে অনাহারে

সারা দেশ

স্বামী দু’বছর ধরে শিকলবন্দী; সন্তানদের দিন কাটে অনাহারে

দিনমজুর মুকুল মিয়ার ৫জনের সংসারে এখন ঘন অন্ধকার নেমে এসেছে। দু’বছর ধরে সে শয্যাসায়ী। দুই মেয়ে এবং একমাত্র ছেলের লেখাপড়া...

২০২৬-০৯-০১ ১৪:০৭

ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতির আগমন উপলক্ষে সদর উপজেলা ছাত্রদলের প্রস্তুতি সভা

সারা দেশ

ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতির আগমন উপলক্ষে সদর উপজেলা ছাত্রদলের প্রস্তুতি সভা

বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও আগমন উপলক্ষে প্রস্তুতি সভা করেছে ঠাকুরগাঁও সদর উপজে...

২০২৬-০৯-০১ ১৪:০৬

ফরিদপুরে দ্বিগুণ শক্তিতে আওয়ামী লীগ ফিরবে: ছাত্রলীগ নেতা রিয়ান

সারা দেশ

ফরিদপুরে দ্বিগুণ শক্তিতে আওয়ামী লীগ ফিরবে: ছাত্রলীগ নেতা রিয়ান

ফরিদপুরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতি কখনো মুখ থুবড়ে পড়বে না। রাজনৈতিকভাবে দমিয়ে রাখার চেষ্টা করা হলে নতুন শক্তি ও নে...

২০২৬-০৯-০১ ১৪:০৫