মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নানা আয়োজনের মধ্য দিয়ে ঝালকাঠিতে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী।এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় জেলা বিএনপি কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দারের নেতৃত্বে র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে শিল্পকলা মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দার।

সভায় বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টো এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জীবা আমিনা আল গাজী।

জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আলোচনা সভার শুরুতে জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন করা হয়। 

র‍্যালি ও আলোচনা সভায় জেলা ও উপজেলা বিএনপি এবং এর সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


 

আরও

মেহেরপুরে পুকুরে বিষ প্রয়োগে দুই লক্ষাধিক টাকার মাছ নিধন

সারা দেশ

মেহেরপুরে পুকুরে বিষ প্রয়োগে দুই লক্ষাধিক টাকার মাছ নিধন

মেহেরপুরের গাংনী উপজেলার মিনা পাড়া গ্রামের একটি পুকুরে বিষ প্রয়োগ করে অন্তত দুই লক্ষ টাকার মাছ নিধন করা হয়েছে বলে দাব...

২০২৬-০৯-০১ ১৪:১৩

ফেনীতে যৌথ তৎপরতায়  ভারতীয় শাড়ি-লেহেঙ্গা ও গাঁজা উদ্ধার

সারা দেশ

ফেনীতে যৌথ তৎপরতায় ভারতীয় শাড়ি-লেহেঙ্গা ও গাঁজা উদ্ধার

ফেনীর সীমান্ত ও উপজেলা পর্যায়ে পৃথক অভিযান চালিয়ে ২১৮টি ভারতীয় শাড়ি, ১২টি লেহেঙ্গা সাড়ে ৩০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছ...

২০২৬-০৯-০১ ১৪:০৮

স্বামী দু’বছর ধরে শিকলবন্দী; সন্তানদের দিন কাটে অনাহারে

সারা দেশ

স্বামী দু’বছর ধরে শিকলবন্দী; সন্তানদের দিন কাটে অনাহারে

দিনমজুর মুকুল মিয়ার ৫জনের সংসারে এখন ঘন অন্ধকার নেমে এসেছে। দু’বছর ধরে সে শয্যাসায়ী। দুই মেয়ে এবং একমাত্র ছেলের লেখাপড়া...

২০২৬-০৯-০১ ১৪:০৭

ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতির আগমন উপলক্ষে সদর উপজেলা ছাত্রদলের প্রস্তুতি সভা

সারা দেশ

ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতির আগমন উপলক্ষে সদর উপজেলা ছাত্রদলের প্রস্তুতি সভা

বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও আগমন উপলক্ষে প্রস্তুতি সভা করেছে ঠাকুরগাঁও সদর উপজে...

২০২৬-০৯-০১ ১৪:০৬

ফরিদপুরে দ্বিগুণ শক্তিতে আওয়ামী লীগ ফিরবে: ছাত্রলীগ নেতা রিয়ান

সারা দেশ

ফরিদপুরে দ্বিগুণ শক্তিতে আওয়ামী লীগ ফিরবে: ছাত্রলীগ নেতা রিয়ান

ফরিদপুরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতি কখনো মুখ থুবড়ে পড়বে না। রাজনৈতিকভাবে দমিয়ে রাখার চেষ্টা করা হলে নতুন শক্তি ও নে...

২০২৬-০৯-০১ ১৪:০৫