শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মেহেরপুরে বই দেখে পরীক্ষা দেওয়ার ভিডিও ধারণ করায় দুই সাংবাদিককে মারধর করেছে শিক্ষক ও পরীক্ষার্থীরা

মেহেরপুরে বই দেখে পরীক্ষা দেওয়ার ভিডিও ধারণ করায় দুই সাংবাদিককে মারধর করেছে শিক্ষক ও পরীক্ষার্থীরা

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধিনে ডিগ্রি প্রথম বর্ষের ইংরেজি প্রথম পত্রের পরীক্ষায় বই দেখে পরীক্ষা দেওয়ার ভিডিও ধারণ করতে গিয়ে দুই সাংবাদিকের ওপর হামলা, মারধর ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাংলাদেশ বেতার ও নাগরিক টেলিভিশনের মেহেরপুর জেলা প্রতিনিধি রাব্বি আহমেদ এবং দৈনিক খবরের কাগজের জেলা প্রতিনিধি তারেক হোসেন আহত হয়েছেন।

শুক্রবার (২৮ আগস্ট) কলেজে একটি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএবিএসএস প্রথম বর্ষের ইংরেজি পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন আহত সাংবাদিকরা। এ ঘটনায় গাংনী খানায় একটি অভিযোগ দেয়া হয়েছে।

সাংবাদিক রাব্বি আহম্মেদ জানান, ৫০০ টাকার বিনিময়ে শিক্ষার্থীদের বই দেখে পরীক্ষা লেখার সুযোগ দেওয়া হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে তারা কাজিপুর ডিগ্রি কলেজে যান। সেখানে গিয়ে তারা পরীক্ষার্থীদের বই খুলে পরীক্ষা দিতে দেখতে পান। বিষয়টি ভিডিও ধারণ করতে গেলে কলেজের শিক্ষক মনিরুজ্জামান বিপ্লবসহ দুই শিক্ষক তাদের ওপর ক্ষিপ্ত হয়ে হামলা চালান বলে অভিযোগ করেন তিনি।

আহত সাংবাদিক তারিক বলেন, তারা পরীক্ষা কেন্দ্রে গিয়ে দেখতে পান, সকল পরীক্ষার্থী বই দেখে পরীক্ষা দিচ্ছেন। এ বিষয়ে জানতে চাইলে দুই শিক্ষক তাদের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তারা অতর্কিত হামলা চালান। এ সময় তাদের ভিডিও ধারণ করা দুটি মোবাইল ফোন এবং নাগরিক টেলিভিশনের বুম মাইক্রোফোন ছিনিয়ে নেয়। পরে তাদেরকে একটি কক্ষে আটকে রাখা হয়। সেখান থেকে কৌশলে বের হয়ে আসেন দুই সাংবাদিক।

এদিকে দুই সাংবাদিকের ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে মেহেরপুরের সাংবাদিকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। একই সঙ্গে সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা, হামলা, আটকে রাখা এবং ব্যবহৃত সরঞ্জাম ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সাংবাদিকদের পক্ষ থেকে থানায় এসে অভিযোগ করা হয়েছে সেটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে। ঘটনার সঙ্গে কারা জড়িত, হামলার কারণ কী এবং সাংবাদিকদের কাছ থেকে মোবাইল ফোন ও অন্যান্য সরঞ্জাম নেওয়া হয়েছে কি না, সবকিছুই খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। তদন্তে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।

 

আরও

রাঙামাটিতে পুলিশের অভিযানে ১০ জন গ্রেপ্তার

সারা দেশ

রাঙামাটিতে পুলিশের অভিযানে ১০ জন গ্রেপ্তার

রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে পাঁচ মাদক কারবারি, চার মাদকসেবী ও একটি মামলার এজাহারনামীয় পলাতক আসামিসহ মো...

২০২৬-০৮-২৮ ১৬:১০

‘বিরোধী দলের আন্দোলনে উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে’: পানিসম্পদ মন্ত্রী

সারা দেশ

‘বিরোধী দলের আন্দোলনে উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে’: পানিসম্পদ মন্ত্রী

বিরোধী দলের আন্দোলনের কারণে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে এবং এ ধরনের কর্মসূচি দেশ ও এলাকার জন্য ক্ষতিকর বলে মন্তব্য করে...

২০২৬-০৮-২৮ ১৬:০৭

বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় শিক্ষার্থীদের প্রস্তুত করতে হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

সারা দেশ

বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় শিক্ষার্থীদের প্রস্তুত করতে হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী...

২০২৬-০৮-২৮ ১৬:০১

চাঁপাইনবাবগঞ্জে মরা নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু

সারা দেশ

চাঁপাইনবাবগঞ্জে মরা নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নে মরা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে পাঁচ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

২০২৬-০৮-২৮ ১৪:৫১

নেপাল-তিব্বতে আবারও হড়পা বানের আশঙ্কা, ৩ দিন উদ্ধারকাজ স্থগিত

সারা দেশ

নেপাল-তিব্বতে আবারও হড়পা বানের আশঙ্কা, ৩ দিন উদ্ধারকাজ স্থগিত

নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা বা হড়পা বানের রেশ কাটতে না কাটতেই একই এলাকায় আবারও বড় ধরনের বন্যার আশঙ্কা দেখা...

২০২৬-০৮-২৮ ১৪:৩৯

জীবননগরে পাটের আঁশ সংগ্রহে ব্যস্ত কৃষক, ভালো ফলন ও কাঙ্ক্ষিত দাম পেয়ে খুশি

সারা দেশ

জীবননগরে পাটের আঁশ সংগ্রহে ব্যস্ত কৃষক, ভালো ফলন ও কাঙ্ক্ষিত দাম পেয়ে খুশি

পাট কেটে জাগ দেওয়ার পর এখন পাট থেকে সোনালী আঁশ ছাড়ানোর কাজে ব্যস্ত হয়ে পড়েছেন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার চাষিরা। উপজেলা...

২০২৬-০৮-২৮ ১৪:৩৭